Contents [ আঠার | মোটকথা, মুসলিম জাহানের তৎকালীন সের মুহাদ্দিস, মুফাস্সির ও ফকীহবৃন্দের নিকট হইতে বিপুল অনুসন্ধিৎসা ও এঁকান্তিক নিষ্ঠার সহিত জ্ঞানার্জনের মাধ্যমে তিনি নিজকে সমগ্র মুসলিম জাহানের অপ্রতিদ্বন্থরী ইমামের গৌরবময় আসন অধিষ্ঠিত করেন। হাদীস, তাফসীর, ফিকাহ ছাড়াও তিনি আরবী ভাষা, সাহিত্য ও ইসলামের ইতিহাসে অশেষ দক্ষতা অর্জন করেন । এক কথায় উপরোক্ত পাচটি বিষয়ে স'মানে পারদশীর্তার ক্ষেত্রে তাহার সমকক্ষ ব্যক্তিত খুবই বিরল। হাদীস, শাস্ত্রে তো তিনি 'হুফ্ফাজুল হাদীস'-এর মর্যাদায় ভূষিত হইয়াছিলেন। তেমনি আরবী ভাষার তিনি একজন খ্যাতিমান কবি ছিলেন। ইমাম ইব্ন কাছীর সম্পর্কে বিভিন্ন মনীষী অত্যন্ত উঁচু ধারণা পোষণ করিতেন । তাহাদের কয়েকজনের অভিমত নিম্নে প্রদত্ত হইল $ আল্লামা হাফিজ জালালুদ্দীন সুয়ূতী বলেন “হাফিজ জামালুদ্দীন.মিয্যীর সান্নিধ্যে দীর্ঘদিন অবস্থান করিয়া তিনি হাদীস শাস্ত্রে বিশেষ ব্যুৎপত্তি ও অশেষ পারদশীর্তা অর্জন করেন৷” প্রখ্যাত ইতিহাসকার আল্লামা আবুল মাহাসীন জামালুদ্দান ইউসুফ বলেন ৪ “হাদীস, তাফসীর, ফিকাহ, আরবী ভাষা ও আরবী সাহিত্যে তাহার অসাধারণ পাণ্ডিত্য ছিল৷” হাফিজ আবুল মাহাসিন হুসায়নী দামেশকী বলেন ৪ “ফিকাহ শাস্ত্র, তাফসীর, সাহিত্য ও ব্যাকরণে তিনি বিপুল পারদরশীতা লাভ করেন ও হাদীস শাস্ত্রের 'রিজাল' ও ‘ইলাল' প্রসঙ্গে তাহার অন্তর্দৃষ্টি ছিল অত্যন্ত সুতীক্্ম ও সুগভীর ৷” হাফিজ যয়নুদ্দীান ইরাকী বলেন ৪ হাদীসের ‘মতন' ও ইতিহাস শাস্ত্রে সবচাইতে প্রজ্ঞাবান হইলেন ইমাম ইব্ন কাছীর ৷” শায়খ মুহাম্মদ আবদুর রায্যাক হামযাহ বলেন ৪ “ইমাম ইব্ন কাছীর সমগ্র জীবনব্যাপী জ্ঞান সাধনায় নিয়োজিত ছিলেন। এই জ্ঞানার্জন ও গ্রন্থ প্রণয়নে তিনি প্রচুর পরিশ্রম ব্যয় করেন” হাফিজ শামসুদ্দীন যাহাবী বলেন $ “ইমাম ইব্ন কাছীর একাধারে খ্যাতনামা মুফতী, মুহাদ্দিস, ফিকাহ শাস্ত্রবিদ, তাফনীর ও বিজ্ঞান শাস্ত্রে পারদশী ব্যক্তি ছিলেন। হাদীসের মতন সম্পর্কে তাহার জ্ঞান ছিল অপরিমেয় ।” হাফিজ হুসায়নী বলেন ৪ “তিনি হাদীসেত্ব অনন্য হাফিজ, প্রখ্যাত ইমাম, অসাধারণ বাগী ও বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন।" আল্লামা শায়েখ ইবনুল ইমাদ হাম্বলী বলেন ৪ - হাফিজ ইব্ন হুজ্জী বলেন ৪ “আমাদের জ্ঞাত মুহাদ্দিসকুলের মধ্যে তিনি হাদীসের মতনের স্মৃতিস্থকরণে, রিজাল শ্্তঞ্জানে ও হাদীচের শুদ্ধাশুদ্ধি নিরূপণে সবাধিক বিজ্ঞ ও অভিজ্ঞ ছিলেন।”
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।