তাফসীরে ইবনে কাছীর ১ম খণ্ড
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৯৬ তাফসীরে ইব্‌ন কাছীর তাহারা বলেন, সশব্দ নামাযে কিরাআত পাঠ করা মুক্তাদীর উপর ফরয নহে । কারণ, হযরত আবু মূসা আশ'আরী (রা) হইতে ইমাম মুসলিম কর্তৃক বর্ণিত হইয়াছে $ নবী করীম (সা) বলিয়াছেন, ‘মুক্তাদীর অনুসরণের জন্যই ইমামকে ইমাম বানানো হয়। অতএব যখন সে তাকবীর বলে, তখন তোমরাও তকবীর বলিবে। আর যখন সে কিরাআত পড়ে তখন তোমরা মনোযোগ সহকারে চুপ থাকিও’ অতঃপর হাদীসের অবশিষ্টাংশ বর্ণিত হয় । ইমাম আবূ দাউদ, ইমাম তিরমিযী, ইমাম নাসাঈ এবং ইমাম ইব্ন মাজাহও হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন £ ‘সে (ইমাম) যখন কিরাআত পড়ে, তখন তোমরা মনোযোগ সহকারে চুপ থাকিও ৷' মুসলিম ইব্ন হাজ্জাজও উপরোক্ত হাদীসকে সহীহ হাদীস বলিয়াছেন। উপরোক্ত হাদীস দুইটি দ্বারা প্রমাণিত হয় যে, সশব্দ নামাযে কিরাআত পাঠ করা মুক্তাদীর জন্য ফরয নহে। ইমাম আহমদ (র) হইতেও অনুরূপ একটি অভিমত বর্ণিত হইয়াছে। সূরা ফাতিহা সংশ্লিষ্ট বিধি-বিধানগুলি স্পষ্ট করিয়া তুলিয়া ধরার উদ্দেশ্যেই উপরোক্ত মাসআলাগুলি আলোচনা করিলাম । সূরা ফাতিহা ভিন্ন অন্য কোন সূরার সহিত এতসব মাসায়েল সংশ্লিষ্ট নহে। I হযরত আনাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ ইমরান আল জুনী, গাস্সান ইব্ন উবায়দ, ইবরাহীম ইব্‌ন সাঈদ আল জাওহারী ও হাফিজ আবূ বকর আল বায্যার বর্ণনা করেনঃ ‘নবী করীম (সা) বলিয়াছেন, যখন তুমি বিছানায় শায়িত হও, তখন যদি ‘আলহামদু' ও ‘কুল হুয়াল্লাহ্‌’ সূরা পাঠ কর, তাহা হইলে তুমি মৃত্যু ভিন্ন অন্য সব বিপদ হইতে মুক্ত থাকিবে ।' আউযুবিল্লাহর ব্যাখ্যা ও বিধান ৬ ET Ll - ala all SS Ctl dR sala sal LS 20 co - 235 tL oo co0o ere #20 0 oz b ‘ক্ষমাশীলতা অবলম্বন কর, সৎকার্যের নির্দেশ দাও এবং অজ্ঞদের পরিহার কর। এক্ষেত্রে যদি কখনও শয়তানের প্ররোচনা আসে, তখন আল্লাহ্র কাছে পানাহ চাও। নিশ্চয় তিনি সব শোনেন, সবই জানেন। অন্যত্র তিনি বলেন $ ssl oI ly us Ce TOSS LLM A AL SI - UILaSY BUT Bel sblen olyal be ‘উত্তম ব্যবহার দ্বারা নিকৃষ্ট ব্যবহারকে প্রতিরোধ কর। তাহারা যাহা (মিথ্যা) আরোপ করে তাহা আমি ভালভাবেই জানি। তাই তুমি বল, প্রভু হে, শয়তানের প্ররোচনা হইতে আমি

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।