তাফসীরে ইবনে কাছীর ১ম খণ্ড
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৫৪ | তাফসীরে ইব্ন কাছীর লাহীআ, উসমান ইব্‌ন সালেহ, ইয়াহিয়া ইবন উসমান ইব্ন সালেহ ও ইমাম তাবারানী বর্ণনা করিয়াছেন ৪ নবী করীম (সা) বলিয়াছেন--'যে ব্যক্তি কুরআন মজীদ তিলাওয়াত করিয়া চিন্তাথিত ও শংকাকুল হয়, সে কুরআন মজীদের সর্বোত্তম তিলাওয়াতকারী !' হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে যিহাক, সাঈদ, আবূ সাঈদ বান্ধাল, আবদুল্লাহ ইব্‌ন সুলায়মান, নাঈম ইবন হাম্মাদ, আবূ ইয়াযীদ কারাতেসী ও ইমাম তাবারানী বর্ণনা করিয়াছেন $ Tt TG Se OEE ইমাম তাবারানী উপরোল্লিখিত সনদেই বর্ণনা করিয়াছেন ৪ নবী করীম (সা) বলিয়াছেন--“যাহারা কুরআন মজীদের ধারক, বাহক ও অনুসারী, তাহারাই আমার উম্মতের মধ্যে অধিকতর সম্বান্ত ৷' হযরত ইব্‌ন আব্বাস (রা) ধারাবাহিকভাবে যুরারাহ ইব্‌ন আওফা, কাতাদাহ, সালেহ মাররী, ইবরাহীম ইবৃন আবু সুআয়দ যাররা, মু'আয ইবন মুছানরা ও ইমাম তাবারানী বর্ণনা করিয়াছেন ৪ হযরত ইবন অন্রাস রো) লৱ একদা ভালক ৰাজি রী তীয় (যো এর নিকট প্রশ্র করিল--কোন কাজ আল্লাহ্‌ তা'আলার নিকট প্রিয়তম ? নবী করীম (সা) বলিলেন-_আল হালুল মুরতাহিল (স্থান হইতে স্থানান্তরে গমনশীল আগস্তুক) ৷ প্রশ্নকারী আরয করিল_হে্‌ আল্লাহ্‌র রাসূল! আল হাল্লুল মুরতাহিল কে ? নবী করীম (সা) বলিলেন---কুরআন মজীদের যে ধারক ও সংরক্ষক এবং উহার প্রথমাংশ হইতে আরম্ভ করিয়া শেষাংশ পর্যন্ত ও উহার শেষাংশ হইতে আরম্ভ করিয়া প্রথমাংশ পর্যন্ত সমগ্র কুরআন মজীদ লইয়া চিন্তা ও গবেষণা করে, সেই কুরআন মজীদ স্মরণ রাখিবার দোয়া হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালেহ ও ইকরামা মুহাম্মদ ইব্‌ন কাসিম তাবারানী ‘আল মাজমাউল কারী’ গ্রন্থে বর্ণনা করিয়াছেন। হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, একদা হযরত আলী (রা) নবী করীম (সা)-এর খেদমতে আরয করিলেন---হে আল্লাহ্র রাসূল! আমার অন্তর হইতে কুরআন মজীদ চুটিয়া যায়। (অর্থাৎ আমি কুরআন মজীদ স্মরণ রাখিতে পারি না)। নবী কৃরীম (সা) বলিলেন-_-‘আমি কি তোমাকে এমন কতগুলি কালাম শিখাইব যাহা দ্বারা আল্লাহ্‌ তা'আলা তোমাকে এবং তুমি উহা যাহাকে শিখাইবে, তাহাকে উপকৃত করিবেন?’ হযরত আলী (রা) আরয করিলেন-_হে আল্লাহ্‌র রাসূল! আপনার জন্যে আমার পিতা-মাতা কুরবান হউক । আমাকে উহা শিখান। নবী করীম (সা) বলিলেন-_তুমি জুমুআর রাত্রিতে চারি রাক'আত নামায আদায় করিবে প্রথম রাকআতে সূরা ফাতিহা ও সূরা ইয়াসীন, দ্বিতীয় রাকআতে সূরা ফাতিহা ও সূরা দুখান, তৃতীয় রাকআতে সূরা ফাতিহা ও সূরা হা-মীম আস্‌ সাজদাহ এবং

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।