তাফসীরে ইবনে কাছীর ১ম খণ্ড
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩০ তাফসীরে ইব্‌ন কাছীর অবতীর্ণ হইয়াছে।'১ আবূ তালহার বর্ণনাটিই বিশুদ্ধ ও প্রসিদ্ধ ! তিনি ইব্‌ন আব্বাস (রা)-এর সহচরগণের অন্যতম । তাহাদের নিকট হইতেই তাফসীর বর্ণিত হইয়া থাকে। অবশ্য মাদানী বলিয়া আরও যে সকল সূরা চিহ্নিত করা হইয়াছে তাহার ভিতর কোন কোন সূরার মাদানী হওয়ার ব্যাপারে প্রশ্ন রহিয়াছে। যেমন সূরা হুজুরাত ও মুআবি্বিযাত । দ্বিতীয় হাদীস ইমাম বুখারী (র) বলেন £ আমাদিগকে মূসা ইব্‌ন ইসমাঈল ও তাহাদিগকে মু‘তামার তাহার পিতা হইতে ও তিনি আবূ উসমান হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন- আমি খবর পাইয়াছি যে, হযরত উন্মে সালামা (রা)-এর সামনে হযরত জিবরাঈল (আ) আসিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-এর সঙ্গে কথা বলেন। তখন নবী করীম (সা) হযরত উন্মে সালামা (রা)-কে প্রশ্ন করেন- বল তো, এই লোকটি কে? তদুত্তরে তিনি বলিলেন- দাহিয়াতুল কালবী ৷ তারপর যখন রাসূল (সা) মসজিদে গিয়া খুতবায় হযরত জিবরাঈলের আগমনের কথা বলিলেন, তাহা শুনিয়া হযরত উম্মে সালামা (রা) বলিলেন- আল্লাহ্র কসম! আমি তো দাহিয়া কালবী ছাড়া অন্য কেহ বলিয়া ভাবিতেই পারি নাই। বর্ণনাকারী মু'তামার দ্বিধাথিত হইয়া বলেন £ আমার পিতা বলিয়াছেন, আমি আবূ উসমানকে প্রশ্ব করিলাম- আপনি কাহার নিকট এই বর্ণনা শুনিয়াছেন? তিনি বলিলেন- ‘উসামা ইব্ন যায়দের (রা) নিকট ৷' আব্বাস ইব্‌ন ওয়ালিদ আন নুরসী হইতে ‘আলামাতে নবূওত' অধ্যায়ে অনুরূপ বর্ণনা উদ্ধৃত হইয়াছে । মুসলিম শরীফে ‘ফী ফাযায়েলে উন্বে সালামা' অধ্যায়ে আবদুল আলা ইবৃন হাম্মাদ ও মুহাম্মদ ইবৃন আব্দুল আ‘লার মাধ্যমে মু'তামার ইব্‌ন সুলায়মানের সূত্রে উহা উদ্ধৃত হয়।'এখানে উক্ত হাদীস উদ্ধৃত করার উদ্দেশ্য ইহাই প্রতিপন্ন করা যে, আল্লাহ্‌ ও রাসূলুল্লাহ্‌ (সা)-এর মধ্যে হযরত জিবরাঈল (আ) দূতের দায়িত্‌ পালন করেন । তিনি অত্যন্ত সম্মানিত ফেরেশতা । পদমর্যাদা ও প্রভাব প্রতিপত্তির বিচারে অত্যন্ত উঁচু স্তরের ফেরেশতা । যেমন আল্লাহ্‌ তা'আলা বলেন $ iad os UIST li le Si CIA < Ue ‘বিশ্বস্ত আত্মার মাধ্যমেই উহা তোমার অস্তরে অবতীর্ণ হইয়াছে যেন তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও ৷' তিনি অন্যত্ৰ বলেন ৪ s- lf fl PARE 8 Jy Jal <! Use le “অবশ্যই এই কথা এক সম্মানিত দূতের; আরশে অবস্থানকারীর সকাশে প্রাপ্ত মর্যাদার বলে বলীয়ান; তথাকার সর্বজনমান্য বিশ্বস্ত সত্তা। আর তোমাদের সহচরও উন্মাদ নহে।” | আল্লাহ্‌ তা'আলা এই সব আয়াতে তাহার বান্দা ও দূত জিবরাঈল (আ) ও মুহাম্মদ (সা)-এর প্রশংসা করিয়াছেন। ইনশাআল্লাহ্‌ শীঘ্রই এই ব্যাপারে তাফসীরের যথাস্থানে সবিস্তারে আলোচনা করিব । ১. ইবনুল আনবারী- কাতাদাহ সূত্রে বর্ণিত রিওয়ায়েতে তালিকায় কিছু ভিন্নতা রহিয়াছে। প্রসিদ্ধ বর্ণনানুযায়ী, . সূরা নাহল, ফাত্হ, লায়ল ও কাদর মন্ধী সূরা ৷

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।