তাফসীরে ইবনে কাছীর ১ম খণ্ড
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

Conte অধ্যায় 8 ফাযায়েলুল কুরআন ৫৭ ইব্‌ন উমাইয়ার ভগ্নী ‘সহবা বিনতে হারব ইব্‌ন উমাইয়া’কে বিবাহ করে। এই সূত্রে সে স্বীয় শ্বশুর হার্ব ইব্‌ন উমাইয়া এবং শ্যালক সুফিয়ানকে লিখন পঠন শিক্ষা দেয়। অতঃপর উমর ' ইব্ন খাত্তাব হার্ব ইব্‌ন উমাইয়ার নিকট হইতে এবং মুআবিয়া ইব্‌ন আবু সুফিয়ান স্বীয় পিতৃব্য সুফিয়ান ইব্‌ন হারবের নিকট হইতে উহার শিক্ষা লাভ করেন। কেহ কেহ বলেন, ‘বাক্কা' নামক জনপদের অধিবাসী 'তায়' গোত্রীয় একদল লোক আম্বার শহর হইতে সর্বপ্রথম আরবী ভাষার লিখন-পঠন শিখিয়া আসে । তাহারা উহাকে অধিকতর উন্নৃতরূপ দান করিয়া আরব উপদ্থীপে প্রচার করে। এইরূপে আরবী লিখন-পঠন সমগ্র আরবদেশে ছড়াইয়া পড়ে ।' শা‘বী হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, সুফিয়ান, আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ, যুহরী ও আবু বকর ইব্‌ন আবু দাউদ বর্ণনা করিয়াছেন যে, শা'বী বলেন ৪ ‘একদা আমরা মুহাজির সাহাবীদের নিকট জিজ্ঞাসা করিলাম- আপনারা কোথা হইতে আরবী ভাষার লিখন-পঠন শিখিলেন? তাহারা বলিলেন- আসম্বার নামক দেশের অধিবাসীদের নিকট হইতে ৷' পুরাকালে আরবী লিখন পদ্ধতি প্রধানত কৃফাকেন্দ্রিক ছিল। উষীর আবূ আলী ইবৃন মাকাল্লাহ্‌ উহাকে উন্নত পর্যায়ে পৌছাইয়া দেন। তিনি আরবী ভাষা লিখনের একটি উন্নত পদ্ধতি উদ্ভাবন করেন । অতঃপর আলী ইব্‌ন হিলাল বাগদাদী ওরফে ইবন বাওয়াব উহার উন্নৃতি বিধানে আগাইয়া আসেন । জনগণ এই বিষয়ে তাহাকে অনুসরণ করিয়া চলে । তাহার প্রবর্তিত পদ্ধতি সুন্দর ও সুস্পষ্ট । উপরের আলোচনা দ্বারা আমি বুঝাইতে চাহিতেছি যে, ইসলামের প্রথম যুগে কুরআন মজীদ সংকলিত হইবার কালে যেহেতু আরবী ভাষার লিখন পদ্ধতি উন্নত ও সুস্পষ্ট রূপ পরিগ্রহ করে নাই, তাই উহার সংকলিত হইবার কালে উহার আয়াতসমূহের বিষয়ে নহে; বরং উহার শব্দসমূহের লিখন পদ্ধতির বিষয়ে লেখকদের মধ্যে স্বভাবতই মতভেদ দেখা দিয়াছিল। এই বিষয়ে লেখকগণ পুস্তক প্রণয়ন করিয়াছেন। ইমাম আবূ উবায়দ কাসিম ইব্ন সাল্লাম (র) স্বীয় পুস্তক ‘ফাযায়েলুল কুরআন'-এ এই বিষয়টিকে গুরুত্ব প্রদান করিয়া আলোচনা করিয়াছেন। হাফিজ আবূ বকর ইব্‌ন আবূ দাউদও স্বীয় গ্রন্থে উহাকে গুরুত্ব দিয়াছেন । তাহারা উভয়ে স্ব-স্ব পুস্তকে একটি স্বতন্ত্র পরিচ্ছেদে এই বিষয়ে আলোচনা করিয়াছেন। কুরআন মজীদের লিখন সম্পর্কিত তাহাদের প্রবন্ধ দুইটি অতীব চমৎকার । কুরআন মজীদের লিখনশিল্প এস্থলে আমার আলোচ্য বিষয় নহে বিধায় তাহাদের প্রবন্ধদ্বয়ের বিস্তারিত আলোচনা হইতে বিরত রহিতেছি। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, ইমাম মালিক অভিমত প্রকাশ করিয়াছেন যে, হযরত উসমান (রা) কর্তৃক প্রস্তুত কুরআন মজীদ সংকলনের লিখন-রীতি ভিন্ন অন্য কোন লিখন-রীতিতে কুরআন মজীদ লিপিবদ্ধ করা বৈধ নহে । অন্যেরা উহাকে অবৈধ বলেন না । তবে তাহারা অক্ষরের রূপ ও নোকতা পরিবর্তনের বিষয়ে একমত নহেন। কেহ কেহ উক্ত পরিবর্তনকে বৈধ এবং কেহ কেহ উহাকে অবৈধ বলেন। অবশ্য আমাদের যুগে কুরআন মজীদের একটি মাত্র সূরাকে, কয়েকটি আয়াতকে, কুরআন মজীদের এক-দশমাংশকে অথবা উহার যেকোন অংশকে পৃথক করিয়া লিখিবার রীতি বহুল প্রচলিত রহিয়াছে। তবে পূর্বযুগের নেককারবৃন্দের (৮1.2 &) অনুসরণই শ্রেয়তর । কাছীর (১ম খণ্ড)--৮

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।