Contents 80 তাফসীরে ইবন কাছীর সাহাবীগণ “হে সূরা বাকারার ধারকগণ' এই সম্বোধনে পরস্পরকে সম্বোধিত করিতেছিলেন। কাফিরগণ পরাজিত হইয়া রণক্ষেত্র হইতে পলায়ন করিতে লাগিল । সাহাবীগণ তাহাদের পশ্চাদ্ধাবন করিয়া অনেককে হত্যা এবং অনেককে বন্দী করিয়া ফেলিলেন। সেরা মিথ্যুক মুসায়লামা নিহত হইল । তাহার দলবল ছত্রভঙ্গ হইয়া গেল এবং ইসলামে ফিরিয়া আস্লি । যুদ্ধ জয়ে মুসলমানদিগকে বিরাট মূল্য দিতে হইয়াছিল । এই যুদ্ধে প্রায় পাচশত হাফিজ সাহাবী শাহাদতবরণ করিলেন। এতদ্দর্শনে হযরত উমর (রা) হযরত সিদ্দাকে আকবর (রা)-কে কুরআন মজীদ সংগ্রহ ও সংকলন করিতে পরামর্শ প্রদান করিলেন। হযরত উমর (রা)-এর আশংকা ছিল, ভবিষ্যৎ যুদ্ধসমূহে আরও হাফিজ সাহাবী শহীদ হইতে পারেন। এসতাবস্থায় কুরআন মজীদ সংগ্রহ ও একত্রিত না করিলে উহার কিয়দংশ বিনষ্ট ও হাতছাড়া হইয়া যাইতে পারে। লিপিবদ্ধ আকারে উহা সংরক্ষিত হইলে উহার প্রথম প্রচারক দলের তিরোধানেও উহা বিনষ্ট হইবে না৷ বিষয়টি যাহাতে যুক্তি-প্রমাণ দ্বারা দৃঢ় ও মজবুত হয়, তজ্জন্য হযরত আবূ বকর সিদ্দীক (রা) এতদ্বিষয়ে হযরত উমর (রা)-এর সহিত যথেষ্ট আলোচনা-পর্যালোচনা করিলেন। অতঃপর তিনি হযরত উমর (রা)-এর সহিত একমত্যে পৌছিলেন। অনুরূপভাবে হধরত যায়দ ইব্ন ছাবিত (রা) হযরত আবূ বকর সিদ্দীক (রা) ও হযরত উমর ফারূক (রা)-এর সহিত এতদ্বিষয়ে আলোচনা-পর্যালোচনা করিলেন। অতঃপর তিনিও তাহাদের সহিত একমত হইলেন । উক্ত ঘটনা হযরত যায়দ ইব্ন ছাবিত (রা)-এর উচ্চ মর্যাদার প্রতি ইঙ্গিতবহও বটে । হযরত হাসান বসরী (র) হইতে ধারাবাহিকভান্তৱ ফুযালা, ইয়াধীদ ইবৃন মুবারক, আব্দুল্লাহ্ ইবন মুহাম্মদ ইব্ন খাল্লাদ ও আবূ বকর ইবৃন আবূ দাউদ (র) বর্ণনা করিয়াছেন যে, হযরত হাসান বসরী (র) বলেনঃ “একদা হযরত উমর (রা) কুরআন মজীদের একটি আয়াত সম্বন্ধে কিছু মানুষের কাছে প্রশ্ন করিলেন । তাহারা বলিল, ‘আয়াতটি অমুক সাহাবীর স্মৃতিতে সংরক্ষিত ছিল। তিনি তো ইয়ামামার যুদ্ধে শহীদ হইয়াছেন।' হযরত উমর (রা) বলিলেন- ‘ইন লিল্লাহি... রাজিউন!’ অতঃপর তিনি সমগ্র কুরআন মজীদ সংগ্রহ ও একত্রিত করিতে আদেশ দিলেন। তদনুসারে উহা HSBC DUES al 0k nln a Mi LEA A ail als Mh A সংগৃহীত ও একত্ৰিত করিবার ব্যবস্থা করেন” উপরোক্ত বর্ণনার সনদ 'বিচ্ছিন্ন। কারণ, সনদের প্রথম রাবী হ্যরত হাসান বসরী হযরত উমর (রা)-এর সহিত সাক্ষাৎ লাভ করিতে পারেন নাই ৷ বর্ণনায় হযরত উমর (রা)-কে যে কুরআন মজীদের সংগ্রহ ও সংকলনের ব্যবস্থাপক হিসাবে উল্লেখ করা হইয়াছে, উহার তাৎপর্য এই যে, তিনি উহার সংগ্রহ ও সংকলনের পরামর্শদাতা এবং প্রস্তাবক ছিলেন। অনুরূপ অর্থ ইয়াহিয়া ইব্ন আব্দুর রহমান ইব্ন হাতিম হইতে ধারাবাহিকভাবে আলকামা, ' মুহাম্মদ ইব্ন আমর, আমর ইবৃন তালহা লায়ছী, ইব্ন ওহাব, আবূ তাহের ও ইব্ন আবূ দাউদ বর্ণনা করিয়াছেন ৪ ‘কুরআন মজীদ একত্রিকরণের সময়ে হযরত উমর (রা) দুইজন সাক্ষীর সাক্ষ্য ব্যতিরেকে ‘কোন আয়াত বা কোন অংশই কাহারও নিকট হইতে গ্রহণ করিতেন না। হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর পক্ষ হইতে তাহার প্রতি উক্তরূপ নির্দেশ ছিল।' অনুরূপ অর্থে উরওয়াহ হইতে ধারাবাহিকভাবে তৎপুত্র হিশাম, ইব্ন আবূ যানাদ, ইব্ন ওহাব, আবূ তাহের ও আবু বকর ইবৃন আবূ দাউদ বর্ণনা করিয়াছেন।
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।