Contents অধ্যায় ৪ ফাযায়েলুল কুরআন ১৫৯ ' হযরত আবদুল্লাহ ইব্ন আমর (রা) হইতে ধারাবাহিকভাবে ইয়াযীদ ইব্ন আবদুল্লাহ ইব্ন _শুখায়র, কাতাদাহ, হুমাম, ওয়াকী' ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন 8 নবী করীম (সা) বলিয়াছেন-_যে ব্যক্তি তিন দিনের কম সময়ের মধ্যে কুরআন মজীদ খতম করে, সে উহার অর্থ ও মর্ম বুঝিতে এবং হৃদয়ঙ্গম করিতে পারে না।' ইমাম আহমদ আবার উহা উপরোক্ত রাবী কাতাদাহ হইতে উপরোক্ত উর্ধ্বতন সনদাংশে এবং কাতাদাহ হইতে ধারাবাহিকভাবে শু'বা ও গুনদুরের অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী ইহাকে সহীহ ও গ্রহণযোগ্য হাদীস নামে আখ্যায়িত করিয়াছেন। হযরত আবদুল্লাহ ইব্ন আমর (রা) হইতে ধারাবাহিকভাবে ইসমাঈল ইব্ন আবদুল্লাহ তামীমী, ইসহাক ইব্ন রাহওয়াই, মুহাম্মদ ইব্ন ইসহাক ইব্ন রাহওয়াই ও ইমাম আবুল কাসেম তাবারানী বর্ণনা করিয়াছেন $ নবী করীম (সা) বলিয়াছেন__'যে ব্যক্তি কুরআন মজীদ শিক্ষা করে, নবূওত যেন তাহার দুই পাঁজরের মধ্যে (অন্তরে) স্থান গ্রহণ করে। তবে শুধু (পার্থক্য এই) তাহার নিকট ওহী প্রেরিত হয় না। আর যে ব্যক্তি কুরআন মজীদ শিখিবার পর মনে করে যে, সে যাহা লাভ করিয়াছে, অন্য কেহ তদপেক্ষা শ্রেষ্ঠতর কোন বস্তু লাভ করিয়াছে, সে ব্যক্তি দুইটি অপরাধে অপরাধী । এক, আল্লাহ্ তা'আলা যে বস্তুকে কম মর্যাদা দান করিয়াছেন, সে ব্যক্তি উহাকে অধিক মর্যাদার অধিকারী মনে করিল । দুই, আল্লাহ্ তাআলা যে বস্তুকে মর্যাদা দান করিয়াছেন, সে ব্যক্তি উহাকে কম মর্যাদার অধিকারী 'মনে করিল । কুরআন মজীদের ধারকের পক্ষে ইহা সমীচীন নহে যে, মূর্খতার জবাব মূর্খতা, ক্রোধের জবাব ক্রোধ .ও আঘাতের জবাব আঘাত দ্বারা প্রদান করিবে। বরং তাহার জন্যে ইহাই সমীচীন যে, সে কুরআন মজীদের ফযীলতের কারণে ক্ষমা-সুন্দর ব্যবহার করিবে ।' হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান, উব্বাদ ইব্ন মায়সারাহ, আবূ , সাঈদ (বনু হাশিম গোত্রের জনৈক মুক্তিপ্রাপ্ত গোলাম) ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন ৪ নবী করীম (সা) বলিয়াছেন__'যে ব্যক্তি আল্লাহ্র কিতাবের একটি আয়াত মনোযোগ সহকারে শ্রবণ করে, তাহার জন্যে বহুগুণাতিত একটি নেকী লেখা হয় আর যে ব্যক্তি আল্লাহ্র কিতাবের একটি আয়াত নিজে তিলাওয়াত করে, কিয়ামতের দিনে উহা তাহার জন্যে নুর বা জ্যোতি হইবে ৷' হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে শু'বা ও আবূ সালামা, যুহরী, আম্বাসা ইব্ন মিহরান, ইয়াহিয়া ইব্ন মুতাওয়াক্কিল, মুহাম্মদ ইব্ন হারব ও (হাফিজ আবূ বকর) আল-বায্যার বর্ণনা করিয়াছেন ৪ নবী করীম (সা) বলিয়াছেন---“কুরআন মজীদ সম্বন্ধে ঝগড়া করা কুফর ৷’ উক্ত হাদীসের অন্যতম রাবী আস্বাসা মন্তব্য করেন, উপরোক্ত সনদ শক্তিশালী নহ্বে! তবে আমার নিকট উক্ত হাদীস অন্য এক সনদেও বর্ণিত হইয়াছে। হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে মাকরাবীর পিতামহ, মাকরাবী, আবূ বকর ইব্ন ইদরীস ও হাফিজ আবূ ইয়ালা বর্ণনা করিয়াছেন ৪
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।