Contents ফাযায়েলুল কুরআন ৫৩ ছাবিত (রা)-ও ছিলেন: তাহারা হযরত উমর (রা)-এর বাড়িতে রক্ষিত কুরআন মজীদের মূল সংকলনখানা (=; 11) আনাইলেন । হযরত উসমান (রা) তাহাদের কার্য দেখাশুনা করিতেন। . কোন বিষয়ে তাহাদের মধ্যে মতভেদ দেখা দিলে তাহারা উহার লিখন স্থগিত রাখিতেন। রাবী মুহাম্মদ ইব্ন সীরীন বলেন, আমি আমার উর্ধ্বতন রাবী কাছীর ইব্ন আফলাহর নিকট জিজ্ঞাসা করিলাম- তাহারা এইরূপ বিষয়ের লিখন কেন স্থগিত রাখিতেন, তাহা বলিতে পারেন কি?’ কাছীর ইব্ন আফলাহ ছিলেন একজন সুলেখক ব্যক্তি । তিনি নেতিবাচক উত্তর দিলেন। রাবী মুহাম্মদ ইব্ন সীরীন বলেন- আমি ধারণা করিলাম, ‘তাহারা বিতর্কিত বিষয়ের লিখনকার্য এই উদ্দেশ্যে স্থগিত রাখিতেন যে, রাসূলুল্লাহ্ (সা) কর্তৃক হযরত জিবরাঈল (আ)-এর সন্মুখে সর্বশেষে আবৃত্ত কুরআন মজীদের তিলাওয়াত সন্বন্ধে যাহারা সর্বাধিক ওয়াকেফহাল, তাহাদের নিকট হইতে সঠিক তথ্য, আয়াত বা উচ্চারণ জানিয়া লইয়া উহা লিপিবদ্ধ করিবেন!’ উক্ত রিওয়ায়েতের সনদ সহীহ । আমি (ইব্ন কাছীর) বলিতেছি, উপরোক্ত রিওয়ায়েতে মূল আরবীতে যে =! শব্দ উল্লেখিত হইয়াছে, উহার অর্থ সংকলিত বিষয়সমূহ ৷ উক্ত বিক্ষিপ্ত সংকলনখানা হযরত হাফসা (রা)-এর নিকট সংরক্ষিত ছিল। একত্রিত গ্রন্থাকারে উহার অনুলিপি প্রস্তুত করিবার পর হযরত উসমান (রা) উহা হযরত হাফসা (রা)-এর নিকট প্রত্যর্পণ করিয়াছিলেন । জনগণের নিকট প্রাপ্ত অনির্ভরযোগ্য সংকলনসমূহ পোড়াইয়া ফেলিলেও তিনি উহা পোড়ান নাই । কারণ, উহাকেই অবিকলভাবে পুনঃলিপিবদ্ধ করিয়াছিলেন। তবে উহা ছিল অবিন্যস্ত । তিনি সুবিন্যস্ত আকারে উহার অনুলিপি প্রস্তুত করিয়াছিলেন ।> মূল সংকলনখানা পোড়াইয়া না ফেলিবার কারণ এই যে, উহা হযরত হাফসা (রা)-এর নিকট প্রত্যর্পণ করিবার ওয়াদা করিয়াই হ্যরত উসমান (রা) উহা তাহার নিকট হইতে আনিয়াছিলেন। হযরত হাফসা (রা)-এর ইন্তিকাল. পর্যন্ত উহা তাহারই নিকট রক্ষিত ছিল৷ তাহার ইন্তিকালের পর মারওয়ান ইব্ন হাকাম উহা লইয়া গিয়া পোড়াইয়া ফেলেন । জনসাধারণের নিকট প্রাপ্ত অনির্ভরযোগ্য সংকলনসমূহ পোড়াইয়া ফেলিবার পক্ষে হযরত উসমান (রা) যে যুক্তি প্রদর্শন করিয়াছিলেন, এ ক্ষেত্রে মারওয়ানই সেই যুক্তি প্রদর্শন করিয়াছিলেন। ইব্ন আওফ ও আবূ বকর ইব্ন আবু দাউদ বর্ণনা করেন ৪ ‘মারওয়ান ইব্ন হাকাম হযরত হাফসা (রা)-এর জীবদ্দশায় তাহার নিকট রক্ষিত কুরআন মজীদের সংকলনখানা চাহিয়া পাঠাইয়া ব্যর্থ হন। হযরত হাফসা (রা)-এর ইন্তিকালের পর তিনি উহা অলঙ্ঘনীয় আদেশক্রমে আবদুল্লাহ্ ইবন উমর (রা)-এর নিকট হইতে.গ্রহণ করেন। অতঃপর তিনি উহা ছিঁড়িয়া বিনষ্ট করিয়া দেন। স্বীয় কার্যের পক্ষে মারওয়ান যুক্তি প্রদর্শন করিতে গিয়া বলেন, আমি উহা এই জন্য করিয়াছি যে, উহার অনুলিপি প্রস্তুত করত সংরক্ষণ ১. প্রকৃত তথ্য এই যে, হযরত উসমান (রা) মূল সংকলনের কতগুলি সুসংবদ্ধ জিলদযোগ্য মজবুত অনুলিপি প্রস্তুত করিয়াছিলেন। উহার আয়াতসমূহ ও সূরা সমূহের বিন্যাস প্রক্রিয়া হযরত উসমান (রা)-এর পরিকল্পনা নহে; বরং হযরত জীবরাঈল (আ) যে তারতীব ও বিন্যাসে উহা সর্বশেষে আবৃত্ত করিয়া হযরত নবী করীম (সা)-কে শুনাইয়াছিলেন, হযরত উসমান (রা) উহাকে সেই তারতীব অনুযায়ীই পুনঃসুংকলিত করেন। বুখারী শরীফ ও মুসলিম শ্ররীফের বর্ণনায় উহা অচিরেই জ্ঞাত হওয়া যাইবে । "সূরা আনফাল ও সূরা তাওবা উহার ব্যতিক্রম ছিল'- এই মর্মে ইতিপূর্বে যে রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে, উহা দুর্বল, অতএব গ্রহণযোগ্য নহে।
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।