তাফসীরে ইবনে কাছীর ১ম খণ্ড
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

Contents ao | তাফসীরে ইব্ন কাছীর হযরত উসমান (রা) যখন কুরআন মজীদের অনির্ভরযোগ্য পাণ্ডুলিপি পোড়াইয়া ফেলেন, তখন আমি বিপুল সংখ্যক লোককে উপস্থিত দেখিয়াছি। "উক্ত কার্য তাহাদিগকে বিস্মিত করিয়াছিল’ অথবা "তাহাদের কেহই উক্ত কার্যের প্রতি অসন্তোষ প্রকাশ করে নাই ।' উক্ত রিওয়ায়েতের সনদ সহীহ। ইয়াহিয়া ইব্‌ন কাছীর ইসহাক ইব্ন ইবরাহীম সওয়াফ ও আবূ বকর ইব্‌ন আবূ দাউদ বর্ণনা করিয়াছেন যে, গুনায়েম বলেন $ ‘আমি কুরআন মজীদকে উভয়বিধ উচ্চারণেই (০০ ৬১১]! ১) তিলাওয়াত করিয়াছি । হযরত উসমান (রা) যদি কুরআন মজীদের অনুলিপি প্রস্তুত না করিতেন, তবে এক দুঃখজনক অবস্থা দেখা দিত আল্লাহ্র কসম! এইরূপ চিন্তাও আমাকে দুঃখ দেয়! প্রত্যেক মুসলমানরেই সন্তান থাকে প্রতিদিন সকাল বেলায় তাহার সন্তান কুরআন মজীদকে নিজের ব্যবহার্য জিনিসপত্রের সহিত স্বীয় সঙ্গী হিসাবে দেখিতে পায়। রাবী বলেন, আমরা (গুনায়েমকে) বলিলাম, ওহে আবুল আম্বার! ইহা কেন বলিতেছেন? তিনি বলিলেন- হযরত উসমান (রা) যদি কুরআন মজীদ লিখিয়া উহা হিফাজত করিবার ব্যবস্থা না করিতেন, তবে লোকে কবিতা পাঠ করিত । আবূ মাজলায হইতে ধারাবাহিকভাবে ইমরান ইব্‌ন হাদীর, মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ্‌, ইয়া‘কূব ইব্ন সুফিয়ান ও আবূ বকর ইব্‌ন আবু দাউদ বর্ণনা করিয়াছেন ৪ আবূ মাজলায বলেন- ‘হযরত উসমান (রা) যদি কুরআন মজীদ লিখিবার ব্যবস্থা না করিতেন, তবে লোকদিগকে কবিতা পাঠ করিতে দেখা যাইত ৷’ ইব্‌ন মাহদী হইতে ধারাবাহিকভাবে আহমাদ ইব্‌ন সিনান ও আবূ বকর ইবৃন আবূ দাউদ বর্ণনা করিয়াছেন ৪ ইব্‌ন মাহদী বলেন- ‘হযরত উসমান (রা) এইরূপ দুইটি মহৎ বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন, এমনকি হযরত আবূ বকর সিদ্দীক (রা) এবং হযরত উমর ফারূক (রা)-ও যাহার অধিকারী ছিলেন না । এক. তিনি অন্যায়ভাবে নিহত হইয়াছেন; কিন্তু শত্রু পক্ষের বিরুদ্ধে অন্ত্রধারণ করিতে যান নাই । দুই. তিনি বিশ্ববাসীর জন্যে নির্ভুল কুরআন মজীদ পাইবার ব্যবস্থা করিয়াছেন ।' পক্ষান্তরে খুমায়র ইব্‌ন মালিক হইতে ধারাবাহিকভাবে আবূ ইসহাক ও ইসরাঈল বর্ণনা ‘হযরত উসমান (রা) যখন কুরআন মজীদের মূল শমংকলন ও উহার অনুলিপি ভিন্ন অন্য সমুদয় পাণ্ডুলিপি পোড়াইয়া ফেলিবার নির্দেশ দিলেন, তখন হযরত আবদুল্লাহ্‌ ইবন মাসউদ (রা) উহা সন্তুষ্টচিত্তে গ্রহণ করিতে পারিলেন না । তিনি (জনসাধারণকে) উপদেশ দিলেন, তোমাদের কেহ কুরআন মজীদের কোন সংকলন গোপন রাখিয়া দিতে পারিলে সে যেন উহা রাখিয়া দেয়। কেহ এইরূপে যাহা রাখিয়া দিতে পারিবে, কিয়ামতের দিনে তাহা লইয়া সে আল্লাহ্‌ তা'আলার সম্মুখে উপস্থিত হইবে । তিনি বলিলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর পবিত্র মুখ ' হইতে আমি সত্তরটি সূরা> শিখিয়াছি ৷ যায়দ ইব্‌ন ছাবিত তখন বালক ছিল। স্বয়ং রাসূলুল্লাহ্‌ (সা)-এর পবিত্র মুখ হইতে যাহা শিখিয়াছি, তাহা আমি ত্যাগ করিব?’ ১. মূল বর্ণনায় এই স্থলে ‘সত্তর বার' উল্লেখিত থাকার সম্ভাবনা রহিয়াছে।

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।