Contents অধ্যায় £ ফাযায়েলুল কুরআন ৩৯ কুরআন মজীদের উক্ত আয়াতে হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর উপরোক্ত কার্য এবং উহার ব্যাপক ও সুদূরপ্রসারী সুফলের প্রতিও ইঙ্গিত রহিয়াছে তিনি যাবতীয় কল্যাণের দ্বার উন্মোচন ও সর্ববিধ অকল্যাণের দ্বার রুদ্ধ করেন। উপরোল্লেখিত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, হযরত আবূ বকর সিদ্দীক (রা) হইতেছেন কুরআন মজীদের সংগ্রহ ও সংরক্ষণের মহা ব্যবস্থাপক ৷ তাহার ব্যবস্থাপনার ফলে কালামে পাক সর্বপ্রকারের বিকৃতির হাত হইতে সম্পূর্ণ মুক্ত ও পবিত্র রহিয়াছে। আল্লাহ্ তা'আলা তাঁহার প্রতি সন্তুষ্ট হউন এবং এজন্যে তাহাকে পুরস্কৃত করুন৷ ওয়াকী', ইবৃন যায়দ, কুবায়সা প্রমুখ ইমামগণ হযরত আলী কার্রামাল্লাহু ওয়াজহাহু হইতে ধারাবাহিকভাবে আব্দ খায়ের, ইসমাঈল ইব্ন আবদুর রহমান আস সুদ্দীয়্যল কবীর ও সুফিয়ান ছাওরী (র) বর্ণনা করিয়াছেন ৪ ‘হযরত আলী (রা) বলেন-কুরআন মজীদ সংরক্ষণ কার্যে হযরত আবূ বকর সিদ্দীক (রা) হইতেছেন মানুষের মধ্যে অধিকতম নেকী ও সওয়াবের প্রাপক । কারণ, তিনিই কুরআন মজীদকে সর্বপ্রথম সংগৃহীত ও একত্রিত করিবার ব্যবস্থা করেন৷’ উক্ত হাদীসের উপরোক্ত সনদ সহীহ ৷ আবূ বক্র ইব্ন আবূ দাউদ তাহার রচিত ‘আল-মুসাহেফ'’ গ্রন্থে বর্ণনা করিয়াছেন $ হিশামের পিতা হইতে ধারাবাহিকভাবে হিশাম, আবাদাহ ও হারূন ইব্ন ইসহাকের মাধ্যমে আমার নিকট এই বর্ণনাটি পৌছিয়াছে $ ‘নবী করীম (সা)-এর ইন্তেকালের পর হযরত আবূ বকর সিদ্দীক (রা)-ই কুরআন মজীদকে সংগৃহীত ও একত্রিত করিবার ব্যবস্থা করেন। তৎকর্তৃক সংগৃহীত কুরআন মজীদের সংকলনটি ছিল সম্পূর্ণ বিশুদ্ধ ও পরিপূর্ণ । ইয়ামামাহ অঞ্চলে অবস্থিত ‘মৃত্যু উদ্যান’ ({5:4= =, +11) নামক স্থানে মুসায়লামাতুল কায্যাব ও তদীয় বনু হানীফা গোত্রীয় লোকদের বিরুদ্ধে সংঘটিত মুসলিম বাহিনীর যুদ্ধে বিপুলসংখ্যক হাফিজুল কুরআন শহীদ হওয়ায় হযরত উমর (রা) কুরআন মজীদ সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্বন্ধে সর্বপ্রথম সচেতন হন৷’ ঘটনাটি নিম্নরূপ নবী করীম (সা)-এর ইন্তেকালের পর ভণ্ড নবী, সেরা মিথ্যুক মুসায়লামা প্রায় এক লক্ষ ইসলাম ত্যাগী লোককে নিজের দলে ভিড়াইয়া ইসলাম ও মুসলিম জাতিকে ধ্বংস করিয়া দিবার উদ্দেশ্যে যুদ্ধের প্রস্তুতি হণ করিল । তাহাকে দমন করিবার জন্য হযরত আবূ বকর সিদ্দীক (রা) হযরত খালিদ ইবৃন ওয়ালীদ (রা)-এর নেতৃত্বে প্রায় তের হাজার মুজাহিদের একটি বাহিনী পাঠাইলেন। মুসলিম বাহিনীর মধ্যে বিপুল সংখ্যক লোক ইসলামী অনুপ্রেরণা হইতে বঞ্চিত অজ্ঞ ও অপরিশুদ্ধ ছিল । তাহাদের ঈমানের দুর্বলতার কারণে মুসলিম বাহিনী রণক্ষেত্রে ছত্রভঙ্গ হইয়া পড়িল । ইসলামী প্রেরণায় অনুপ্রাণিত উচ্চ শ্রেণীর সাহাবীগণ সেনাপতি হযরত খালিদ (রা)-কে উচ্চস্বরে বলিতে লাগিলেন- ‘হে খালিদ! আমাদিগকে মুক্ত করুন ।' অর্থাৎ ওই সকল দুর্বল ঈমানের অধিকারী ব্যক্তি হইতে আমাদিগকে পৃথক করিয়া ফেলুন । অতঃপর তাহারা দুর্বল ঈমানের লোকগুলি হইতে পৃথক হইয়া গেলেন । সংখ্যায় তাহারা মাত্র প্রায় তিন হাজার ছিলেন। তাহারা প্রকৃত ঈমানী শক্তি লইয়া মুসায়লামার বাহিনীর উপর আক্ৰমণ করিলেন তুমুল যুদ্ধের পর আল্লাহ্র ফযলে মুসলমানগণ জয়ী হইলেন যুদ্ধের সময়ে.
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।