Contents ৫৬ তাফসীরে ইব্ন কাছীর হযরত উসমান (রা) কর্তৃক প্রস্তুত কুরআন মজীদের অনুলিপিসমূহের মধ্যে অধিকতর বিখ্যাত হইতেছে দামেঞ্কের জামে মসজিদের প্রাচীর পরিবেষ্টিত কক্ষের পূর্বাংশে সংরক্ষিত অনুলিপিখানা । উক্ত কক্ষটিতে আল্লাহ্ তা'আলার বিভিন্ন নাম অংকিত রহিয়াছে। উক্ত অনুলিপিখানা পূর্বে ‘তবরিয়্যাহ’ (+; ,:15) শহরে সংরক্ষিত ছিল। পীাচশত আঠার হিজরী সনে উহা দামেঙহ্কে স্থানান্তরিত হয়। আমি উহা দেখিবার সৌভাগ্য লাভ করিয়াছি। উহার কলেবর বিপুল ৷ উহার হস্তাক্ষর, সুস্পষ্ট, সুপাঠ্য ও সুন্দর দীর্ঘস্থায়ী রঙের কালিতে উহা লিখিত । উহার পাতা সম্ভবত উটের চামড়ার । আল্লাহ্ সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । উহা মহিমাধিত মহা সম্মানিত প্রিয় কিতাব । আল্লাহ্ তা'আলা উহার সম্মান, তা'জীম ও ইয্যত বাড়াইয়া দিন। হযরত উসমান (রা) কর্তৃক প্রস্তুত কুরআন মজীদের অনুলিপিসমূহের কোনটিই হযরত উসমান (রা)-এর নিজ হস্তে লিখিত নহে। সেইগুলি হযরত যায়দ ইব্ন ছাবিত প্রমুখ লেখকবৃন্দ কর্তৃক তাহার খিলাফতের কালে লিখিত । যেহেতু হযরত উসমান (রা)-এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় লিপিবদ্ধ হইয়াছিল, তাই সেগুলিকে ‘উসমানী মাসাহিফ’ বলা হয়। অবশ্য হযরত উসমান (রা)-এর সম্মুখে সেইগুলি পড়িয়া সাহাবীগণকে শুনানো হইয়াছিল। এইরূপে সাহাবীদের সর্বসম্মত রায়ে নির্ভুল ঘোষিত হইবার পর উহা মুসলিম রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে প্রেরিত হয়। বনু উসাইদ গোত্রের মুক্তিপ্রাপ্ত দাস আবূ সাঈদ হইতে ধারাবাহিকভাবে আবূ নাযারাহ, সুলাইমান তায়মী, কুরায়েশ ইব্ন আনাস, 1 500721 তার বরছ হার দাউদ বর্ণনা করিয়াছেন? ' ‘মিসরীয় বিদ্রোহীগণ হযরত উসমান (রা)-এর ঘরে প্রবেশ করিয়া সর্বপ্রথম তাহার পবিত্র হস্তে তরবারীর আঘাত হানিল । উহা Al ll ns - tir tk -এই আয়াতের উপর পতিত হইল । তিনি স্বীয় হস্ত টানিয়া লইয়া বলিলেন- ‘আল্লাহ্র কসম! এই হাত সৰ্বপ্ৰথমে কুরআন মজীদ লিপিবদ্ধ করিয়াছে ।' ইব্ন ওয়াহাব হইতে ধারাবাহিকভাবে আবূ তাহের ও আবূ বকর ইব্ন আবূ দাউদ আরও বর্ণনা করিয়াছেন $ ইব্ন ওয়াহাব বলেন- একদা আমি ইমাম মালিকের নিকট হযরত উসমান (রা)-এর কুরআন মজীদ সম্বন্ধে জিজ্ঞাসা করিলেন । তিনি বলিলেন, উহা বিনষ্ট হইয়া গিয়াছে। হযরত উসমান (রা)-এর কুরআন মজীদ বলিতে প্রশ্নকারী ইব্ন ওয়াহাব বলেন, হযরত উসমান (রা) কর্তৃক স্বহস্তে লিখিত যু:রআন মজীদ১ অথবা মদীনা শরীফে রক্ষিত কুরআন মজীদের পখানা বুঝাইয়াছে। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । ' আরবী লিখন-পঠন পদ্ধতি জাহেলী যুগে আরবদেশে লেখাপড়ার প্রচলন একেবারেই কম ছিল। হিশাম ইব্ন মুহাম্মদ ইব্ন সায়েব কালবী প্রমুখ ইতিহাসকারদের বর্ণনায় জানা যায়, জাহেলী যুগে উকায়দার দাওয়াহ নামক জনৈক ব্যক্তির ভ্রাতা বিশর ইব্ন আবদুল মালিক আস্বার শহর হইতে আরবী ভাষার লিখন পঠন শিখিয়া মঙ্ধায় ফিরিয়া আসে । অতঃপর সে আবু সুফিয়ান সখর ইবৃন হারব ১. Cc OT UN কুয়আন মজীদের যে সংকলনখানা নিজে লিখিয়াছিলেন।
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।