Contents তাফসীরে ইবন কাছীর ১৮০ ১০১০ আয়াতাংশের শেষ অক্ষর ‘গোল তা তা’ পর্যন্ত । উহার ষষ্ট সপ্তমাংশ হইতেছে তাহার পর হইতে সূরা ফাত্হের অন্তর্গত : yl yb UL 50611 আয়াতাংশের ‘ওয়াও’ পৰ্যন্ত । উহার সপ্তমাংশ হইতেছে অবশিষ্টাংশ। পরিশেষে সালাম আবু মুহাম্মদ বলেন, আমি চারি মাস সময় ব্যয় করিয়া উপরোক্ত তথ্য লাভ করি ।' কথিত আছে, হাজ্জাজ প্রতি রাত্রে কুরআন মজীদের এক-চতুৰ্থাংশ তিলাওয়াত করিতেন। Gia Males OU Ea SCE AS LR চতুর্থাংশ তাহার পর হইতে সূরা কাহাফের ১৮15.15 শব্দ পর্যন্ত । তৃতীয় এক-চতুৰ্থাংশ ছিল তাহার পর হইতে সূরা যুমারের সমাপ্তি পর্যন্ত । চতুর্থ এক-চতুৰ্থাংশ ছিল তাহার পর হইতে কুরআন মজীদের অবশিষ্টাংশ ৷ শায়খ আবু আমর আদ্দানী স্বীয় গ্রন্থ ‘আল-বয়ান'-এ এইগুলি সবিস্তারে আলোচনা করিয়াছেন। আল্লাহ্ই সর্বজ্ঞ । উপরে কুরআনের অক্ষর ভিত্তিক বিভক্তির কথা আলোচিত হইয়াছে। শিক্ষা প্রতিষ্ঠানে তিলাওয়াত প্রশিক্ষণের জন্য উহাকে ত্রিশ পারায় (খণ্ডে) বিভক্ত করা হইয়াছে। প্রতি খণ্ডকে আবার চারিভাগে বিভক্ত করা হইয়াছে। ইতিপূর্বে আমি কুরআন মজীদকে সাহাবা কর্তৃক বিভক্তিকরণ সম্পর্কিত হাদীসের উল্লেখ করিয়াছি । এতদ্ব্যতীত হযরত আওস ইব্ন হুযায়ফা হইতে মুসনাদে ইমাম আহমদ, সুনানে আবূ দাউদ, সুনানে ইব্ন মাজাহ প্রভৃতি হাদীস সংকলনে বর্ণিত নিম্ন হাদীসটিও উল্লেখ করিতেছি। হযরত আওস ইব্ন হুযায়ফা নবী করীম (সা)-এর জীবদ্দশায় সাহাবাদের নিকট জিজ্ঞাসা করিলেন, আপনারা তিলাওয়াতের জন্য কুরআন মজীদকে কিভাবে ভাগ করেন ? তাহারা বলিলেন- প্রথম মনযিলে প্রথম তিনটি সূরা, দ্বিতীয় মনযিলে পরবর্তী পাচ সূরা, তৃতীয় মনযিলে পরবর্তী সাত সূরা, চতুর্থ মনযিলে পরবর্তী নয় সূরা, পঞ্চম মনযিলে পরবর্তী এগার সূরা, ষষ্ঠ মনযিলে পরবর্তী তের সূরা এবং সপ্তম মনযিলে সূরা কাহাফ হইতে অবশিষ্টাংশ। সূরা শব্দের অর্থ সম্বন্ধে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রহিয়াছে।- কেহ কেহ বলেন, উহার অর্থ পৃথক ও উন্নৃত বিষয় । কুরআন পাকের পাঠক যেহেতু এক সুরা শেষ করিয়া আরেক সূরায় যাইতে এক স্তর হইতে অন্য স্তরে উন্নীত হয়, তাই এই স্তরগুলিকে সূরা বলা হয়। আরব কবি নাবিগার নিম্নোক্ত পংক্তি হইতে সূরার অনুরূপ অর্থের সমর্থন পাওয়া যায় । LW dL IS si- BIsw dlbcl dl ots al ‘তুমি কি ভাবিয়া দেখ নাই যে, আল্লাহ্ তা'আলা তোমাকে এইরূপ একটি সূরা দান করিয়াছেন যাহার সম্মুখে প্রত্যেক রাজা প্রকম্পিত হয়?' কেহ কেহ বলেন, সূরা অর্থ উঁচু বস্তু । যেমন নগর প্রাচীরকে ১(,/| ১+ (শহর রক্ষার্থে নির্মিত উঁচু দেয়াল) বলা হয়। কুরআন পাকের প্রতিটি সুরার বিষয় বস্তুই যেহেতু অত্যন্ত মর্ফাদাপূর্ণ তাই উহা সুরা নামে অভিহিত হইয়াছে। কেহ কেহ বলেন, সূরা অর্থ খণ্ড, টুকরা, ংশ। যেমন পেয়ালায় অবস্থিত কোন দ্রব্যের অবিশষ্টাংশকে ১২! ১০ বলা হয়। কুরআন শরীফের প্রত্যেকটি সূরা যেহেতু উহার অংশ বা টুকরা, তাই উহা সূরা নামে অভিহিত ৷
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।