তাফসীরে ইবনে কাছীর ১ম খণ্ড
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৬১২ তাফসীরে ইব্‌ন কাছীর শুনাইয়াছিলেন। নবী করীম (সা)-এর উক্ত তিলাওয়াতের উদ্দেশ্য ছিল- নবী করীম (সা)-এর সত্যবাদিতা হযরত উবাই (রা) অন্তরে বসাইয়া দেওয়া এবং উহা দ্বারা তাহার সন্দিহান মনের সন্দেহ রোগ বিদূরিত করা। এইরূপ সন্দেহ রোগের চিকিৎসার জন্য নবী করীম (সা)-এর প্রতি সাহ তালা ঢা রাহিনাহ নামিল কাহা ওরা মজোক হা জরা Ls SUES be Sa NE a ye J ‘এইরূপ রাসূল যিনি পবিত্র সূরাসমূহ তিলাওয়াত করিয়া শুনান যাহাতে দৃঢ় যুক্তিভিত্তিক নীতিমালা ও আদেশ-নিষেধ রহিয়াছে ।' নবী করীম (সা) এইরূপে হযরত উমর (রা)-কে ‘সূরা ফাতহ’ তিলাওয়াত করিয়া শুনাইয়াছিলেন। হুদায়বিয়াহ হইতে নবী করীম (সা)-এর প্রত্যাবর্তনের পথে উপরোক্ত সূরা নাযিল হইয়াছিল । ইতিপূর্বে (হুদায়বিয়ার চুক্তি সম্পাদিত হইবার কালে) হযরত উমর (রা) নবী করীম (সা) ও হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর প্রতি একাধিক প্রশ্ন উত্থাপন করিয়াছিলেন। হযরত উমর (রা)-এর অব্যবস্থচিত্ততা দূর করিবার উদ্দেশ্যেই নবী করীম (সা) তাহাকে উক্ত সূরা তিলাওয়াত করিয়া শুনাইয়াছিলেন। উক্ত সূরায় সুসংবাদ পূর্ণ নিম্নোক্ত আয়াত অন্তর্ভুক্ত রহিয়াছে ৪ | US BAN all SSL SAL Ady dl Gwe 5] | | 0 Saal ‘আল্লাহ্‌ নিশ্চয় তাহার রাসূলের স্বপ্নকে সন্দেহাতীত রূপে বাস্তবায়িত করিয়া দেখাইবেন। তোমরা ইনশা আল্লাহ্‌ ভীতি মুক্ত হইয়া মসজিদে হারামে নিশ্চিতরূপে প্রবেশ করিবে) হযরত উবাই ইব্ন কা'ব (রা) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আবূ লায়লা, মুজাহিদ, হাকাম, ih মুহাম্মদ ইব্‌ন জা‘ফর, মুহাম্মদ ইবৃন মুছাননা ও ইমাম ইবৃন জারীর (র) বর্ণনা |) [ES TE URE TE CRIES EET UE ED এই সময়ে হযরত জিবরাঈল (আ) তাহার নিকট উপস্থিত হইয়া বলিলেন- আল্লাহ্‌ তা'আলা আপনাকে আদেশ করিতেছেন যে, আপনি স্বীয় উম্মতকে একটি হরফে কুরআন মজীদ শিখাইবেন। নবী করীম (সা) বলিলেন- আমি আল্লাহ্‌ তা'আলার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি । আমার উম্মত উহা করিতে সমর্থ হইবে না। হযরত জিবরাঈল (আ) দ্বিতীয়বার তাহার নিকট আসিয়া বলিলেন- আল্লাহ্‌ তা'আলা আপনাকে আদেশ করিতেছেন যে, আপনি স্বীয় উম্মতকে দুইটি হরফে কুরআন মজীদ শিখাইবেন। নবী করীম (সা) বলিলেন- আমি আল্লাহ্‌ তা'আলার নিকট মুক্তি প্রার্থনা করিতেছি । আমার উন্মত উহা করিতে সমর্থ হইবে না। ' হযরত জিবরাঈল (আ) তৃতীয়বার তাহার নিকট আসিয়া বলিলেন- আল্লাহ্‌ তা'আলা আপনাকে আদেশ করিতেছেন যে, আপনি স্বীয় উম্মতকে তিনটি হরফে কুরআন মজীদ শিখাইবেন। নবী করীম (সা) বলিলেন- আমি আল্লাহ্‌ তাআলার নিকট নাজাত প্রার্থনা করিতেছি । আমার উম্মত উহা করিতে সমর্থ হইবে না। হযরত জিবরাঈল (আ) চতুর্থবার তাহার নিকট আসিয়া বলিলেন- আল্লাহ্‌ তা'আলা আপনাকে আদেশ করিতেছেন যে, আপনি স্বীয় উম্মতকে সাতটি হরফে কুরআন মজীদ শিখাইবেন। তাহারা সাতটি হরফের যে কোন হরফে কুরআন মজীদ TT NE |

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।