তাফসীরে ইবনে কাছীর ১ম খণ্ড
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৬০ তাফসীরে ইব্ন কাছীর নবী করীম (সা) বলিয়াছেন-_'কুরআন মজীদকে তোমরা শুদ্ধ ও সুস্পষ্ট করিয়া তিলাওয়াত করিও এবং উহার গভীর তাৎপর্যসমূহ বুঝিতে চেষ্টা করিও ৷” বুকায়র হাষ্রামী, মূসা ইব্‌ন হাযিম ইস্পাহানী ও ইমাম আবুল কাসিম তাবারানী বর্ণনা নবী করীম (সা) বলিয়াছেন _'যে ব্যক্তি রাত্রিতে দশটি আয়াত তিলাওয়াত করিবে, তাহার আমলনামায় এক কিনতার পরিমাণ নেকী লেখা হইবে ৷ এক কিনতার পরিমাণ নেকী দুনিয়া ও উহাতে যাহা আছে, তাহা অপেক্ষা অধিকতর মূল্যবান । কিয়ামতের দিন তোমার প্রভু বলিবেন--'তুমি তিলাওয়াত করিতে থাকো আর প্রতিটি আয়াতের পরিবর্তে (জান্নাতের) একটি স্তর উপরে উঠিতে থাকো ।' বান্দা যখন তাহার নিকট রক্ষিত সর্বশেষ আয়াতটির তিলাওয়াত সম্পন্ন করিবে, তখন তোমর প্রভু বলিবেন--'তুমি স্বীয় অধিকারে উহা গ্রহণ করো এবং দখল লও ।' বান্দা তখন স্বীয় হস্তের ইঙ্গিতে আরয করিবে--প্রভু হে! তুমি তো শ্রেষ্ঠতম জ্ঞানী । (অর্থাৎ আমি কতটুকু অংশের দখল লইব, তাহা তো জানি না, বরং উহা সম্বন্ধে তুমিই শ্ৰেষ্ঠতম জ্ঞানী ৷) তোমার প্রভু বলিবেন--'তুমি এই সম্পূর্ণ জান্নাত ও উহার নিয়ামতের পরিপূর্ণ দখল লও।' AH os ‘ফাযায়েলুল কুরআন’ অধ্যায় সমাপ্ত হইল এবং এতদ্বারা ‘তাফসীরুল কুরআন’ অধ্যায়ের উদ্বোধন করা হইল । “0 #8 ee \L- 2 ‘ও #0 2b )

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।