Contents 88 তাফসীরে ইবৃন কাছীর গুরুত্বপূর্ণ এলাকায় একখানা করিয়া অনুলিপি প্রেরণ করিলেন এবং কুরআন মজীদের এতদ্ভিনন প্রতিটি সংকলন পোড়াইয়া ফেলিতে নির্দেশ দিলেন হযরত যায়দ ইব্ন ছাবিত (রা) হইতে ধারাবাহিকভাবে খারিজা ইব্ন যায়দ ইব্ন ছাবিত (রা) ও ইবৃন শিহাব যুহরী বর্ণনা করিয়াছেন যে, হযরত যায়দ ইব্ন ছাবিত (রা) বলেন ৪ ‘হযরত উসমান (রা)-এর নির্দেশে আমরা যখন কুরআন মজীদের অনুলিপি প্রস্তুত করিতেছিলাম, তখন আমি (মূল সংকলনে) সূরা আহ্যাবের একটি আয়াত পাইতেছিলাম না । অথচ উক্ত আয়াত আমি নবী করীম (সা)-কে তিলাওয়াত করিতে শুনিয়াছি। অনুসন্ধান করিয়া আমরা উহা হযরত খুযায়মা ইব্ন ছাবিত আনসারী (রা)-এর নিকট রক্ষিত পাইলাম এবং অনুলিপিতে উহা যথাস্থানে লিপিবদ্ধ করিলাম । উক্ত আয়াতটি এই ৪ dale LU lial Elyse JS sah oa হযরত আবূ বকর সিদ্দিক (রা)-এর নেতৃত্বে সাহাবীগণ কর্তৃক প্রস্তুত কুরআন মজীদের সংকলনের অনুলিপি প্রস্তুত করত উহা বিভিন্ন এলাকায় প্রেরণ করা এবং সন্দেহযুক্ত অন্যান্য সংকলন বিনষ্ট করিয়া দেওয়া হইতেছে হযরত উসমান (রা)-এর একটি বৃহত্তম কীর্তি ৷ হযরত আবূ বকর সিদ্দীক (রা) এবং হযরত উমর (রা) কুরআন মজীদের বিক্ষিপ্ত অংশসমূহ একত্ৰিত করিয়াছেন। হযরত উসমান (রা) উহা সমগ্র মুসলিম জাহানে প্রচার করত কুরআন মজীদকে বিকৃতির হাত হইতে রক্ষা করিয়াছেন। সকল সাহাবী তাহার উক্ত কার্যক্রমের প্রতি সমর্থন দান করিয়াছেন। কুরআন মজীদের অনুলিপি প্রস্তুতকরণ কার্যে অংশগ্রহণের আমন্ত্রণ না পাওয়ায় হযরত আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রা) মনঃক্ষুণু হইয়াছিলেন এবং হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর নেতৃত্বে সাহাবীগণ কর্তৃক প্রস্তুতকৃত কুরআন মজীদের সংকলন ভিন্ন সকল সংকলন পোড়াইয়া ফেলিবার জন্য হযরত উসমান (রা) যখন নির্দেশ দিয়াছিলেন, হযরত আব্দুল্লাহ্ ইবৃন মাসউদ (রা) তখন স্বীয় সহচরবৃন্দের নিকট রক্ষিত ংকলনকে সর্বসম্মতরূপে প্রস্তুত সংকলনের সহিত সংযোজিত করিয়া দেওয়ার জন্য তাহাদিগকে নির্দেশ দিয়াছিলেন বলিয়া একটি রিওয়ায়েতে বর্ণিত রহিয়াছে। তবে পরবর্তীকালে তিনি স্বীয় অভিমত ত্যাগ করত সাহাবীগণের সর্বসম্মত রায়ের সহিত একমত হইয়াছিলেন। এতদসমল্পর্কে হযরত উসমান (রা)-এর কার্যক্রমকে সমর্থন করিয়া বলিয়াছেন- ‘হযরত উসমান যাহা করিয়াছেন, তাহা তিনি না করিলে আমিই উহা করিতাম ৷’ এতদ্বারা প্রমাণিত হইল, কুরআন মজীদ সংগ্রহ, সংকলন ও একত্র করা খলীফা -চতুষ্টয়ের দৃষ্টিতে কটি দীনী মহৎ কাজ বলিয়া বিবেচিত হইয়াছিল । তাহাদের সম্ব+ে স্বয়ং নবী করীম (সা) বলিয়াছেন- ‘আমার সুন্নাত এবং আমার পরবর্তীকালের খুলাফায়ে রাশেদীনের সুন্নাত (রীতি-নীতি)-কে তোমরা আঁকড়াইয়া ধরিবে।' ১. হযরত আবূ বকর সিদ্দীক (র!)-এর নেতৃত্বে পবিত্রাত্মা সাহাবায়ে কিরাম (রা) কঠোর সতর্কতা অবলম্বন পূর্বক সর্বসম্মতভাবে কুরআন মজীদের যে সংকলন প্রস্তুত করিয়াছিলেন, উহা ছিল ভ্রান্তি ও ত্রুটির সামান্যতম সম্ভাবনা হইতেও মুক্ত এবং পবিত্র । বলা নিষ্প্রয়োজন, হযরত উসমান (রা) কর্তৃক ইসলামী রাঘ্রের বিভিন্ন এলাকায় প্রেরিত অনুলিপি হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর নেতৃত্বে প্রস্তুত সংকলনের হুবহু অনুলিপি । পক্ষান্তরে এতদভিন্ন অন্যান্য সংকলনের ক্রটিমুক্ত হওয়া সন্দেহাতীত ছিল না । উহাতে ক্রটি-বিচ্যুতি থাকা মোটেই বিচিত্র ছিল না। এমতাবস্থায় সেইগুলি বিনষ্ট করিয়া দেওয়া ছাড়া কুরআন মজীদকে বিকৃতির হাত হইতে পবিত্র রাখিত্খ্ন অন্য কোন যুক্তিসঙ্গত ব্যবস্থা ছিল না। হযরত উসমান (রা)-এর উপরোক্ত সাহসিকতাপূর্ণ ব্যবস্থার ফলেই কুরআন মজীদ আজ একমাত্র আসমানী গ্রন্থ যাহাতে কোনরূপ বিকৃতি নাই ।
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।