Contents ৫৮ তাফসীরে ইব্ন কাছীর নবী করীম (সা)-এর লেখকবৃন্দ ইমাম বুখারী (র) স্বীয় হাদীস সংকলনে ‘নবী করীম (সা)-এর লেখকবৃন্দ'১ এই শিরোনামে একটি পরিচ্ছেদ সৃষ্টি করত উহাতে বলিয়াছেন £ হযরত যায়দ ইব্ন ছাবিত (রা) হইতে ধারাবাহিকভাবে ইব্ন সাব্বাক, যুহরী, প্রমুখ রাবীর মাধ্যমে আমি ইমাম বুখারী বর্ণনা করিতেছি ৪ ‘হযরত যায়দ ইব্ন ছাবিত (রা) বলেন- হযরত আবূ বকর সিদ্দীক (রা) আমাকে বলিলেন যে, ‘তুমি তো নবী করীম (সা)-এর নির্দেশে ওহী লিখিতে ।' অতঃপর ইমাম বুখারী আলোচ্য হাদীসের অবশিষ্ট অংশ বর্ণনা. করিয়াছেন। হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর নির্দেশে হযরত যায়দ কর্তৃক কুরআন মজীদ সংকলিত হইবার ঘটনার বর্ণনায় ইতিপূর্বে উহা বর্ণিত হইয়াছে উক্ত পরিচ্ছেদে ইমাম বুখারী, হযরত যায়দ ইব্ন ছাবিত (রা) কর্তৃক বর্ণিত wl xa dst "5% "০/০511 ৫+5১১ এই আয়াতটি অবতীৰ্ণ হইবার ঘটনা সম্পর্কিত হাদীসওঁ বৰ্ণনা করিয়াছেন'। আলোচ্য পরিচ্ছেদে তিনি হযরত যায়দ ইব্ন ছাবিত (রা) ভিন্ন নবী করীম (সা)-এর অন্য কোন লেখকের আলোচনা করেন নাই । ইহা আশ্চর্যজনক বটে । হযরত যায়দ ভিন্ন অন্য লেখক সম্পর্কিত আলোচনা রহিয়াছে, এইরূপ কোন হাদীস সম্ভবত ইমাম বুখারীর নীতিমালায় টিকে নাই । আল্লাহ্ই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ৷ নবী করীম (সা)-এর পবিত্র জীবনীতে তাহার লেখকগণ সম্পর্কিত পরিচ্ছেদে এইরূপ হাদীস বর্ণিত হইয়া থাকে। কুরআন মজীদ সাতটি হরফে নাযিল হইয়াছে ‘কুরআন মজীদ সাতটি হরফে নাযিল হইয়াছে’ এই শিরোনামায় ইমাম বুখারী (র) বর্ণনা : করিয়াছেন £ হযরত আবদুল্লাহ্ ইবন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে উবায়দুল্লাহ্ ইব্ন আবদুল্লাহ্ ইব্ন শিহাব, উকায়ল, লায়ছ ও সাঈদ ইব্ন আফীর আমার (ইমাম বুখারীর) নিকট বৰ্ণনা করিয়াছেন যে, হযরত ইব্ন আব্বাস (রা) বলেন- ‘নবী করীম (সা) বলিয়াছেন যে, হযরত জিবরাঈল (আ) আমাকে প্রথমে একটি হরফে কুরআন মজীদ শিখাইয়াছিলেন, আমি তাহার সহিত আলোচনা করিয়া একটির পর একটি হরফের সংখ্যা বৃদ্ধি করিতে অনুরোধ জানাইতে থাকিলাম। আমার পর্যায়ক্রমিক অনুরোধে তিনি উহার সংখ্যা বৃদ্ধি করিতে করিতে ১. প্রকৃতপক্ষে ইমাম বুখারী ‘লেখকবৃন্দ' এর পরিবর্তে লেখক শব্দটি ব্যবহার করিয়াছেন। লেখক শব্দটি দ্বারা তিনি হযরত যায়দ ইব্ন ছাবিত (রা)-কে বুঝাইয়াছেন। হাফিজ ইব্ন হাজার আসকলানী ‘ফাতহুল বারী'তে বলিয়াছেন- ‘ইমাম ইবৃন কাছীর এস্তব্য করিয়াছেন, ইমাম বুখারী ‘নবী করীম (সা)-এর লেখকবৃন্দ' এই শিরোনামেও হযরত যায়দ ইব্ন ছাবিত (রা) ভিন্ন অন্য কোন লেখকের আলোচনা করেন নাই । অতঃপর ইব্ন হাজার বলেন- ‘বুখারী শরীফের কোন সংস্করণেই 'লেখকবৃন্দ' শব্দটি দেখিতে পাই নাই, বরং প্রত্যেক সংস্করণই ‘লেখক' শব্দটি দেখিতে পাইয়াছি। পরিচ্ছেদে উল্লেখিত হাদীসের সহিত উহা সঙ্গতিপূর্ণ ৷’ অর্থাৎ ইমাম বুখারী আলোচ্য পরিচ্ছেদে শুধু হযরত যায়দ ইবৃন ছাবিত (রা)-এর আলোচনা করিতে চাহিয়াছেন। কারণ, অধিকাংশ ক্ষেত্রে তিনিই নবী করীম (সা)-এর লেখক হিসাবে কাজ করিয়াছেন । হাফিজ ইব্ন হাজার নবী করীম (সা)-এর হিঙ্সরতের পূর্বের ও পরের জীবনের লেখকগণের কতিসয়ের নাম উল্লেখ করিয়াছেন । তিনি বলিয়াছেন- নবী করীম (সা)-এর লেখকগণের মধ্যে ছিলেন খুলাফায়ে রাশেদীন, যুবায়র ইবৃন আওয়াম, সাঈদ ইব্ন আস ইবৃন উমাইয়ার পুত্রদ্বয় খালিদ ও আবান; হানযালা ইব্ন রবী আল আসাদী, মুআইকিব ইব্ন আহু ফাতিমা, আবদুল্লাহ্ ইবন আরকাম যুহরী, শুরাহবীল ইব্ন হাসানাহ এবং আবদুল্লাহ্ ইব্ন রাওয়াহা।
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।