Contents অধ্যায় £ ফাযায়েলুল কুরআন ৩৭ বিশুদ্ধ । আবূ বকর ইব্ন দাউদ আরও বলেন ? আমাকে ইসমাঈল ইব্ন আসাদ, তাহাকে হাজ্জাজ, তাহাকে আওফ ইব্ন আব্দুল্লাহ্ ইবন ফুয।লা (র) বর্ণনা করেন- হযরত উমর ফারূক (রা) যখন ইচ্ছা করিলেন কুরআনের লিপিবদ্ধকরণ, তখন তাহার একদল সহচরকে বসাইয়া দিলেন এবং বলিলেন- তোমরা যখন ভাষার ব্যাপারে মতানৈক্যে জড়াইবে, তখন মুযর গোত্রের ভাষা অনুসরণ করিবে। কারণ, কুরআন মুযর গোত্রের এক ব্যক্তির ভাষায় অবতীর্ণ হইয়াছে! স্বয়ং আল্লাহ্ তা'আলা বলেন $ RE U0 Cress rE Ue US ‘কুরআন সরল আরবী ভাষায় বক্রতাযুক্ত (অবতীৰ্ণ হইয়াছে) যেন তাহারা সতর্ক হয়।” আল্লাহ্ তা'আলা আরও বলেন - EME - Ct (. #0 -# #302 a Eo +10 aye SA A Te Te Tito vets SNE TR ONCE Ft SR: তিনি বিশ্বস্ত আত্মার মাধ্যমে উহা তোমার অন্তরে অবতীর্ণ করিয়াছেন। যেন তুমি সতর্ককারীগণের অন্যতম হও । সুস্পষ্ট আরবীতে (উহা অবতীর্ণ হইয়াছে) ৷" তিনি আরও বলেন $ ১১১০ ১০ ৬ 153 “আর ইহা (কুরআন) সুস্পষ্ট আরবী ভাষা৷” অন্যত্র তিনি বলেন ৪ rs iL LAE Cael Lit, 42 "97, “যদি আমি আজ মী ভাষায় উহা (কুরআন) রচনা করিতাম, অবশ্যই তাহারা বলিত, কেন উহা আজমী ও আরবী ভাষায় রচিত হইল না?” মোটকথা, ইত্যাকার আরও বহু আয়াত প্রমাণ করে যে, কুরআন বিশুদ্ধ ও নির্ভেজাল আরবী ভাষায় অবতীর্ণ হইয়াছে। অতঃপর ইমাম বুখারী (র) ইয়ালী ইবৃন উমাইয়া (র৷)-এর হাদীসটি উদ্ধৃত করেন। তিনি বলিতেন- হায়, আবার যদি রাসূল (সা)-এর উপর ওহী নাযিল হওয়া দেখিতে পাইতাম! অতঃপর তিনি সেই হাদীসটি বর্ণনা করেন যাহাতে এক মুহরিম উমরাহ্র সময় ইহরামের অবস্থায় সুগন্ধী লাগানো সম্পর্কে জিজ্ঞাসা করিল । তাহার গায়ে জুব্ব। ছিল। বর্ণনাকারী বলেন- রাসূল (সা) তাহার দিকে কিছুক্ষণ তাকাইলেন। ইত্যবসরে ওহী আসিল । তখন উমর (রা) ইয়ালী (রা)-কে কাছে আসার জন্য ইশারা করিলেন । ইয়ালী (রা) আসিয়া মাথা ঢুকাইয়া ওহী নাযিলের অবস্থা দেখার প্রয়াস পাইলেন । তিনি দেখিলেন- রাসূল (সা)-এর চেহারা মুবারক লাল হইয়া গিয়াছে এবং কিছুক্ষণ তিনি ধ্যানমগ্ন রহিলেন। অতঃপর স্বাভাবিক অবস্থায় ফিরিয়া - আসিলেন । তখন তিনি বলিলেন- উমরাহ্র সময় ইহরামের অবস্থায় সুগন্ধী লাগানো সম্পর্কে প্রশ্বকারী ব্যক্তি কোথায়? সে উপস্থিত হইলে রাসূল (সা) তাহাকে সুগন্ধী লাগানো জুব্বা খুলিয়া ফেলিতে ও দেহে লাগানো সুগন্ধী ধুইয়া ফেলিতে বলিলেন । উক্ত হাদীসটি একদল বর্ণনাকারী বিভিন্ন সনদে বর্ণনা করিয়াছেন। কিতাবুল হজ্জে উহা পর্যালোচনাযোগ্য । বর্তমান অধ্যায়ের সহিত উহার সঙ্গতি সুস্পষ্ট নহে, বরং হজ্জের অধ্যায়ের সহিতই উহার সঙ্গতি সুস্পষ্ট । আল্লাহ্ই সর্বজ্ঞ ।
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।