Contents ৫২ তাফসীরে ইব্ন কাছীর মধ্য হইতে জনৈক ব্যক্তি তাহাকে বলিল, আমরা আপনার নিকট সৌজন্য সাক্ষাৎকারের উদ্দেশ্যে আগমন করি নাই; বরং (কুরআন মজীদ সম্পর্কিত) এই সংবাদে ভীত হইয়াই আপনার নিকট আগমন করিয়াছি। ইহাতে হযরত আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রা) বলিলেন- -" f নিশ্চয় সাত প্রকার বিষয়ে সাতটি উচ্চারণে তোমাদের নবীর প্রতি কুরআন মজীদ অবতীর্ণ হইয়াছে । পূর্ববর্তী আসমানী কিতাবসমূহ একটি মাত্র বিষয়ে ও একটি মাত্র উচ্চারণে অবতীর্ণ হইত ।' আমি (ইবৃন কাছীর) বলি, হযরত ইব্ন মাসউদ (রা)-এর উপরোক্ত মন্তব্য দ্বারা আবূ বকর ইব্ন দাউদের অনুমতি হযরত ইব্ন মাসউদ (রা)-এর স্বীয় পূর্ব অভিমত প্রত্যাহার করা এবং হযরত উসমান (রা)-এর কার্যের প্রতি সমর্থন জ্ঞাপন করা প্রসাণিত হয় না। আল্লাহ্ই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । হযরত মুসআব ইবন সা'দ হইতে ধারাবাহিকভাবে আবূ ইসহাক, ইসরাঈল, আবু রজা, আবূ বকর ইব্ন আবু দাউদের পিতৃব্য ও আবূ বকর ইব্ন আবূ দাউদ বর্ণনা করেন ৪ একদা হযরত উসমান (রা) মিম্বারে. দাড়াইয়া জনতার উদ্দেশ্যে বলিলেন- হে লোক সকল! তোমাদের নবী তের বৎসর পূর্বে তোমাদের প্রতি দায়িত্ব সঁপিয়া দিয়া তোমাদিগকে ছাড়িয়া গিয়াছেন। আজ তোমরা কুরআন মজীদ সম্বন্ধে সন্দিহান হইয়া পড়িয়াছ। তোমরা (কুরআন মজীদের জন্যে বিভিন্ন কিরাআাত উদ্ভাবন করিয়া) বলিয়া থাক, ইহা উবাই (ইব্ন কা'ব)-এর কিরাআত; ইহা আব্দুল্লাহ্ (ইব্ন মাসউদ)-এর কিরাআত ইত্যাদি । তোমাদের একজন অন্যজনকে বলিয়া থাকে, ‘আল্লাহ্র কসম! তোমার কিরাআত (জনগণের নিকট) টিকিবে না।’' আমি তোমাদের প্রত্যেককে আল্লাহ্র কসম দিয়া বলিতেছি, যাহার নিকট কুরআন মজীদের যাহা কিছু আছে, সে যেন উহা লইয়া উপস্থিত হয়। তাহার কথায় লোকেরা (কুরআন মজীদের আয়াত সম্বলিত) পত্র ও পশুচর্ম লইয়া তাহার নিকট উপস্থিত হইল । তিনি তাহাদের প্রত্যেককে পৃথকভাবে ডাকিয়া ডাকিয়া আল্লাহ্র কসম দিয়া বলিতে লাগিলেন, তুমি কি ইহা রাসূলুল্লাহ্ (সা)-এর পবিত্র মুখ হইতে শুনিয়াছ? প্রত্যেকে বলিল- হ্যা । অতঃপর হযরত উসমান (রা) লোকদের নিকট জিজ্ঞাসা করিলেন- লিখনকার্যে জনগণের: মধ্যে দক্ষতম ব্যক্তি কে? লোকেরা বলিল, রাসূলুল্লাহ্ (সা)-এর লেখক যায়দ ইব্ন ছাবিত (রা) ৷ তিনি বলিলেন- বিশুদ্ধ আরবী উচ্চারণে লোকদের মধ্যে কে অধিকতম দক্ষ? লোকেরা বলিল, সাঈদ ইব্নুল আস । তিনি বলিলেন- সাঈদ ইবনুল আস কুরআন মজীদের উচ্চারণ বলিয়া দিবে এবং যায়দ ইব্ন ছাবিত উহা লিপিবদ্ধ করিবে । হযরত উসমান (রা)-এর নির্দেশ অনুসারে হযরত যায়দ ইবৃন ছাবিত (রা) কুরআন মজীদের কয়েকখানা অনুলিপি প্রস্তুত করিলেন । হযরত উসমান (রা) উহা লোকদের মধ্যে বিতরণ করিয়া দিলেন। রাবী বলেন- আমি কোন কোন সাহাবীকে বলিতে শুনিয়াছি যে, ‘কুরআন মাজীদের অনুলিপি প্রস্তুত করিয়া হযরত উসমান (রা) একটি মহৎ কাজ করিয়াছে ৷’ উক্ত রিওয়ায়েতের সনদ সহীহ । কাছীর ইব্ন আফলাহ হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্ন সীরীন, আবূ বকর ইব্ন হিশাম ইবন হাস্সান, ইসহাক ইব্ন ইবরাহীম ইব্ন যায়দ ও আবূ বকর ইব্ন আবু দাউদ বর্ণনা করেনঃ . “হযরত উসমান (রা) যখন কুরআন মজীদের অনুলিপি প্রস্তুত করার সিদ্ধান্ত গ্রহণ করিলেন, তখন তিনি এতদুদ্দেশ্যে কুরায়েশ ও আনসারের মধ্য হইতে বারজন বিশিষ্ট ব্যক্তিকে একত্রিত করিলেন। তাহাদের মধ্যে হযরত উবাই ইব্ন কাব (রা) এবং হযরত যায়দ ইবৃন
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।