তাফসীরে ইবনে কাছীর ১ম খণ্ড
/ ٧٦٢
📝 نص 📖 PDF

Contents [ষোল |] কৃতজ্ঞতাপাশে আবদ্ধ থাকিব । প্রথম খণ্ডের তৃতীয় সংস্করণ প্রকাশিত হইতেছে জানিয়া খুবই খুশি হইলাম । সম্পূর্ণ নির্ভুল ও নিখুঁত করার ইচ্ছা থাকা সত্বেও কিছু মুদ্রণ প্রমাদ থাকিতে পারে। অনুবাদের ক্ষেত্রেও দুই একটি অসতর্কতাজনিত ভুল থাকিতে পারে। তাহা সহৃদয় পাঠকবর্গ জানাইলে আশা করি, ইনশাআল্লাহ্‌ পরবর্তী সংস্করণে এইসব ক্রটি সংশোধিত হইবে। এতবড় গ্রন্থের ক্রুটি এই বিরাট অনুবাদকার্যে আমি গওহর ডাংগার এককালের কৃতি ছাত্র ও বর্তমানে শিক্ষকতারত মাওলানা মাজহারুল হকের পরোক্ষ সহযোগিতা কৃতজ্ঞতার সহিত স্মরণ করিতেছি । তেমনি ইহার প্রকাশনাসংশ্লিষ্ট বিভিন্ন সহযোগিতার জন্য অনুবাদ বিভাগের মাওলানা ফরীদউদ্দান মাসউদ ও জনাব আবুল বাশার আখন্দ এবং প্রকাশনা বিভাগের জনাব আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী ও হাফেজ মঈনুল ইসলামের কাছে আমি বিশেষভাবে ঝণী। তৃতীয় সংস্করণের প্রুফ সংশোধন করেছেন জনাব মুহাম্মদ আবু তাহের সিদ্দিকী । আল্লাহ্‌ পাক তাহাদের সকলের ইহ ও পরকালীন কল্যাণ দান করুন, ইহাই আমার এঁকান্তিক প্রার্থনা । পরিশেষে আমি এতটুকুই বলিতে চাই, এই গ্রন্থের যাহাকিছু কৃতিত্‌ তাহার সবটুকু প্রশংসা আল্লাহ্‌ রব্বুল আলামীনের প্রাপ্য আর খযাহাকিছু অকৃতিত্ব তাহার সবটুকু নিন্দার একমাত্র প্রাপক আমিই । এই অধম বান্দার পারলৌকিক মুক্তির জন্য আল্লাহ্‌ গফুরুর রহীম এই নগন্য কাজটিকে বাহানা হিসাবে কবুল করুন, ইহাই আমার একমাত্র মুনাজাত । আমীন- ইয়া রাববাল আলামীন! আখতার ফারুক

— صفحة ١٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.