Contents শ্হুকার পরিচিতি কারশী আল বসরী (র) ৭০০ হিজরী মোতাবেক ১৩০০ খ্রীষ্টাব্দে সিরিয়ার বসরা শহরে এক স্রান্ত শিক্ষিত পবিরারে জন্মগ্রহণ করেন। তাহার পিতা শায়খ আবূ হাফস শিহাবুদ্দীান উমর (র) সেখানকার ‘খতীবে আজম’ পদে অধিষ্ঠিত ছিলেন। তাহার জ্যেষ্ঠ ভ্রাতা শায়খ আবদুল ওহাব (র) সমসাময়িক কালের একজন খ্যাতনামা আলিম, হাদীসবেত্তা ও তাফসীরকার ছিলেন। তাহার দুই পুত্র যয়নুদ্দীন ও বদরুদ্দীন সেই যুগের প্রখ্যাত হাদীসবেত্তা ছিলেন। মোটকথা, তাহার গোটা পরিবারই ছিল সেকালের জ্ঞান জগতের উজ্জ্বল জ্যোতিষ্কস্বরূপ । মাত্র তিন বৎসর বয়সে ৭০৩ হিজরীতে তিনি পিতৃহারা হন । তখন 'তাহার অগ্রজ শায়খ আবদুল ওহাব তাহার অভিভাবকের দায়িত্বে অধিষ্ঠিত হন। ৭০৬ হিজরীতে তাহার আগ্রহের সহিত বিদ্যার্জনের জন্য তিনি তৎকালীন শ্রেষ্ঠতম শিক্ষাকেন্দ্র বাগদাদে উপনীত হন । তাহার প্রাথমিক শিক্ষাপর্ব জ্যেষ্ঠ ভ্রাতা শায়খ আবদুল ওহাবের কাছেই সম্পন্ন হয়। অতঃপর তিনি শায়খ. বুরহানুদ্দীন ইবন আবদুর রহমান ফাযারী. ও শায়খ কামালুদ্দান ইব্ন কাযী শাহবার কাছে ফিকাহ্শাস্ত্র অধ্যয়ন সমাপ্ত করেন৷ ইত্যবসরে তিনি শায়খ আবু ইসহাক সিরাজীর ‘আত তাম্বীহ ফী ফুরুইস শাফেঈয়াহ' ও আল্লামা ইব্ন হাজিব মালেকীর 'মুখতাসার' নামক গ্রন্থদ্য় আদ্যোপান্ত কণ্ঠস্থ করেন। ইহা হইতেই তাহার অসাধারণ স্থৃতিশক্তির পরিচয় পাওয়া যায় । খ্যাতনামা হাদীস শান্তরবিদ “মুসনিদুদ দুনিয়া রিহলাতুল আফাক' ইব্ন শাহনা হাজ্জারের কাছে তিনি হাদীস শাস্ত্র অধ্যয়ন করেন । হাদীস শান্তে তাহার অন্যান্য উত্তাদবৃন্দ হইতেছেন $ বাহাউদ্দীন ইবৃন কাসিম ইবৃন মুজাফ্ফার ইবৃন আসাকির, শায়খুজ জাহির আফীফুদ্দীন শাফেঈ, শায়খুল ইসলাম তকীউদ্দীন আহমদ ইব্ন তায়মিয়া আলহার্রানী, আল্লামা হাফিজ কামালুদ্দীন যাহাবী ও আল্লামা ইমাদুদ্দীন মুহাম্মদ ইবনুস্ সিরাজী । তন্মধ্যে তিনি সর্বাধিক ইউসুফ ইবৃন আবদুর রহমান মিষ্যী আশ্ শাফেঈ (র) হইতে । পরবর্তীকালে তাহারই কন্যার সহিত তিনি পরিণয়সূত্রে আবদ্ধ হন । অতঃপর বেশ কিছুকাল তিনি শ্বশুহরর সান্নিধ্যে থাকিয়া তাহার রচিত ‘তাহযীবুল কামাল’ ও অন্যান্য হাদীস সংকলন অত্যন্ত নিষ্ঠার সহিত গভীরভাবে অধ্যয়ন করেন । ফলে হাদীস শাস্ত্রের প্রতিটি ক্ষেত্রে তাহার অগাধ পাণ্ডিত্য অর্জিত হয় । শায়খুল ইসলাম ইমাম ইব্ন তায়মিয়া (র)-এর সান্নিধ্যেও তিনি বেশ কিছুকাল অধ্যয়নরত ছিলেন। তাহার নিকট তিনি বিভিন্ন জ্ঞানে ব্যুৎপত্তি অর্জন করেন। তাহা ছাড়া মিসরের ইমাম আবুল ফাতাহ দাবুসী, ইমাম আলী ওয়ানী ও ইমাম ইউসুফ খুতনী তাহাকে . মুহাদ্দিস হিসাবে স্বীকৃতি দানপূর্বক হাদীস শাস্ত্র অধ্যাপনার অনুমতি প্রদান করেন। কাছীর (১ম খণু)--৩ত
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।