Contents ১৭০ I তাফসীরে ইব্ন কাছীর আবূ আবদুর রহমান সালফী তাহার কুরআন শিক্ষক সাহাবাবৃন্দ হইতে বর্ণনা করেন যে, তাহার শিক্ষক সাহাবীরা বলিয়াছেন- ‘আমরা মহানবী (সা)-এর নিকট হইতে এই নিয়মে আল-কুরআন: শিখিতাম যে, দশটি আয়াত শিখিবার পর আমরা উহা পুরোপুরি আমল করিতাম এবং উহার পর পরবর্তী আয়াত শিখিতাম ৷ অর্থাৎ পূর্বায়ত্ত দশটি আয়াত কার্যকরী না করিয়া পরবর্তী কোন আয়াত শিখিতাম না। এভাবে আমরা কুরআনের ইল্ম ও আমল একই সঙ্গে আয়ত্ত করিয়াছি !' শীর্ষস্থানীয় সাহাবাবৃন্দের অন্যতম হইলেন মহানবী (সা)-এর খুল্ুতাত ভাই আবদুল্লাহ্ ইব্ন আব্বাস (রা) । জ্ঞান সমুদ্ূরূপ এই মহাপণ্ডিত ব্যক্তিটি মহানবী (সা)-এর দোয়ার বরকতে আল-কুরআনের তাফসীকার ও প্রভাষক হইবার বিরাট সৌভাগ্য লাভ করিয়াছিলেন। নবী করীম (সা) তাহার জন্য আল্লাহ্ পাকের কাছে প্রার্থনা করিলেন ঃ ‘হে আল্লাহ্! তুমি তাহাকে দীনী ইল্মে ব্যুৎপত্তি দান কর এবং আল-কুরআনের রহস্যাবলী শিক্ষা দাও ৷' মুসলিম হইতে ধারাবাহিকভাবে আ'মাশ, সুফিয়ান, মুহাম্মদ ইব্ন বিশর, ওয়াকী* এবং ইমাম ইব্ন জারীর বর্ণনা করেন যে, আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রা) বলিয়াছেন- হ্যা, আল্ কুরআনের তাফসীরকার ও প্রভাষক হইতেছেন আবদুল্লাহ্ ইব্ন আব্বাস (রা) । অনুরূপভাবে মাসরূক হইতে ধারাবাহিকভাবে আবুয্যোহা, মুসলিম ইব্ন সাবীহ, আ'মাশ, সুফিয়ান, ইসহাক আল আযরাক, ইয়াহিয়া ইব্ন দাউদ এবং ইব্ন জারীর বর্ণনা করেন যে, হযরত ইব্ন মাসউদ (রা) বলিয়াছেন- হ্যা, আল-কুরআনের ব্যাখ্যাকার ও শিক্ষক হইলেন ইব্ন আব্বাস (রা)। | ইব্ন জারীর অন্যত্র উপরোক্ত রিওয়ায়েতকে অন্যতম রাবী আ‘মাশ হইতে জাফর ইবৃন আওন ও বিনদারের মাধ্যমেও বর্ণনা করিয়াছেন। সেই রিওয়ায়েতেও ইব্ন আব্বাস (রা) সম্পর্কে ইব্ন মাসউদ (রা) উপরোক্ত মন্তব্য করেন। উপরোক্ত বর্ণনার সূত্র যেহেতু বিশুদ্ধ, তাই সহীহ্ সনদে উক্ত মন্তব্যের সত্যতা প্রমাণিত হইল । সঠিক এতিহাসিক বর্ণনামতে হযরত ইব্ন মাসউদ (রা) হিজরী বত্রিশ সনে ইন্তেকাল করেন। তাহার ইন্তেকালের পর হযরত ইব্ন আব্বাস (রা) ছত্রিশ বৎসর জীবিত ছিলেন। সুতরাং তাহার সম্বন্ধে ইব্ন মাসউদ (রা)-এর উপরোক্ত মন্তব্যের পরও তিনি স্বীয় জ্ঞানের পরিধি সম্প্রসারিত করার জন্য অন্তত ছত্রিশ বৎসর সময় পাইয়াছিলেন। এখন ভাবিয়া দেখুন, হযরত ইব্ন মাসউদ (রা)-এর মন্তব্যের পরবর্তা এই সুদীর্ঘ সময়ে তিনি কি বিপুল জ্ঞ।নরাশি আহরণ করিয়াছিলেন। আবু ওয়ায়েল হইতে আ‘মাশ বর্ণনা করিয়াছেন যে, হযরত আলী (রা) স্বীয় খিলাফতের সময় একবার হযরত ইবৃন আব্বাস (রা)-কে হজ্জে নিজের প্রতিনিধি নিযুক্ত করিলেন । তখন তিনি হাজীদের সামনে খুৎবা পাঠ করিলেন। সেখানে তিনি এক বর্ণনা মতে সূরা বাকারা ও অন্য বর্ণনামতে সূরা নূর পাঠ করত উহার তাফসীর বর্ণনা করিলেন। উক্ত তাফসীর এইরূপ অনুপম হইয়াছিল যে, রোমক, তুর্কী কিংবা কুদাঁ সম্পৃদায়ের কাফিররা উহা শ্রবণ করিলেও সঙ্গে সঙ্গে-ইসলাম গ্রহণ করিত । হযরত ইবন মাসউদ (রা) ও হযরত ইব্ন আব্বাস (রা)-এর উপরোক্ত পাণ্ডিত্যের কারণেই দেখা যায়, তাফসীকার ইসমাঈল ইব্ন আবদুর রহমান আস্ সুদ্দী আল কবীর স্বীয় তাফসীর গ্রন্থে উক্ত সাহাবীদ্বয় হইতে অধিকাংশ রিওয়ায়েত বর্ণনা করিয়াছেন। তবে অধিকাংশ
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।