Contents সূরা আল-ফাতিহ | ১৯৬ উক্ত হাদীস সম্পর্কে জরুরী আলোচনা ॥ এক ॥ হাদীসে ১,০ শব্দ ব্যবহৃত হইয়াছে। বলা হইয়াছে 5 $1. -কে আমার ও বান্দার মধ্যে আধাআধি করিয়া ভাগ করিয়া দিয়াছি। উক্ত সালাত শব্দের মর্মার্থ কিরাআাত (নামাযে পঠিতব্য)। নিম্নোক্ত আয়াতে কিরাআত অর্থে সালাত শব্দ ব্যবহৃত হইয়াছে $ Ss US oe ly. Ue CALEY, ls Lo 2425749 তোমরা কিরাম্রাত না জোরে পড়, না আস্তে; বরং মাঝামাঝি পথ অবলম্বন কর ।' হযরত ইব্ন আব্বাস (রা) উপরোক্ত আয়াতের অনুরূপ তাফসীর করিয়াছেন। তাহা ছাড়া আল্লাহ্ তা'আলা কর্তৃক তাহার ও তাহার বান্দার মধ্যে সালাতের আধাআধি বিভক্তিকরণের ব্যাপারেও বুঝা যায় যে, সালাত সেখানে কিরাআত অর্থে ব্যবহৃত হইয়াছে। বিভক্তি সম্পর্কিত বিশ্লেষণই দেখা যায়, আল্লাহ্ তা‘আলা সূরা ফাতিহাকে তাহার ও বান্দার মধ্যে আধাআধি করিয়া দিয়াছেন। উপরে বর্ণিত হাদীস দ্বারা ইহাও প্রমাণিত হয় যে, নামাযে কিরাআাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । উহা নামাযের গুরুত্্ সম্পন্ন ফরযসমূহের অন্যতম৷ কারণ, উক্ত হাদীসে ইবাদতের অর্থে নির্ধারিত সালাত শব্দকে উহার একটি অংশ, ‘কিরাআত’ অর্থে ব্যবহার করা হইয়াছে। এই ধরনের ব্যবহারের অন্য ক্ষেত্রেও উদাহরণ মিলে। এক জায়গায় ১1,5 শব্দ দ্বারা 5; অর্থ বুঝানো হইয়াছৈ। যেমন, আল্লাহ্ তা‘আলা বলেন ৪ see LL ll ola bl. 2224 51,2, ‘অনন্তর তুমি ফজরের সালাত কায়েম কর। নিশ্চয় ফজরের সালাত পর্যবেক্ষিত হয় ।' উক্ত আয়াতে দেখা যাইতেছে ,'১!। -/',5 শব্দ দ্বারা ‘ফজরের সালাত' অর্থ বুঝানো হইয়াছে। এতদসম্পর্কিত বুখারী শরীফ ও মুসলিম শরীফের হাদীসেও অনুরূপ অর্থ ব্যক্ত হইয়াছে। তাহাতে বলা হইয়াছে ‘ফজরের সালাতকে রাতের ফেরেশতাগণ ও দিনের ফেরেশতাগণ প্রত্যক্ষ করেন। উপরোক্ত আয়াত ও হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, নামাযে কিরাআাত ফরয । ফকীহ ও আলিমগণের ইহাই সর্ববাদীসম্মত অভিমত । তবে নামাযে কি কুরআনের যে কোন আয়াত তিলাওয়।ত করা ফরয, না নির্দিষ্টভাবে সূরা ফাতিহা পড়া ফরয, তাহা লইয়া ফকীহদের মধ্যে মৃতভেদ রহিয়াছে। ইমাম আবূ হানীফা (র) ও তাহার শিষ্যগণ সহ একদল ফুকাহার অভিমত এই যে, নামাযে নির্দিষ্টর্পে সূরা ফাতিহা পড়া ফরয নহে; বরং কুরআন মজীদের যে কোন স্থান হইতে কিয়দংশ পাঠ করা ফরয । কারণ, নামাযে কিরাআাত ফরয হওয়া সম্পর্কিত আয়াতে নির্দিষ্টভাবে সূরা ফাতিহার কথা বলা হয় নাই; বরং উহাতে সাধারণভাবে কুরআন মজীদের যে কোন অংশ পাঠের কথা বলা হইয়াছে । সংশ্লিষ্ট আয়াতটি নিম্নরূপ ৪ 2 lo 2a . পৰ ত oe 0 ull oe rls 19140 ‘কুরআন হইতে যতটুকু পার পড় ।' অনুরূপভাবে হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত নিম্নোক্ত হাদীসেও কুরআনের যে কোন স্থান হইতে কিয়দংশ পাঠ করার নির্দেশ পাওয়া যায় । কাছীর (১ম খণ্ড)-_-২৫
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।