Contents অধ্যায় £ ফাযায়েলুল কুরআন ৩৩ “আর যদি তোমরা আমার বান্দার উপর আমি যাহা অবতীর্ণ করিয়াছি তাহাতে সন্দিহান হও, তাহা হইলে উহার মত একটি সূরা আনয়ন কর। আর আল্লাহ্ ছাড়া তোমাদের যত সহায়ক রহিয়াছে তাহ৷দিগকে ডাকিয়া লও, যদি তোমরা সত্যবাদী হইয়া থাক । অতঃপর তোমরা উহা করিতে পার নাই এবং কখনও পারিবে না । অনন্তর সেই আগুনকে ভয় কর যাহার ইন্ধন হইবে মানুষ ও পাথর । উহা কাফিরগণের জন্য তৈরি করা হইয়াছে ।” আল্লাহ্ তা'আলা জানাইলেন যে, তাহারা অনুরূপ ‘একটি সূরা সৃষ্টি করার চ্যালেঞ্জের মোকাবিলা করিতে ব্যর্থ হইয়াছে । আর ভবিষ্যতেও তাহারা কখনও তাহা পারিবে না । অথচ তাহারা তখনকার সেরা ভাষাবিদ, ভাষালংকারিক, কবি ও সাহিত্যিক ছিল। কিন্তু আল্লাহ্র তরফ হইতে তাহাদের সামনে এমন গ্রন্থ উপস্থিত হইল যাহারা সমকক্ষতা কি ভাষা, কি বিষয়বস্তু, কি ভাষালংকার, কি বাক্য-বিন্যাস, কি ছন্দ-স্পন্দন, কি ভাব-গভীরতা, কি উপমা-উৎপ্রেক্ষা, কি ব্যঞ্জনার ব্যাপ্তি ও সুদূর প্রসারতা, এক কথায় কোন ক্ষেত্রেই কোন মানুষের পক্ষে অতীতেও সম্ভব হয় নাই, ভবিষ্যতেও সম্ভব হইবে না । তেমনি উহার বস্তুনিষ্ঠ সংবাদ, অজ্ঞাত-অতীত ও অজানা ভবিষ্যতের ইতিবৃত্ত এবং প্রজ্ঞাময় ইনসাফের বিধি-বিধান সর্বকালের জন্য অপ্রতিদ্বন্থী থাকিবে। যেমন আল্লাহ্ বলেন $ Yu ১০ ৬0, < ০50, “আর তোমরা প্রভুর বাণী সততা ও ইনসাফে পূর্ণতায় পৌছিয়া শেষ হইল ৷” ইমাম আহমদ ইব্ন হাম্বল (র) বলেন $ আমাদিগকে ইয়াকৃব ইব্ন ইবরাহীম, তাহাদিগকে তাহার পিতা, তাহাদিগকে মুহাম্মদ ইব্ন ইসহাক, মুহাম্মদ ইব্ন কাব হইতে এবং তিনি হারিছ ইব্ন আবদুল্লাহ আল-আওয়ার (র) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন £ আমি একদিন সন্ধ্যাবেলা আমিরুল মু’মিনীনের (আলী কঃ) নিকট একটি ব্যাপারে জানার জন্য প্রশ্ন করিলাম । তিনি আমাকে ইশার পরে আসিতে বলিলেন । অতঃপর আমি যখন সেখানে গেলাম, তখন তিনি একটি হাদীস বর্ণনা করিলেন । তিনি বলিলেন ৪ “আমি রাসূল (সা)-কে এইরূপ বলিতে শুনিয়াছি- আমার কাছে জিবরাঈল (আ) আসিয়া বলিলেন, হে মুহাম্মদ! আপনার পরে আপনার উন্মতগণ বিভিন্ন দল-উপদলে বিভক্ত ও ছিন্ন-বিচ্ছিন্ন হইয়া যাইবে । আমি তখন তাহাকে জিজ্ঞাসা করিলাম- হে জিবরাঈল! উহা হইতে বাচার উপায় কি? তিনি বলিলেন- আল্লাহ্র কিতাবে উহার উপায় নিহিত রহিয়াছে। উহা দাম্ভিকগণকে চূর্ণ করিবে। যে ব্যক্তি উহা মজবুতভাবে আঁকড়াইয়া থাকিল, সে মুক্তি পাইল । আর যে উহা বর্জন করিল, সে ধ্বংস হইল । তিনি দুইবার ইহা বলিলেন । অতঃপর বলেন ৪ উহা চূড়ান্ত বাণী এবং উহার বিলুপ্তি নাই । ভাষার বিভিন্নতা উহাকে বিকৃত ও বিভিন্ন করিতে পারিবে না এবং উহার বিস্ময়কারীতারও ক্ষতি সাধন করিতে পারিবে না । উহা তোমাদের অতীতের সংবাদবাহক, বর্তমানের চূড়ান্ত বিধায়ক ও পরবর্তীদের জন্য ভবিষ্যদ্বক্তা।” ইমাম আহমদের বর্ণনাও এইরূপ । আবু ঈসা তিরমিযী (র) বলেন £ আমাদিগকে আব্দ ইব্ন হুমায়দ, তাহাদিগকে হুসায়ন ইব্ন আলী আল জা‘ফী, তাহাদিগকে হ।মযাহ আষ্ যায়্যাত, আবুল মুখতার আত্ তায়ী হইতে, তিনি হারিছুল আওয়ারের ভাতিজা হইতে এবং তিনি হারিছুল আওয়ার (র) হইতে বর্ণনা করেনঃ কাছীর (১ম খণ্ড)_-৫
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।