Contents ১৪৮ তাফসীরে ইব্ন কাছীর (রা) হইতে বর্ণিত হইয়াছে এবং উহা যে স্বয়ং নবী করীম (সা)-এর বাণী ({ 2,4 ৩০২), ইহাই অধিকতর সহীহ ও সঠিক । অধিকাংশ সনদে উহা এরূপেই বর্ণিত হইয়াছে ।' যাহা হউক উক্ত হাদীসের তাৎপর্য এই যে, যতক্ষণ তিলাওয়াতকারীর অন্তর তিলাওয়াতের প্রতি নিবিষ্ট থাকে এবং কোন আয়াত তিলাওয়াত করিবার কালে সে উহার মর্ম ও তাৎপর্য সন্নবন্ধে চিন্তা ও অনুধাবন করিতে আগ্রহী ও ইচ্ছুক থাকে, শুধু ততক্ষণই কুরআন মজীদ URAL LCSD ot ULL) CURLS Ut পিমার কালে করআন মজীদের আয়াতের প্রতি অন্তরের নিবিষ্টতা নষ্ট হইলে এবং উহার মর্ম - ও ভলপর্য সধ্বঙ্গে চিন্তা ও গবেষণা করিতে মন অনাগ্রহী হইয়া পড়িলে নবী করীম (সা) [৭৷]॥৪ দিত যাখিতে আদেশ দিয়াছেন। কারণ, অমনোযোগী অবস্থায় তিলাওয়াত করিলে {৩লাওয়াভেরে উদ্দে শ্যই বালচাল হইয়া যাইবে । বলাবাহুল্য, কুরআন মজীদের তিলাওয়াতের উদ্দেশ্য হইতেছে-_উহার মর্ম ও তাৎপর্য অনুধাবন করত তৎ্প্রতি আমল করা । নবী করীম (সা) আরও বলিয়াছেন-_'তোমাদের মধ্যে যেই নেক (নফল) কাজ করিবার সামর্থ্য ও শক্তি রহিয়াছে, শুধু তাহাই করিবে। কারণ, তোমরা যতক্ষণ বিরক্ত ও ক্লান্ত হইয়া না পড়, আল্লাহ্ তা'আলা ততক্ষণ বিরক্ত ও অনিচ্ছুক হন না৷’ নবী করীম (সা) আরও বলিয়াছেন -_যে নেক ' আমল বা কাজ নেককার ব্যক্তি স্থায়ীভাবে করিতে থাকে, উহার পরিমাণ কম হইলেও উহা অধিকতর পছন্দনীয় নেক কাজ ৷' হযরত আবদুল্লাহ ইব্ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে নাযাল ইব্ন সুবরাহ, আবদুল মালিক ইবন মায়সারাহ, শু‘বা, সুলায়মান ইব্ন হারব ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন ৪ ‘হযরত ইব্ন মাসউদ (রা) বলেন-_একদা আমি জনৈক ব্যক্তিকে কুরআন মজীদের একটি আয়াত এমনভাবে তিলাওয়াত করিতে শুনিলাম-_যাহা হইতে স্বতন্তর্ূপে আমি নবী করীম (সা)-কে উহা তিলাওয়াত করিতে শুনিয়াছি। আমি তাহার হাত ধরিয়া তাহাকে নবী করীম (সা)-এর নিকট লইয়া গেলাম । তিনি বলিলেন-_‘তোমাদের উভয়ের তিলাওয়াতই সঠিক ও শুদ্ধ । তোমরা প্রত্যেকেই স্ব-স্ব উচ্চারণে তিলাওয়াত করিও ।' আমার মনে পড়ে, নবী করীম (সা) আরও বলিলেন-_- ‘তোমাদের পূর্ববর্তী উম্মতের লোকেরা আসমানী কিতাব লইয়া মতভেদে লিপণ্ত হইয়াছিল এবং আল্লাহ্ তাআলা উহার পরিণতিতে তাহাদিগকে ধ্বংস করিয়া দিয়াছেন!’ ইমাম নাসাঈ উপরোক্ত হাদীস শু'বা হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং অন্যরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। ইতিপূর্বে উহার অনুরূপ হাদীস বর্ণিত হইয়াছে। বুখারী কর্তৃক 'ফাযায়েলুল কুরআন’ অধ্যায়ে বর্ণিত সর্বশেষ হাদীস । আল্লাহ্ সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । ইমাম আহমদের পুত্র আবদুল্লাহ স্বীয় পিতার ‘মুসনাদ’ সংকলনে যে হাদীসটি বর্ণনা করিয়াছেন, উহা উপরোক্ত হাদীসের প্রায় অনুরূপ । হযরত আবদুল্লাহ ইব্ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে যর ইব্ন হুরায়েশ, আসিম, আ'‘মাশ, ইয়াহিয়া ইব্ন সাঈদ উমুবী, আবূ মুহাম্মদ সাঈদ ইব্ন মুহাম্মদ আল জারমী ও আবদুল্লাহ ইবৃন ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন ৪ হযরত ইব্ন মাসউদ (রা) বলেন--একদা কুরআন মজীদের একটি সুরা সম্বন্ধে আমাদের . মধ্যে মতভেদ দেকা দিল। আমাদের একজন উহার আয়াতের সংখ্যা পঁয়ত্রিশ এবং অন্যজন ছত্রিশ বলিয়া অভিমত প্রকাশ করিল । আমরা মীমাংসার জন্যে নবী করীম (সা)-এর নিকট
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।