তাফসীরে ইবনে কাছীর ১ম খণ্ড
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

Contents অধ্যায় 8 ফাযায়েলুল কুরআন ৫৯ সাতটি হরফে আমাকে কুরআন মজীদ শিখাইলেন ৷' ইমাম বুখারী(র) উপরোক্ত হাদীসকে প্রায় অনুরূপ অর্থে 'সৃষ্টির প্রারম্ভ' নামক পরিচ্ছেদেও বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিমও উহা ইব্‌ন শিহাব যুহরী হইতে ইউনুস ও মুআশ্মার প্রমুখ রাবীর মাধ্যমে প্রায় অনুরূপ অর্থে বর্ণনা করিয়াছেন। ইমাম ইব্‌ন জারীরও উহা উপরোক্ত রাবী (ইবৃন শিহাব) যুহরী হইতে উর্ধ্বতন উপরোক্ত সনদাংশে এবং ভিন্নরূপ অধস্তন সনদাং্শ বর্ণনা করিয়াছেন হাদীস বর্ণনা করিবার পর সনদের অন্যতম রাবী যুহরী (র) বলেন ৪ ‘আমি জানিতে পারিয়াছি যে, হাদীসে উল্লেখিত সাতটি 'হরফ' (একই অর্থযুক্ত সাত প্রকারের উচ্চারণ রীতি)-এর বৈশিষ্টযয এই যে, একই আয়াতকে বিভিন্ন হরফে তিলাওয়াত করিলে উহার অর্থের মধ্যে কোন তারতম্য ঘটে না। হরফ-এর পরিবর্তনে অর্থের বিকৃতি ঘঢিয়া হালাল বিষয় হারামে অথবা হারাম বিষয় হালালে পরিণত হয় না ৷' ইমাম আবূ উবায়দ কাসিম ইব্‌ন সাল্লাম কর্তৃক বর্ণিত নিম্নোক্ত হাদীসে ‘সাতটি হরফ'-এর উপরোক্ত ব্যাখ্যা বিস্তারিতভাবে বর্ণিত হইয়াছে। হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) হইতে ধারাবাহিকভাবে হযরত আনাস ইব্ন মালিক, হামীদ আত্তাবীল, ইয়াযীদ, ইয়াহিয়া ইব্‌ন সাঈদ ও ইমাম আবূ উবায়দ কাসিম ইবৃন সাল্লাম বর্ণনা করিয়াছেন $ ‘হযরত উবাই ইব্ন কাব (রা) বলেন- আমি ইসলাম গ্রহণ করিবার পর একটি বিষয় ভিন্ন অন্য কোন বিষয় আমার মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে নাই। উক্ত বিষয়টি এই যে, একদা আমি কুরআন মজীদের একটি আয়াতকে একরূপে তিলাওয়াত করিলাম এবং অন্য এক ব্যক্তি উহাকে অন্যরূপে তিলাওয়াত করিল । আমরা উভয়ে রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে উপস্থিত হইলাম । আমি আরয করিলাম, হে আল্লাহ্র রাসূল! আপনি অমুক আয়াতটি আমাকে ' এইরূপ্ে শিখান নাই কি? তিনি বলিলেন- ‘হ্যা! আমি তোমাকে উহা এইরূপেই শিখাইয়াছি।' অতঃপর তিনি বলিলেন- ‘একদা হযরত জিবরাঈল (আ) ও হযরত মীকাঈল (আ) আমার নিকট আসিলেন। হযরত জিবরাঈল (আ) আমার ডান পার্শ্বে এবং হযরত মীকাঈল (আ) ॥ আমার বাম পার্শ্বে বসিলেন। হযরত জিবরাঈল (আ) বলিলেন, কুরআন মজীদকে একটি ‘হরফ’-এ তিলাওয়াত করুন । ইহাতে হযরত মীকাঈল (আ) বলিলেন, তাহার (হযরত জিবরাঈল (আ)-এর) নিকট ‘হরফ’ এর সংখ্যা বৃদ্ধি করিতে অনুরোধ জানান ৷ এইরূপে তিনি ‘সাতটি হরফ’ পর্যন্ত পৌছিলেন। প্রত্যেকটি ‘হরফ’ই যথেষ্ট ও সঠিক ।' ইমাম নাসাঈ উপরোক্ত হাদীস হযরত উবাই ইব্ন কা'ব (রা) হইতে ধারাবাহিকভাবে হযরত আনাস (রা), হামীদ আত্তাবীল ইয়াযীদ ইব্‌ন হারূন ও ইয়াহিয়া ইবৃন সাঈদ কাত্তান প্রমুখ রাবীর সনদে প্রায় অনুরূপ অর্থে বর্ণনা করিয়াছেন। এইরূপে ইব্‌ন আবূ আদী, মাহমুদ ইব্‌ন মাইমূন যা‘ফরানী এবং ইয়াহিয়া ইবন আইউব উহা উপরোক্ত রাবী হামীদ আত্তাবীল হইতে উপরোক্ত উর্ধ্বতন সনদাংশে এবং ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) হইতে ধারাবাহিকভাবে হযরত উবাদাহ ইব্‌ন সামিত (রা), হযরত আনাস (রা), হামীদ, হাম্মাদ ইব্‌ন সালমাহ, আবুল ওয়ালীদ, মুহাম্মদ ইব্‌ন মারযূক ও ইমাম ইবৃন জারীর (র) বর্ণনা করিয়াছেন হযরত উবাই ইব্ন কা'ব (রা) বলেন যে, নবী করীম (সা) বলিয়াছেন- ‘কুরআন মজীদ সাতটি ‘হরফ'-এ নাযিল হইয়াছে ।' উক্ত রিওয়ায়েতে দেখা যাইতেছে, হযরত উবাই ইব্‌ন কা‘ব ও হযরত আনাস ইব্‌ন মালিকের মধ্যে হযরত উবাদাহ ইবৃন সামিত (রা) রাবী হিসাবে

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।