তাফসীরে ইবনে কাছীর ১ম খণ্ড
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

Contents সুরা আল্-ফাতিহা ১৯৫ অবশ্য হযরত আবূ সাঈদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে আবু নুযরাহ ও আবূ . সুফিয়ান সা'দী প্রমুখ বর্ণনাকারীর সূত্রে ইমাম ইবৃন মাজাহ্‌ (র) বর্ণনা করেন $ নবী করীম (সা) বলিয়াছেন, যে ব্যক্তি ফরয সহ অন্যান্য সালাতের প্রত্যেক রাক'আতে আলহামদু (সূরা) পাঠ না করে তাহার সালাত আদায় হয় না ।' তবে উক্ত হাদীসের বিশুদ্ধতা তর্কাতীত ও সংশয়মুক্ত নহে । আল্লাহ্‌ই সর্বজ্ঞ । , ইমাম আবূ হানীফা (র) ও তাহার শিষ্যবৃন্দ, সুফিয়ান ছাওরী ও ইমাম আওযাঈ বলেন, সালাতে নি্দিষ্টভাবে সূরা ফাতিহা পাঠ করা আদৌ ফরয নহে; বরং কুরআন মজীদের যে কোন স্থান হইতে কিছু অংশ পাঠ করিলে কিরাআত পাঠের ফরয আদায় হইবে । কারণ, আল্লাহ তাআলা বলেন $ SIE es Pils "1,503 ‘কুরআন মজীদ হইতে যতটুকু পার পড়।'” আল্লাহ্‌ই সর্বজ্ঞ । এই সম্পর্কে lL গ্রন্থে বিস্তারিতভাবে আলোচনা করিব । আল্লাহ্‌ই শ্ৰেষ্ঠতম জ্ঞানী । তিন প্রশ্ব জাগে যে, তলা সা সাতিহা পাঠ ব্য কি বজা জনও কম! এ সম্পর্কে ফকীহ্‌বৃন্দের তিনটি অভিমত রহিয়াছে। প্রথম অভিমত এই যে, সালাতে ফাতিহা পাঠ করা যেরূপ ইমামের উপর ফরয, তেমনি মুক্তাদীর উপরও ফরয । কারণ, উপরোল্লেখিত হাদীসসমূহ ইমাম ও মুক্তাদী উভয়ের বেলায়ই সমান প্রযোজ্য । উহার কোন হাদীসেই সালাতে ফাতিহা পাঠের অপরিহার্যতাকে শুধু ইমামের সহিত সংশিষ্ট করা হয় নাই । দ্বিতীয় অভিমত এই যে, সশব্দ যথা, ফজর, মাগরিব, ‘ইশা কিংবা নিঃশব্দ যথা জোহর ও আসর, কোন নামাযেই মুক্তাদীর উপর সূরা ফাতিহা বা কুরআনের কিছু অংশ পাঠ করা ফরয নহে । কারণ হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে ইমাম আহমদ (র) বর্ণনা করেন $ নবী করীম (সা) বলিয়াছেন 8 5.1)5 ] ০.০১1 50153 ০.5! ৭] 5 ৩০ অর্থাৎ ইমামের কিরাআতই মুক্তাদীর কিরাআাত। অবশ্য উক্ত হাদীসের সনদ দুর্বল । ওয়াহাব ইব্‌ন কায়সানের বরাত দিয়া ইমাম মালিক উহাকে জাবির (রা)- এব নিজস্ব উক্তি (5,৪১ ==) হিসাবে বৰ্ণনা করিয়াছেন। তৃতীয় অভিমত হইল এই যে, নিঃশব্দ নামাযে কিরাআত পাঠ করা মুক্তাদীর উপর ফরয । এই অভিমতের প্রবক্তাগণ পূর্বোল্লেখিত আয়াত ও হাদীসকেই নিজেদের সমর্থনে পেশ করেন। ১. কুরআন মজীদের উপরোক্ত আয়াত ও পূর্বোল্লেখিত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, নির্দিষ্টভাবে সূরা ফাতিহা নহে; বরং কুরআন মজীদের যে কোন স্থান হইতে কিয়দংশ পাঠ করা ফরয । এই প্রেক্ষিতে হানাফী মাযহাবে সালাতে নিদিষ্টর্ূপে সূরা ফাতিহা পাঠ করা ফরয নহে। তবে হাদীস দ্বারা যেহেতু প্রমাণিত হয় যে, সূরা ফাতিহা ছাড়া সালাত পূর্ণ হয় না, তাই হানাফী মাযহাবে প্রত্যেক প্রকারের সালাতে প্রত্যেক রাক‘আতে সূরা ফাতিহা পাঠ করাকে ওয়াজিব বলিয়াছে। হানাফী মাযহাবে ফরয ও ওয়াজিবের ব্যবধান খুবই সামান্য ৷ উভয় প্রকারের কার্যকেই এই মাযহাবে প্রায় সমান গুরন্ত্ব দেওয়া হয়। সুতরাং এই ধারণা ঠিক নহে যে, হানাফী মাযহাবে সালাত আদায়ে সূরা ফাতিহার গুরুত্ব স্বীকৃত নহে। -অনুবাদক

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।