তাফসীরে ইবনে কাছীর ১ম খণ্ড
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

Contents কুরআন মজীদের সূরাসমূহের বিন্যাস উক্ত শিরোনামে ইমাম বুখারী (র) বলেন ৪ ইউসুফ ইব্‌ন মাহিক হইতে ধারাবাহিকভাবে ইব্ন জুরায়জ, হিশাম ইব্‌ন ইউসুফ ও ইবরাহীম ইব্ন মুসা আমার নিকট বর্ণনা করিয়াছেন যে, ইউসুফ ইব্‌ন মাহিক বলেন- একদা আমি হযরত আয়েশা (রা)-এর নিকট উপস্থিত ছিলাম! এই সময়ে তাহার নিকট জনৈক ইরাকী আগমন করত প্রশ্ন করিল- কোন্‌ রং-এর কাফন উত্তম? তিনি উত্তর করিলেন- কোনো রং-এর কাফনই অনুত্তম নহে। ইরাকী লোকটি বলিল- আপনার ক্ুর আন মজীদখানা আমাকে দেখান । তিনি বলিলেন- ‘উহাতে তোমার কি কাজ? লোকটি বলিল, আমি উহার অনুরূপ করিয়া কুরআন মজীদকে বিন্যস্ত করিব । কারণ, কুরআন মজীদ অবিন্যস্ত অবস্থায় পঠিত হইয়া থাকে তিনি বলিলেন- কুরআন মজীদের যে কোন সূরাই পূর্বে পড় না কেন, তাহাতে কিছু যায় আসে না । নবৃওতের প্রথম দিকে বেহেশত ও দোযখের আলোচনা সম্বলিত ক্ষুদ্রাবয়ব সূরা নাযিল হয়। অতঃপর লোকে যখন ইসলামের পতাকা তলে সমবেত হইতে থাকে, তখন হালাল-হারাম সম্বলিত সূরা নাযিল হয় প্রথম দিকেই যদি নাযিল হইত ‘তোমার শরাব পান করিও না' তবে লোকে বলিত- ‘আমরা কখনও শরাব ত্যাগ করিব না।' অনুরূপভাবে প্রথম দিকে যদি নাযিল হইত, ‘তোমরা যিনা করিও না’ তবে লোকে বলিত- ‘আমরা কখনো যিনা ত্যাগ করিব না।' আমি যখন খেলাধূলায় লিপ্ত ছোট্ট বালিকা মাত্র, তখন পবিত্র মক্কায় রাসূল করীম (সা)-এর উপর $U-pasc ye CLL ‘1, ০১১1 (বরং কিয়ামতই হইতেছে তাহাদের প্রতিশ্রুত দিবস; আর কিয়ামত হইতেছে অতিশয় লাঞ্চনার ও অতিশয় তিক্ত) এই আয়াত নাযিল হয়। নবী করীম (সা)-এর প্রতি যখন সূরা বাকারা ও সূরা নিসা নাযিল হয়, তখন আমি তাহার সহধর্মিণী ছিলাম ৷’ রাবী বলেন- অঃপর হযরত আয়েশা (রা) স্বীয় কুরআন মজীদখানা খুলিয়া ইরাকী লোকটিকে বিভিন্ন সূরার কতগুলি আয়াত শুনাইলেন। এইস্থলে কুরআন মজীদের বিন্যাসের অর্থ হইতেছে উহার সূরাসমূহের বিন্যাস । ইরাকী লোকটির কাফন সম্পর্কিত প্রশ্নের উত্তর প্রদানে হযরত আয়েশা (রা) যাহা বলিয়াছিলেন, তাহার উদ্দেশ্য ছিল এই যে, ইহা কোন গুরুত্বপূর্ণ বিষয় নহে এবং ইহার পশ্চাতে পরিশ্রম ও দৌড়াদৌড়ি করা নিষ্প্য়োজন। ইহাতে অযৌক্তিক ও অপ্রয়োজনীয় শ্রম নিয়োগ করা ছাড়া কোন লাভ নাই ৷ এখানে উল্লেখযোগ্য যে, লোকেরা তৎকালে ইরাকবাসীদের বিরুদ্ধে অভিযোগ করিত যে, তাহারা অপরকে নাকাল করিবার উদ্দেশ্যে প্রশ্ব করিয়া থাকে। একদা জনৈক ইবাকী হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা)-এর নিকট কাপড়ে মশার রক্ত লাগিলে উহা নাপাক হইয়া যায় কিনা- এইরূপ প্রশ্ন করিল । তিনি বলিলেন- ‘ইরাকীদের আচরণ দেখো । ইহারা মশার রক্ত কাপড়ে লাগিলে কাপড় নাপাক হইয়া যায় কিনা, তাহা জানিতে চাহে। অথচ ইহারাই (রা)-কে হত্যা করিয়াছে! উপরোক্ত কারণেই হযরত আয়েশা (রা) ইরাকী প্রশ্রকারী লোকটির সহিত কথোপকথনে বেশী অগ্রসর হইতে চাহেন নাই । এতদ্যতীত পূর্বেই বলা হইয়াছে যে, তিনি চাহিয়াছিলেন, লোকটি যেন বিষয়টিকে অতিশয় গুরুত্বপূর্ণ মনে করিয়া না বসে । তাই তিনি তাহার প্রশ্নের উত্তর প্রদান করিতে গিয়া সংক্ষিপ্ত পথ অনুসরণ করিয়াছিলেন। প্রশ্নকর্তার প্রশ্নের দীর্ঘ উত্তরও হযরত আয়েশা (রা)-এর নিকট ছিল। হযরত সামুরাহ (রা) ও হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ইমাম আহমদ এবং ‘সুনান’ এর সংকলকগণ বর্ণনা করিয়াছেন ৪ নবী

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।