তাফসীরে ইবনে কাছীর ১ম খণ্ড
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

Contents অধ্যায় ৪ ফাযায়েলুল কুরআন ৬১ আমাকে জান্নাতের সাতটি দরওয়াজার সংখ্যার সহিত সঙ্গতি রাখিয়া ‘সাতটি হরফে' উহা তিলাওয়াত করিতে আদেশ করিলেন। প্রত্যেকটি হরফই ফলদায়ক ও যথেষ্ট ৷' হযরত উবাই ইব্ন কা'ব (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন আবু লায়লা, উবায়দুল্লাহ্‌ ইব্‌ন উমর, হিশাম ইব্‌ন সা‘দ, ইব্‌ন ওয়াহাব, ইউনুস ও ইমাম ইব্ন জারীর (র) বর্ণনা করিয়াছেন $ ‘হযরত উবাই ইব্ন কা'ব (রা) বলেন- একদা আমি একটি লোককে ‘সূরা নাহল’-এর একটি অংশ বিশেষ উচ্চারণে তিলাওয়াত করিতে শুনিলাম। উহা আমার উচ্চারণ হইতে পৃথক ছিল। আরেকটি লোককে ভিন্ন উচ্চারণে উহা তিলাওয়াত করিতে শুনিলাম। আমি উভয়কে লইয়া নবী করীম (সা)-এর দরবারে উপস্থিত হইলাম । তাহার খেদমতে আরয করিলাম- হে আল্লাহ্‌র রাসূল! এই লোক দুইটিকে ‘সূরা নাহল'-এর একটি অংশ দুইটি পৃথক উচ্চারণে তিলাওয়াত করিতে শুনিলাম । ‘কে তোমাদিগকে ইহা শিখাইয়াছেন'- আমি তাহাদিগকে ইহা জিজ্ঞাসা করায় তাহারা বলিল, নবী করীম (সা) ইহা আমাদিগকে শিখাইয়াছেন। আমি তাহাদিগকে বলিলাম- আমি নিশ্চয় তোমাদিগকে নবী করীম (সা)-এর নিকট লইয়া যাইব । কারণ, নবী করীম (সা) আমাকে যে কিরাআত শিখাইয়াছেন, তোমাদের কিরাআত উহা হইতে পৃথক । নবী করীম (সা) তাহাদের একজনকে বলিলেন- তুমি পড়ো তো। লোকটি পড়িল । নবী করীম (সা) বলিলেন- তোমার পড়া শুদ্ধ ও সঠিক হইয়াছে। অতঃপর অন্য লোকটিকে বলিলেন- তুমি পড়ো তো! লোকটি পড়িল । তিনি বলিলেন- তোমার পড়া শুদ্ধ ও সঠিক হইয়াছে হযরত উবাই (রা) বলেন, ইহাতে আমার মনে শয়তান ওয়াসওয়াসা (সন্দেহ) আনিয়া দিল । আমার চেহারা লাল হইয়া গেল । নবী করীম (সা) আমার চেহারায় উহা দর্শন করিয়া আমার বক্ষে মৃদু চপেটাঘাত করিলেন । অতঃপর বলিলেন- ‘আয় আল্লাহ্‌! তুমি তাহার নিকট হইতে শয়তানকে দূর করিয়া দাও। হে উবাই! একদা আমার নিকট আমার প্রতিপালক প্রভুর পক্ষ হইতে জনৈক আগস্তুক আগমন করিয়া বলিলেন- আল্লাহ্‌ তা'আলা একটি মাত্র হরফে কুরআন মজীদ তিলাওয়াত করিতে আপনাকে আদেশ করিতেছেন। আমি আল্লাহ্‌ পাকের কাছে আরয করিলাম- প্রভু হে! আমার উম্মতকে আসান দান করুন । আগস্তুক দ্বিতীয়বার আমার নিকট আগমন করিয়া বলিলেন- আল্লাহ্‌ তা'আলা দুইটি হরফে কুরআন মজীদ তিলাওয়াত করিতে আপনাকে আদেশ করিতেছেন। আমি প্রার্থনা করিলাম-প্রভু হে! আমার উম্মতকে সুবিধা দান ককন। আগস্তুক তৃতীশশ'র আমার নিকট আগমন করিয়া তিনটি হরফে কুরআন মজীদ তিলাওয়াত করিবার আদেশ প্রদানের কথা বলিলেন। আমি পূর্বের ন্যায় আবেদন জানাইলাম। আগস্তুক চতুর্থবার আমার নিকট আগমন করিয়া বলিলেন- আল্লাহ্‌ তাআলা সাতটি হরফে কুরআন মজীদ তিলাওয়াত করিতে আপনাকে আদেশ করিতেছেন। আর" প্রতিবারের আবেদনের পরিবর্তে আপনার একটি করিয়া প্রার্থনা মঞ্জুর হইবে । আমি বলিলাম- হে আমার প্রতিপালক! আমার উম্মতকে ক্ষমা করো । হে আমার প্রভু! আমার উম্মতকে ক্ষমা করো । তৃতীয়বারের প্রার্থনাটি আমি কিয়ামতের দিনে আমার উম্মতের শাফাআতের উদ্দেশ্যে রাখিয়া দিয়াছি।' উক্ত হাদীসের সনদ সহীহ । আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি £ঃ হযরত উবাই ইব্‌ন কা'ব (রা)-এর হৃদয়ে উদ্বিক্ত যে সন্দ্হের উল্লেখ উপরে বর্ণিত হাদীসে রহিয়াছে, উহা দূর করিবার জন্যই নবী করীম (সা) (আল্লাহই সৰ্বশ্ৰেষ্ঠ জ্ঞানী) তাহাকে কুরআন মজীদের অংশবিশেষ তিলাওয়াত করিয়া

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।