তাফসীরে ইবনে কাছীর ১ম খণ্ড
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৪২ তাফসীরে ইবন কাছীর ' পক্ষান্তরে {4:, হইল ২২. শব্দের একবচন- খর্জুর বৃক্ষের শাখার অগ্রভাগ যাহাতে পত্র থাকে। 5২1] শব্দটি £55 U1 শব্দের বহুবচন ৷ £4২101 অর্থ চেপ্টা পাতলা পাথর । সাহাবায়ে কিরাম (রা) নবী করীম (সা)-এর পবিত্র মুখে কুরআন মজীদের আয়াত শুনিয়া উহা উপরোক্ত বস্তুসমূহের উপর লিখিয়া রাখিতেন। অনেক সাহাবী লেখাপড়া জানিতেন না । তাহারা এবং অক্ষর-জ্ঞান সম্পন্ন কেহ কেহ স্বীয় স্বৃতিতে কুরআন মজীদ ধরিয়া রাখিতেন। হযরত যায়দ (রা) স্বীয় দায়িত্ব পালনে পশুর প্রশস্ত অস্থি, প্রশস্ত পাতলা প্রস্তর ফলক, প্রশস্ত খর্জুর শাখা এবং মানুষের স্মৃতি হইতে সমগ্র কুরআন মজীদ সংগ্রহ করেন। আরব জাতি ছিল আমানত রক্ষা ও উহা যথাস্থানে পৌছাইয়া দিবার কর্তব্যে নিষ্ঠাবান । বলাবাহুল্য, কুরআন মজীদ ছিল নবী করীম (সা) কর্তৃক তাহাদের নিকট রক্ষিত সর্বশ্রেষ্ঠ আমানত । আল্লাহ্‌ তা'আলা বলেন £ Ll oe JU U1 240 অৰ্থাৎ ‘হে রাসূল । তোমার প্রভু হইতে যাহা অবতীর্ণ হইয়াছে তাহা পৌছাও ৷' আল্লাহ্‌র রাসূলও উহা লোকদের নিকট পৌছাইয়া দিয়া স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন করিয়াছেন । তেমনি সাহাবায়ে কিরামও পরবর্তী লোকদের নিকট উহা পৌছাইয়া দিয়া তাহাদের নিকট রক্ষিত আমানত সম্পর্কিত কর্তব্য যথাযথভাবে পালন করিয়াছেন । বিদায় হজ্জে আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ্‌ (সা) এবং সাহাবায়ে কিরাম (রা)-এর মধ্যে অনুষ্ঠিত প্রশ্নোত্তর এই প্রসঙ্গে উল্লেখযোগ্য । আরাফাতের ময়দানে সাহাবীদের বৃহত্তম সমাবেশে মানব ইতিহাসের অধিকতর গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান শেষে নবী করীম (সা) সাহাবীদের উদ্দেশ্যে বলিলেন- তোমরা আমার সম্বন্ধে নিশ্চয় জিজ্ঞাসিত হইবে। তোমরা তখন কি উত্তর দিবে? তাহারা আরয করিলেন- আমরা সাক্ষ্য প্রদান করিব, আপনি নিশ্চয় পৌছাইয়া দিয়াছেন, স্বীয় কর্তব্য সম্পাদন করিয়াছেন এবং মঙ্গলকর উপদেশ প্রদান করিয়াছেন। নবী করীম (সা) আকাশের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন- “প্রভু হে! সাক্ষী থাকিও! প্রভু হে! সাক্ষী থাকিও!! প্রভু হে! সাক্ষী থাকিও!!!” ইমাম মুসলিম হযরত জাবির (রা) হইতে উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। নবী করীম (সা) স্বীয় উম্মতকে আদেশ দিয়াছেন- উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির নিকট কুরআন-সুন্নাহ তথা দীন ইসলামকে পৌছাইয়া দেয়। তিনি আরও বলিয়াছেন- তোমরা আমার পক্ষ হইতে একটি আয়াত হইলেও পৌছাইয়া দাও । অর্থাৎ তোমাদের কাহারও নিকট যদি একটি আয়াত ব্যতীত কিছুই না থাকে, তথাপি সে যেন উহা মানুষের নিকট পৌছাইয়া দেয় ৷ সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ্‌ (সা)-এর উপরোক্ত আদেশ অক্ষরে অক্ষরে পালন করিয়াছেন। তাহারা কুরআন মজীদকে কুরআন মজীদ হিসাবে এবং পবিত্র সুন্নাহকে পবিত্র সুরাহ হিসাবে মানুষের নিকট: পৌছাইয়া দিয়াছেন। তাহারা একাটকে অন্যটির সহিত মিলাইয়া ফেলেন নাই । কুরআন মজীদ এবং পবিত্র সুন্নাহ যাহাতে পরস্পর মিলিয়া না যায়, তজ্জন্য রাসূলুল্লাহ্‌ (সা) সাহাবীদিগকে নির্দেশ দিয়াছিলেন, তোমাদের মধ্য হইতে কেহ আমার নিকট হইতে কুরআন মজীদ ভিন্ন অন্য কিছু লিখিয়া লইয়া থাকিলে সে যেন উহা মুছিয়া ফেলে । উল্লেখ্য যে,

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।