Contents অধ্যায় 8 ফাযায়েলুল কুরআন ৩৫ হইতে, তিনি আব্দুল্লাহ্ ইব্ন মাসউদ (রা) হইতে এবং তিনি নবী করীম (সা) হইতে বর্ণনা ' করেন- ‘নিশ্চয় এই কুরআন আল্লাহর উপহার । তাই তাহার উপহার হইতে যত পার আহরণ কর। নিশ্চয় এই কুরআন আল্লাহ্র রজ্জু। উহা সুস্পষ্ট আলো ও কল্যাণপ্রদ দাওয়াই । যে উহা শক্ত হাতে ধারণ করিল, সে সুরক্ষিত হইল । যে উহা অনুসরণ করিল, সে মুক্তি পাইল । উহাতে কোন জটিলতা নাই যে, সরল করিতে হইবে । তেমনি উহাতে কোন কূটিলতা নাই যাহার জন্য নুতপ্ত হইবে । উহার অন্পমত্বে কোন ত্রুটি নাই । যতই উহার বিরোধিতা হউক, উহা সৃষ্টি করা যাইবে না। তাই উহা তিলাওয়াত কর । আল্লাহ্ তা'আলা উহার প্রতি হরফে দশ দশ নেকী দিবেন । আমি নিশ্চয় ইহা বলি না যে, আলিফ লাম মীম মিলিয়া এক হরফের পুণ্য হইবে; বরং আলিফে দশ, লামে দশ ও মীমে দশ নেকী পাইবে ।' এই সূত্রে অবশ্য হাদীসটি ‘গরিব’। তবে আবূ ইসহাক আল হিজরী হইতে উহা মুহাম্মদ ইব্ন ফুযায়েল বর্ণনা করিয়াছেন। তাহার আসল নাম ইবরাহীম ইব্ন মুসলিম । তিনি একজন তাবেঈ ৷ কিন্তু তাহার ব্যাপারে অনেক কথা আছে। আবূ হাতিম আর রাযী বলেন- তিনি মজবুত বর্ণনাকারী নহেন। আবুল ফাতাহ ইযদী বলেন- তাহার মারফ্' বর্ণনায় সন্দেহের যথেষ্ট অবকাশ থাকে । আল্লাহই ভাল জানেন । আমি বলি £ হয়ত হাদীসটি মূলত হযরত ইবৃন মাসউদ (রা)-এর নিজস্ব উক্তি । সুতরাং উহাকে মারফ্* করায় সংশয় সৃষ্টি হইয়াছে। তাহা হইলেও অন্য সূত্রে ইহার সমর্থন মিলে। আবূ উবায়দ (র) আরও বলেন £ আমাদিগকে হাজ্জাজ- ইসরাঈল হইতে, তিনি আবূ ইসহাক হইতে, তিনি আব্ুুল্লাহ্ ইব্ন ইয়াধীদ হইতে এবং তিনি আব্ুুল্পাহ্ ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন $ “কোন বান্দাকেই কুরআন সম্পর্কিত ব্যাপার ছাড়া অন্য কোন ব্যাপারে প্রশ্ন করা হইবে না। যদি সে কুরআনকে ভালবাসিয়া থাকে, তাহা হইলে অবশ্যই সে আল্লাহ্ ও আল্লাহ্র রাসূলকেও ভালবাসে ৷” চতুৰ্থ হাদীস ইমাম বুখারী (র) বলেন- আমাকে আমর ইব্ন মুহাম্মদ, তাহাকে ইয়াক্ব ইব্ন ইবরাহীম, তাহাকে তাহার পিতা, সালেহ ইব্ন কায়সান হইতে এবং তিনি ইব্ন শিহাব হইতে একটি হাদীস বর্ণনা করেন । ইব্ন শিহাব বলেন- আমাকে আনাস ইবন মালিক (রা) এই খবর পৌছাইয়াছেন যে, ‘আল্লাহ্ তা'আলা রাসূল (সা)-এর উপর তাহার ইন্তিকাল পর্যন্ত ক্রমাগত ওহী পাঠাইতে থাকেন। তাহার মৃত্যুর প্রাক্কালে অধিকাংশ ওহী অবতীর্ণ হয়। অতঃপর তিনি ‘ ইন্তেকাল করেন।' ইমাম মুসলিম (র)-ও উক্ত হাদীস আমর ইব্ন মুহাম্মদ (র) হইতে বর্ণনা করেন তিনি একজন সমালোচকও । তাহা ছাড়া হাসান আল হালওয়ানী, আব্দ ইব্ন হামীদ ও ইমাম নাসায়ী, ইসহাক ইবৃন মানসূর আল-কাউসাজ হইতে উহা বর্ণনা করেন। তাহাদের চতুর্থ বর্ণনাকারী উহা ইয়াকুব ইব্ন ইবরাহীম ইবৃন সা‘দ আয্ যুহরী (র) হইতে বর্ণনা করেন। হাদীসটির: তাৎপর্য এই যে, আল্লাহ্ তা'আলা রাসূল (সা)-এর উপর এক এক বিষয়ে প্রয়োজনীয় প্রতিটি ক্ষেত্রে ক্রমাগত ওহী নাযিল করিতে থাকেন । উহাতে কোল 'বরতি ছিল না। শুধু জিবরাঈল ফেরেশতা ‘ইকরা বিসমি রাব্বিকা’ ওহী লইয়া আসার পর প্রায় দুই বছর কিংবা
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।