Contents অধ্যায় £ ফাযায়েলুল কুরআন ৬৫ ইব্ন ইয়া'মার কাতাদাহ, হুমাম, ওয়ালীদ তায়ালেসী ও ইমাম আবূ দাউদ (র)-ও উক্ত হাদীস অনুরূপ অর্থে বর্ণনা করিয়াছেন। অতএব দেখা যাইতেছে, উক্ত হাদীস প্র'য় ক্ষেত্রেই হযরত উবাই ইব্ন কা‘ব হইতে বর্ণিত হইয়াছে। বর্ণনা দ্বারা মনে হয়, সুলায়মান ইব্ন সর্দ খুযাঈ ' উঁহার সাক্ষী । আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । হযরত আবু বুকরাহ (রা) হইতে ধারাবাহিকভাবে তদীয় পুত্র আবদুর রহমান, আলী ইবৃন যায়দ, হাম্মাদ ইব্ন সালমাহ, আবদুর রহমান ইব্ন মাহদী ও ইমাম আহমদ (র) বর্ণনা করিয়াছেন $ ‘নবী করীম (সা) বলেন যে, একদা হযরত জিবরাঈল (আ) ও হযরত মীকাঈল (আ). অর্মোর নিকট আসিলেন। হযরত জিবরাইল বলিলেন- আপনি একটি মাত্র হরফে কুরআন মজীদ তিলাওয়াত করিবেন । ইহাতে হযরত মীকাঈল (আমাকে) বলিলেন- তাহাকে (হরফের সংখ্যা) বৃদ্ধি করিতে বলুন ৷ হযরত জিবরাঈল বলিলেন- ‘আপনি কুরআন মজীদকে ‘সাতটি হরফে' তিলাওয়াত করিতে পারিবেন । উহার প্রত্যেকটি আরোগ্যদাতা ও যথেষ্ট । এই অনুমতি ততক্ষণ রহিয়াছে যতক্ষণ না আপনি রহমতের আয়াতকে আযাবের আয়াতের সহিত মিলাইয়া তালগোল পাকাইয়া না দেন’ ইমাম ইব্ন জারীরও উক্ত হাদীস উপরোক্ত রাবী হাম্মাদ ইব্ন সালমাহ হইতে উপরোক্ত উর্ধ্বতন সনদাংশে এবং হাম্মাদ ইব্ন সালমাহ হইতে ধারাবাহিকভাবে যায়দ ইব্ন খাব্বাব ও আবু কুরায়েব এই অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। তবে তিনি উহার শেষাংশে নিম্নোক্ত অতিরিক্ত বর্ণনাটি সংযোজন করিয়াছেন £ ‘হযরত জিবরাঈল (আ) বলিলেন- যেমন আপনি বলিয়া থাকেন- ১14 (তুমি আসো) কিংবা J. (তুমি আসে!) ।' হযরত সামুরাহ (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান, কাতাদাহ, হাশম্মাদ ইব্ন সালমা, বাহায, আফ্ফান ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন ৪ নবী করীম (সা) বলিয়াছেন- কুরআন মজীদ ‘সাতটি হরফে’ নাযিল হইয়াছে। উক্ত হাদীসের সনদ সহীহ । তবে সিহাহ সিত্তার সংকলক মুহাদ্দিসগণ উহা উপরোক্ত সনদে বর্ণনা করেন নাই । হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালমা, আবূ হাযিম, আনাস ইব্ন ইয়ায ও ইমাম আহমদ বর্ণনা করিয়ছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন- ‘কুরআন মজীদ সাতটি হরফে নাযিল হইয়াছে, কুরআন মজীদ সম্পর্ক সন্দেহ করা কুফর । নবী করীম (সা) ইহা তিনবার উচ্চারণ করলেন । উহার যতটুকু তোমরা জানিতে পারো, ততটুকুর উপর আমল কর। আর উহার যতটুকু তোমরা জানিতে না পার, ততটুকু আলিমের নিকট লইয়া যাও (এবং তাহার নিকট হইতে উহা জানিয়া লও) ৷ ইমাম নাসায়ী উপরোক্ত হাদীস উপরোক্ত রাবী আবু যুমরাহ আনাস ইব্ন ইয়ায হইতে উপরোক্ত উর্ধ্বতন সনদাংশে এবং আনাস ইব্ন ইয়ায হইতে কুতাইবার অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। উন্মে আইউ্টব হইতে ধারাবাহিকভাবে আবূ ইয়াযীদ, তৎপুত্ৰ উবায়দুল্লাহ্, সুফিয়ান ও ইমাম আহমদ বৰ্ণনা করিয়াছেন ৪ নবী করীম (সা) বলিয়াছেন- কুরআন মজীদ ‘সাতটি হরফে’ TEE কোন হরফে তুমি উহা পড়িলেই চলিবে উক্ত হাদীসের সনদ সহীহ । তবে সিহাহ সিত্তার কোন . সংকলক উহা উপরোক্ত সনদে বর্ণনা করেন নাই । কাছীর (১ম খণ্ড)--৯
— Page 62 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.