তাফসীরে ইবনে কাছীর ১ম খণ্ড
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

Contents অধ্যায় £ ফাযায়েলুল কূরআন ৩১ আলোচ্য হাদীসে হযরত উন্মে সালামা (রা)-এর বিরাট ফযীলতের ব্যাপারটি প্রকাশ পাইয়াছে। ইমাম মুসলিম (র)-এর বর্ণিত হাদীসে দেখা যায়, তিনি শ্রেষ্ঠতম ফেরেশতা "জিবরাঈল (আ)-কে দেখিয়াছেন ও কথোপকথন শুনিয়াছেন। এই হাদীসে দাহিয়া কালবীরও মর্যাদা প্রকাশ পাইয়াছে। কারণ, জিবরাঈল (আ) অধিকাংশ সময়ে দাহিয়া কালবীর রূপ ধারণ করিয়া রাসূল (সা)-এর কাছে আসিতেন । তিনি অত্যন্ত সুন্দর চেহারার লোক ছিলেন। উসামা ওবেরার বংশধর এবং কুযাআ গোত্রের লোক । একদল বলেন- তাহারা আদনান সম্পুদায়ের লোক । অপর দল বলেন- তাহারা কাহতান গোত্র হইতে আসিয়াছে। আবার কেহ কেহ বলেন- তাহারা স্বতন্ত্র এক গোত্র । আল্লাহ্‌ই সর্বজ্ঞ । আমাকে আব্দুল্লাহ্‌ ইব্‌ন ইউনুস, তাহাকে আল-লায়ছ, তাহাকে সাঈদ ইবনুল মাকবারী তাহার পিতা হইতে ও তিনি আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন $ “নবী করীম (সা) বলেন- প্রত্যেক নবীকে তাহার উপর যেই পরিমাণ লোক ঈমান আনিয়াছে সেই পরিমাণ দায়িত্‌ ও ক্ষমতা দান করা হইয়াছে। সেমতে আমার উপর যে পরিমাণ ওহী আসিয়াছে তাহাতে আমি আশা করিতে পারি যে, কিয়ামতের দিন আমার অনুসারী সর্বাধিক হইবে৷” আব্দুল আযীয ইব্‌ন আব্দুল্লাহর ‘আল ইতিলাম' গ্রন্থেও উক্ত হাদীস উদ্ধৃত হইয়াছে। মুসলিম ও নাসাঈ কুতায়বা হইতে এবং তাহারা সকলেই লায়ছ ইব্‌ন সা'দ হইতে, তিনি সাঈদ ইব্‌ন আবূ সাঈদ হইতে এবং তিনি তাহার পিতা কায়সানুল মাকবারী হইতে উহা বর্ণনা করেন। এই হাদীসে কুরআনের শ্রেষ্ঠতম মর্যাদার প্রতি ইঙ্গিত দান করা হইয়াছে। অন্যান্য নবীর কাছে যত ওহী বা কিতাব নাযিল হইয়াছে, কুরআন তাহা হইতে সর্বদিক দিয়া শ্রেষ্ঠ ও কুরআনের মু'জিযা সকল গ্রন্থের মু‘জিযাকে ডিঙাইয়া গিয়াছে। উক্ত হাদীসের তাৎপর্য ইহাই । উহাতে বলা হইয়াছে- এমন কোন নবী নাই যাহাকে মু'জিযা দেওয়া হয় নাই । অতঃপর তাহার সেই মু'জিযা অনুপাতেই তাহার উপর মানুষ ঈমান আনিয়াছে। অর্থাৎ তাহাকে সত্য বলিয়া মানিয়া লওয়ার জন্য যে দলীল প্রমাণ দেওয়া হইয়াছে তাহা যত বেশী শক্তিশালী, তত বেশী লোক তীহার উপর ঈমান আনিয়াছে। আম্বিয়ায়ে কিরামের ইণ্তিকালের পর্‌ তাহাদের মু'জিযাও শেষ হইয়া গিয়াছে। শুধু অবশিষ্ট রহিয়াছে তাহাদের প্রাপ্ত বাণী ও অনুসারীবৃন্দ । উহাই যুগ যুগ ধরিয়া তাহাদের মু'জিযার সাক্ষীরূপে বিরাজ করে। কিন্তু তাহাদের সেইসব আজ নিছক কাহিনী হিসাবে বিদ্যমান । পক্ষান্তরে সর্বশেষ রাসূল মুহাম্মদ (সা)-কে আল্লাহ্‌ তা'আলা ওহীর মাধ্যমে যে বিরাট ও মহান কিতাব.দান করিয়াছেন তাহা ক্রমাগত যথায়থভাবে মানুষের কাছে পৌছিতেছে। প্রত্যেক যুগে ও প্রতি মুহূর্তে উহা যেইভাবে অবতীর্ণ হইয়াছিল সেইভাবে বিরাজ করিতেছে। এই কারণে রাসূল (সা) বলিয়া গিয়াছেন- আমি আশা করি, কিয়ামতে আমার অনুসারীর সংখ্যা সর্বাধিক হইবে ৷ ঘটিয়াছেও তাহাই । তাহার রিসালাতের ব্যাপ্তি ও সার্বজনীনতার কারণে অন্যান্য নবীর

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।