Contents ১৯৮ তাফসীরে ইব্ন কাছীর : শয়তান হযরত আদম (আ)-কে শপথ করিয়া বলিয়াছিল, নিশ্চয়ই সে তাহার কল্যাণ চাহে। ইহা হইতে সহজেই অনুমেয় যে, সে আমাদের সহিত কিরূপ আচরণ করিবে। শয়তান তো বলিয়াই রাখিয়াছে $ Sel all pie JIL YU al stl Ua ‘তোমার মহা মর্যাদার শপথ! তাহাদের সকলকে আমি বিভ্রান্ত করিব । বাদ থাকিবে শুধু তোমার নিবেদিত বান্দারা ৷’ শয়তানের কুমন্ত্রণা ও প্ররোচনা হইতে বাচার পন্থা নির্দেশ প্রসঙ্গে আল্লাহ্ তা'আলা বলেন ৪ Ela Ute loa SESE oe dG Sail SIE iL ET Ss asi Le SUL le SHE ea) se al dl ce - UI A “যখন তুমি কুরআন তিলাওয়াত কর, তখন বিতাড়িত শয়তান হইতে আল্লাহ্র নিকট আশ্রয় প্রার্থনা কর । যাহারা ঈমান আনিয়া স্বীয় প্রতিপালকের উপর নির্ভরশীল হইয়াছে, তাহাদের উপর শয়তানের আধিপত্য নাই । শয়তানের কর্তৃত্্ চলে তাহাদের উপর যাহারা তাহাকে বন্ধু ভাবিয়াছে এবং আল্লাহ্র সহিত শির্কে লিপ্ত হইয়াছে।" একদল ফকীহ্ ও কারী বলেন, কুরআন মজীদ তিলাওয়াত শেষে তিলাওয়াতকারী শয়তান হইতে আল্লাহ্র নিকট আশ্রয় প্রার্থনা করিবে। তাহারা উপরোক্ত আয়াতের এইরূপ অর্থই করেন । তাহারা বলেন, আয়াতে আল্লাহ্ তা'আলা তিলাওয়াত শেষে তাহার নিকট শয়তান হইতে পানাহ চাহিতে নির্দেশ দিয়াছেন । তাহারা আরও বলেন, তিলাওয়াত রূপ ইবাদত সম্পন্ন করিবার পর তিলাওয়াতকারীর মনে ইবাদতের অহংকার আসিতে পারে। তাহা দূর করাও শয়তান হইতে আল্লাহ্র কাছে পানাহ্ চাওয়ার অন্যতম উদ্দেশ্য । সুতরাং উহা তিলাওয়াতের পরে হওয়াই সমীচীন ও যুক্তিযুক্ত ৷ আবূল কাসিম ইউসুফ ইব্ন আলী ইবৃন জুনাদাহ আল্ হাযলী আল্ মাগরেবী স্বীয় গ্রন্থ ‘আল ইবাদাতুল কামিল’ এ উল্লেখ করেন যে, ইবৃন ফাফুফা ও আবু হাতিম সাজিস্তানী বর্ণনা করিয়াছেন, হযরত হামযা উপরোল্লেখিত মতের সমর্থক ছিলেন। হযরত আবু হুরায়রা (রা) হইতেও অনুরূপ একটি অভিমত বর্ণিত হইয়াছে। তবে তাহার বরাত দিয়া বর্ণিত উক্ত বর্ণনার কোন সমর্থন মিলে না । মুহাম্মদ ইব্ন উমর রাষযী স্বীয় তাফসীর গ্রন্থে ইব্ন সীরীন হইতে অনুরূপ একটি. অভিমত উধ্বৃত করিয়াছেন। তিনি আরও বলেন, ইবরাহীম নাখঈ, দাউদ যাহেরী এবং ইবৃন আলী আল ইম্পাহানীও উক্ত অভিমত পোষণ করিতেন। মাজমূআহ হইতে ধারাবাহিকভাবে আবূ বকর ইবনুল আরাবী ও ইমাম কুরতুবী বর্ণনা করেন যে, ইমাম মালিক (র) বলিয়াছেন, তিলাওয়াতকারী তিলাওয়াত শেষে শয়তান হইতে আল্লাহ্র কাছে পানাহ চাইবে । ইবনুল ‘আরাবী অবশ্য উক্ত অভিমতকে সমর্থনের অযোগ্য বলিয়াছেন। ইমাম কুরতুবী আরেকটি অভিমত উধ্বৃত করিয়াছেন। তাহা এই যে, তিলাওয়াতকারী তিলাওয়াতের পূর্বে ও পরে উভয় সময় শয়তান হইতে আল্লাহ্র নিকট আশ্রয় প্রার্থনা করিবে। ইমাম রাযীও উপরোক্ত অভিমত উধ্নৃত করিয়াছেন।
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।