তাফসীরে ইবনে কাছীর ১ম খণ্ড
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৭২ তাফসীরে ইব্‌ন কাছীর করিয়া দাও ৷' উক্ত হাদীসের সনদ গ্রহণযোগ্য । উহার অন্যতম রাবী হারব ইবৃন সাবিত ‘আবু সাবিত’ নামেও পরিচিত । কোন সমালোচক তাহাকে বিরূপভাবে সমালোচনা করিয়াছেন বলিয়া আমার জানা নাই । সাত হরফের তাৎপর্য কুরআন মজীদ যে সাতটি হরফে নাযিল হইয়াছে, উহার তাৎপর্য সম্বন্ধে বিজ্ঞ ব্যাখ্যাকারদের মধ্যে মতভেদ রহিয়াছে। ইমাম আবূ আবদুল্লাহ্‌ মুহাম্মদ ইব্‌ন আবূ বকর ইবৃন ফারাহ আনসারী কুরতুবী মালেকী স্বীয় তাফসীর গ্রন্থের ভূমিকায় বলিয়াছেন 8 ‘সাতটি হরফ-এর তাৎপর্য কি? এ সম্বন্ধে আলিমদের মধ্যে মতভেদ রহিয়াছে। আলিমগণ উহার পঁয়ত্রিশটি তাৎপর্য বয়ান করিয়াছেন। এইস্থলে আমি উহার মধ্য হইতে মাত্র পাচটি তাৎপর্য বর্ণনা করিতেছি। আবু হাতিম মুহাম্মদ ইব্‌ন হাব্বান উহার সবগুলি বর্ণনা করিয়াছেন।' অতঃপর ইমাম কুরতুবী উহার পাঁচটি তাৎপর্য বর্ণনা করিয়াছেন। নিম্নে আমি (ইব্ন কাছীর) সংক্ষেপে উহা বর্ণনা করিতেছি $ প্রথম তাৎপর্য £ অধিকাংশ বিজ্ঞ ব্যক্তি এই প্রথম তাৎপর্য বর্ণনা করিয়াছেন । সুফিয়ান ইব্‌ন উয়াইনাহ, আবদুল্লাহ্‌ ইবৃন ওহাব, আবূ জাফর মুহাম্মদ ইব্‌ন জারীর এবং ইমাম তাহাবী তাহাদের মধ্যে উল্লেখযোগ্য । উহা এই যে, কুরআন মজীদের একই স্থানে বিভিন্নরূপে পৃথক পৃথক শব্দে পরস্পর ঘনিষ্ট সাতটি অর্থ নিহিত থাকে । পরস্পর ঘনিষ্ট একাধিক অর্থের একাধিক পৃথক পৃথক শব্দের দৃষ্টান্ত হইতেছে £ J:51_- J: ০৯ ইহাদের প্রত্যেকটি শব্দের অর্থ প্রায় এক । অর্থাৎ ‘আসো’ (আদেশসূচক) ৷ ইমাম তাহাবী বলেন- হযরত আবু বুকরাহ (রা) নামক জনৈক সাহাবী কৰ্তৃক বৰ্ণিত নিম্নোক্ত হাদীসে উপরোক্ত তাৎপর্য স্পষ্টতরভাবে বিবৃত হইয়াছে ৪ সাহাবী আবূ বুকরাহ (রা) বলেন- একদা হযরত জিবরাঈল (আ) নবী করীম (সা)-এর নিকট আসিয়া বলিলেন, আপনি একটি মাত্র হরফে পড়ুন। ইহাতে হযরত মীকাঈল (আ) বলিলেন, আপনি অধিকতর সংখ্যক হরফের জন্য অনুমতি চান। তখন হযরত জিবরাঈল (আ) বলিলেন, আপনি দুইটি হরফে পড়ুন । ইহাতে হযরত মীকাঈল (আ) বলিলেন-আপনি অধিকতর সংখ্যক হরফের জন্যে অনুমতি প্রার্থনা করুন । এইরূপ হযরত জিবরাঈল (আ) সাতটি হরফ পর্যন্ত পৌছিলেন। অতঃপর তিনি বলিলেন- পড়ুন । উহাদের প্রত্যেকটিই যথেষ্ট ও আরোগ্যদাতা । তবে রহমতের আয়াতকে আযাবের আয়াতের সঙ্গে এবং আযাবের আয়াতকে রহমতের আয়াতের সঙ্গে মিলাইয়া তালগোল পাকাইবেন না। যেমন ৪ 2. JL 3 অর্থ আসো । আবার J2০-£ ১4! - ১ অর্থ সত্বর যাও । হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, আবূ নাজীহ ও ওয়ারকা (র) বর্ণনা করিয়াছেন £ ‘হযরত উবাই ইব্ন কা'ব (রা) Sid ys Sal Js oe MOP re IE Uk al ৬2১০ এই আয়াতের L;,১৮:। শব্দের স্থলে Uslsl- L251 এবং ০, +=3,! পড়িতেন। (প্রত্যেকটির অর্থ ‘আমাদের জন্য অপেক্ষা করুন") তিনি অনুরূপভাবে <৯ 1,5, ০৫! +2 এ এই আয়াতের |. শব্দের স্থলে | ৪১০ এবং 1১. পড়িতেন।১ SC ১. কোন কোন আহলে ইলম মনে করেন যে, হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) ব্যাখ্যা হিসাবে এই সকল শব্দ * উচ্চারণ করিতেন । কিন্তু কোন রাবী ভুলে উহাকে কুরআন মজীদের অংশ মনে করিয়াছেন।

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।