তাফসীরে ইবনে কাছীর ১ম খণ্ড
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৬ তাফসীরে ইবন কাছীর ' কিছু বেশী সময় বিরতি ঘটে । অতঃপর আবার ওহী চালু হয় ও উহা ক্রমাগত চলিতে থাকে । উক্ত বিরতির পর প্রথম নাযিল হইল ‘ইয়া আইউহাল মুদ্দাছ্‌ছির, কুম ফাআনযির ৷” পঞ্চম হাদীস আমাকে আবূ নাঈম ও তাহাকে সুফিয়ান, আসওয়াদ ইবৃন কয়স হইতে বণনা করেন যে, তিনি বলেন ঃ আমি জুন্দুবকে বলিতে শুনিয়াছি যে, রাসূল (সা) একরাত্রি কি দুইরাত্রি অসুস্থতার কারণে রাত জাগা ইবাদত করিতে পারেন নাই । তখন এক মহিলা আসিয়া তাহাকে বলিল- জায়া হয তোযার ভুত ডো কে সয়া গাজ মল তয় সূরা নাযিল করেন ৪ aU eS Loe Sm 30 JA - li ‘উজ্জ্বল দিবস ও অন্ধকার রাত্রির শপথ! তোমার প্রভু তোমাকে ত্যাগ করেন নাই এবং তোমরা উপর নারাযও হন নাই ৷’ ইমাম বুখারী (র) এই হাদীসটি ইহা ছাড়াও অন্যত্র বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম, ইমাম তিরমিযী ও ইমাম নাসাঈ (র) অন্য সূত্রে সুফিয়ান ছাওরী ও কু’বা ইবনুল হাজ্জাজ হইতে এবং তাহারা উভয়ই আসওয়াদ ইব্‌ন কয়স আল আব্দী হইতে ও তিনি জুনদুব ইব্‌ন আব্দুল্লাহ্‌ আল বাযালী (র) হইতে উহা বর্ণনা করেন। সূরা আয্যুহার তাফসীর প্রসঙ্গে এই হাদীসটি পর্যালোচিত হইয়াছে । ফাযায়েলুল কুরআনের সঙ্গে এই হাদীস ও পূর্ববর্তী হাদীসের সঙ্গতি এই যে, আল্লাহ্‌ তা'আলা তাহার রাসূলকে শ্রেষ্ঠতম অবদানে ধন্য করিয়াছেন এবং অত্যধিক ভালবাসার নিদর্শন স্বরূপ তাহার উপর ক্রমাগত ওহী অবতীর্ণ করিয়াছেন এবং তাহার ইন্তিকাল পর্যন্ত তাহা অব্যাহত ছিল। আল্লাহ্‌ তা'আলা তাহার উপর কুরআন ক্রমাগত পৃথক পৃথক করিয়া নাযিল করার ভিতর অবদানের পূর্ণত্‌ব ও মর্যাদা প্রকাশ পায় । | ইমাম বুখারী (র) বলেন ৪ কুরআন আরবের কুরায়েশের ভাষায় অবতীর্ণ হইয়াছে। আরবী কুরআন বিশুদ্ধতম আরবীতে নাযিল হইয়াছে। আমাকে আবুল ইয়ামান, তাহাকে শুআয়ব, যুহরী হইতে এবং তিনি আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণণা করেন $ ‘হযরত উসমান ইব্‌ন আফ্ফান (রা) যায়দ ইব্‌ন ছাবিত, সাঈদ ইবনুল আস, আব্দুল্লাহ্‌ ইব্ন যুবায়র ও আব্দুল্লাহ্‌ ইব্‌ন হারিছ ইব্‌ন হিশামকে নির্দেশ দিলেন- কুরআন গ্রন্থাকারে লিপিবদ্ধ কর এবং যেখানে তোমাদের ভিতর ভাষার ক্ষেত্রে মতভেদ দেখা দিবে, সেখানে তোমরা কুরায়েশের ভাষায় উহার সমাধান খুঁজিও ৷ কারণ, কুরআন তাহাদের ভাষায় অবতীর্ণ হইয়াছে। অতঃপর তাহারা তাহাই করিল ।' এই হাদীসটি মূলত অপর এক হাদীসের অংশমাত্র। শীঘ্রই সেই হাদীস নিয়া পর্যালোচনা করিব । ইমাম বুখারীর উদ্দেশ্য সুস্পষ্ট । তাহা এই যে, কুরআন কুরায়শদের ব্যবহৃত ভাষায় অবতীর্ণ হইয়াছে এবং কুরায়শগণ আরব জাতির প্রাণসত্তা। তাই আবূ বকর ইব্‌ন দাউদ (র) বলেন ৪ আমাকে আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ ইবৃন খাল্লাদ ও তাহাকে ইয়াযীদ ইবৃন শায়বান ইবৃন আবদুল মালিক ইবৃন উমায়র ইব্‌ন জাবির ইবৃন মায়সারাহ্‌ বলেন ৪ “আমি উমর ফারূক (রা)-কে বলিতে শুনিয়াছি যে, আমাদের কুরআনের বর্তমান গ্রন্থনার পিছনে রহিয়াছে দুইজন কুরায়শ ও দুইজন বনু ছকীফের তরুণের ভাষা নির্দেশনা ।” এই সনদটি

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।