Contents [ উনিশ | আল্লামা হাফিজ নাসীরুন্দ্দীান আদ্ দামেশকী বলেন ৪ “আল্লামা হাফিজ ইব্ন কাছীর ছিলেন মুহাদ্দিসগণের ভরসাস্থল, ইতিহাসকারদের অবলম্বন ও তাফসীরকারদের গৌরবোন্নত পতাকা ৷” হাফিজ ইব্ন হাজার আসৃ্কালানী বলেন ৪ “হাদীসের মতন ও রিজাল শাস্ত্রের পঠন-পাঠন ও অধ্যয়নে তিনি অহৰ্নিশ মশগুল থাকিতেন। তাহার উপস্থিত বুদ্ধি ও স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর ছিল। তদুপরি তিনি ছিলেন অত্যন্ত রসিকতাপ্রিয়। জীবদ্দশায়ই তাহার গ্রন্থরাজি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।” মোটকথা, ইমাম ইব্ন কাছীর গ্রন্থ রচনা, অধ্যাপনা ও ফতওয়া প্রদানের মহান দায়িতে যাহাবীর ইন্তেকালের পর তিনি দামেশকের শ্রেষ্ঠ শিক্ষায়তনদ্বয়ে একই সঙ্গে হাদীস অধ্যাপনার দায়িত্ পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত পরহেযগার,ও ইবাদতগুযায় ছিলেন। ঘন্টার পর ঘণ্টা ধরিয়া তিনি সালাত, তিলাওয়াত ও যিকির-আযকারে মশগুল থাকিতেন। তাহা ছাড়া তিনি ছিলেন সদা প্রফুল্ল, সদালাপী ও সচ্চরিত্র ব্যক্তি । আলাপ আলোচনায় তিনি মূল্যবান রসালো উপমা ব্যবহার করিতেন । হাফিজ ইব্ন হাজার আস্কলানী তাহাকে ‘উত্তম রসিক’ বলিয়া আখ্যায়িত করেন। - আল্লামা ইমাম ইব্ন তায়মিয়ার শাগরিদ দীর্ঘদিনের সান্নিধ্যের কারণে ইমাম ইব্ন কাছীর মাসআলা-মাসায়েলের ব্যাপারে অধিকাংশ ক্ষেত্রে তাহারই অনুসারী ছিলেন। এমনকি তালাকের মাসআলায়ও তিনি তাহার অনুসারী হন । ফলে তীহাকেও ভীষণ বিপদ ও কঠিন নির্যাতনের শিকার হইতে হয় । SR ST CRE SER HEEL EOI ৭৭৪ হিজরী মোতাবেক ১৩৭২ খ্ৰীস্টাব্দের ২৬শে শাবান রোজ বৃহস্পতিবার তিনি ইন্তেকাল করেন৷ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন ৷) তাহার মৃত্যুর পর তাহার সুযোগ্য দুই পুত্র যথাক্রমে যয়নুদ্দীান আবদুর রহমান আল কারশী ও বদরদ্দান আবুল বাকা মুহম্মদ আল-কারশী মুসলিম জাহানে জ্ঞানের ক্ষেত্রে যথেষ্ট তালিকা নিম্নে প্রদত্ত হইল । ১। আত তাকমিলাতু ফী মা‘রিফাতিস সিকাতি ওয়ায যুআফা ওয়াল মুজাহিল। ইহা রিজাল শাস্তের (বর্ণনাকারী বিশ্লেষণ বিদ্যা) একখানি নির্ভরযোগ্য গ্রন্থ ৷ গ্রন্থখানি পাচখণ্ডে সমাপ্ত হইয়াছে । এই গ্রন্থে আবদুর রহমান মিয্যীর ‘তাহযীবুল কামাল’ ও শামসুদ্দীন যাহাবীর ‘মীযানুল ই‘তিদাল' গ্রন্থের সমন্বয় ঘটিয়াছে। ২। আল হাদ্য়্যু ওয়াস সুনানু ফী আহাদীছিল মাসানীদে ওয়াস সুনান ৷ গ্রন্থখানি ‘জামিউল মাসানীদ' নামে খ্যাত । এই গ্রন্থে মুসনাদে আহমদ ইবন হাম্বল, মুসনাদে বায্যার, মুসনাদে আবু ইয়ালা, মুসনাদে ইবৃন আবি শায়বা ও সিহাহ সিত্তার রিওয়ায়েতসমূহ বিভিন্ন অধ্যায়ে ও পরিচ্ছেদে সুন্দরভাবে বিন্যস্ত করা হইয়াছে। ৩। তাবাকাতুশ শাফিঈয়্যা-ঁ এই গ্রন্থে শাফিঈ IT লিপিবদ্ধ হইয়াছে।
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।