তাফসীরে ইবনে কাছীর ১ম খণ্ড
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৮৯ তাফসীরে ইব্ন কাছীর সূরাটির অপর নাম 5/1 (আশ্শিফা) অর্থাৎ আরোগ্যদাতা, আরোগ্যর উপায় বা আরোগ্য । কারণ. রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, ফাতিহাতুল কিতাব সর্বপ্রকার বিষক্রিয়ার শিফা। উক্ত হাদীস হযরত আনু সাঈদ (রা) হইতে ইমাম দারামী কর্তৃক বর্ণিত হইয়াছে। উহার নার এক নাম £31 (আর রুকিয়্যাহ) অর্থাৎ যাহা পড়িয়া ফুঁক দেওয়া হয়। কারণ, একদা! হযবত আন্‌ সাঈদ (রা) জনৈক সর্পদষ্ট ব্যক্তিকে সূরা ফাতিহা দ্বারা ঝাড়িয়া বিযমুক্ত করিলে রাস্লুল্লাহ (সা) তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কিরূপে জানিলে যে, উহা রুকিয়্যাহ? উক্ত হাদীসের সনদ সহীহ্‌ । শা'’বী হযরত ইবন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, হযরত ইব্‌ন আব্বাস (রা) উহাকে 1,311 =U (আসাসুল কুরআন) নাম দিয়াছেন, যাহার অর্থ কুরআনের ভিত্তি বা উত্ার মৌলিক অংশ । তেমনি তিনি বিসমিল্লাহির রাহমানির রাহীমকে «S05/ (শ্রাসাসুল ফাতিহা) নাম দিয়াছেন। সুফিয়ান ইবন উয়াইনিয়া সূরা ফাতিহাকে £:31,11 (আল-ওয়াকিয়া) নাম দিয়াছেন, যাহার 'অর্থ হইতেছে রক্ষক । ইয়াহিয়া ইব্‌ন আবূ কাছীর নাম দিয়াছেন £401 (আল-কাফিয়া) । অর্থাৎ প্রয়োজন পূরণে যথেষ্ট । কারণ, উহা কুরআন মজীদের নির্যাস বিধায় স্বয়ংসম্পূর্ণ । ফলে সমগ্র কুরআনের প্রয়োজন উহা পূরণ করিতে পারে। পক্ষান্তরে উহাকে বাদ দিয়া কুরআনের অবশিষ্টাংশ উহার প্রয়োজন মিটাতেই পারে না । যেমন, বিচ্ছিন্ন সনদের কোন কোন হাদীসে বর্ণিত হইয়াছে, উম্মুল কুরআন অবশিষ্ট কুরআনের পরিবর্তে কাজ করিতে পারে। পক্ষান্তরে উহা ভিন্ন অন্যান্য অংশ উহার পরিবর্তে কাজ করিতে পারেনা । উহার এক নাম 'আস্সালাত' অর্থাৎ সালাতে অবশ্য পঠনীয় সূরা । উহার অপর নাম ‘আল্‌ কানয্‌’ (খনি, আকর)। আল্লামা যামাখশারী তাহার ‘আল কাশ্শাফ’ নামক তাফসীর গ্রন্থে উক্ত নাম দুইটি ব্যবহার করিয়াছেন। ' হযরত ইব্‌ন আববাস (রা), কাতাদাহ ও আবুল আলীয়ার মতে সূরা ফাতিহা মক্কী সূরা । পক্ষান্তরে হযরত আবূ হুরায়রা (রা), আতা ইবৃন ইয়াসার ও যুহরীর মতে উহা মাদানী সূরা! কথিত আছে, উহা দুইবার নাযিল হইয়াছে। একবার মন্ধা শরীফে ও একবার মদীনা শরীফে । এই ব্যাপারে প্রথমোক্ত অভিমতই সঠিক ও গ্রহণযোগ্য । কারণ, সূরা ফাতিহা সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা বলেন $ El SIE Lill EAE U1 ১310, “নিশ্চয় আমি তোমাকে বারংবার পঠনীয় সাতটি আয়াত ও মহা মর্যাদাশীল কুরআন প্রদান করিয়াছি।'১ আল্লাহ্‌ই সর্বজ্ঞ । ইমাম কুরতুবী বলেন, আবূ লায়ছ সমরকন্দী বর্ণনা করেন যে, সূরা ফাতিহার একার্ধ মন্কায় ও অপরার্ধ মদীনায় অবতীর্ণ হইয়াছে। উক্ত বর্ণনা অযৌক্তিক, তাই অগ্রহণযোগ্য ৷ সূরা ফাতিহার সাত আয়াত সম্পর্কে উম্মতের ইজমা ৱহিয়াছে। এই ইজমার বিরুদ্ধে মাত্র দুইজনের দুইটি মত দেখা যায়। এক, আমর ইবৃন ১. উদ্ধৃত আয়াতে বৰ্ণিত হইয়াছে যে, সূরা ফাতিহা প্রত্যেক নামাযে বারবার পঠিত হয়। ইহা সর্বজনবিদিত যে, হিজরতের বহু পূর্বেই নামায ফরয হইয়াছে। সুতরাং হিজরতের বহু পূর্বেই যে এই সূরা মক্কা শরীফে নাযিল হইয়াছে তাহা অবধারিত সত্য ।

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।