Contents অধ্যায় 8 ফাযায়েলুল কুরআন ১৩৯ ইমাম বুখারী উপরোক্ত হাদীস ‘সিয়াম অধ্যায়ে’ও বর্ণনা করিয়াছেন । ইমাম নাসায়ী উহা উপরোক্ত রাবী মুগীরা (রা) হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং মুগীরা হইতে ধারাবাহিকভাবে শু'বা, গুনদুর ও বিনদারের ভিন্ন্বপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। আবার তিনি উহা উপরোক্ত রাবী মুজাহিদ হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং মুজাহিদ হইতে হিসীন প্রমুখ রাবীর ভিন্ন্নপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। আবূ সালামা হইতে ধারাবাহিকভাবে হযরত আবূ হুরায়রা (রা)-এর মুক্তিপ্রাপ্ত গোলাম মুহাম্মদ ইব্ন আবদুর রহমান, ইয়াহিয়া ইব্ন আবু কাছীর প্রমুখ রাবীর সনদে ইমাম বুখারী, ইমাম মুসলিম ও ইমাম আবূ দাউদ বর্ণনা করিয়াছেন যে, রাবী মুহাম্মদ ইব্ন আবদুর রহমান বলেন- আমার মনে পড়ে আবূ সালামা আমার নিকট হযরত আবদুল্লাহ্ ইব্ন আমর (রা) হইতে নিম্নরূপ বর্ণনা প্রদান করেন $ ‘হযরত আবদুল্লাহ্ ইব্ন আমর (রা) বলেন যে, একদা নবী করীম (সা) আমাকে বলিলেন- তুমি প্রতি মাসে এরুবার করিয়া সমগ্র কুরআন মজীদ তিলাওয়াত সম্পন্ন করিও । আমি আরয করিলাম- আমি উহার অধিক তিলাওয়াতের জন্যে প্রয়োজনীয় শক্তির অধিকারী । নবী করীম (সা) বলিলেন- ‘তবে তুমি প্রতি সপ্তাহে একবার করিয়া কুরআন মজীদ খতম করিও । তদপেক্ষা অতিরিক্ত তিলাওয়াত করিও না৷’ উক্ত হাদীস দ্বারা বাহ্যত প্রমাণিত হয় যে, এক সপ্তাহের কম সময়ের মধ্যে কুরআন মজীদ খতম করা নিষিদ্ধ । ইমাম আবূ উবায়দ কর্তৃক বর্ণিত নিম্নোক্ত হাদীস দ্বারাও উহাই প্রমাণিত হ্য়। হয়রত কয়স ইব্ন সা‘সাআ (রা) হইতে ধারাবাহিকভাবে ওয়াসে, হাব্বান ইব্ন ওয়াসে, বৰ্ণনা করিয়াছেন ৪ একদা হযরত কয়স (রা) নবী করীম (সা)-এর খেদমতে আরয করিলেন- হে আল্লাহ্র : রাসূল! আমি কতদিনে সমগ্র কুরআন মজীদ একবার খতম করিব? নবী করীম (সা) বলিলেন- ‘প্রতি পনের দিনে একবার ৷’ হযরত কয়স (রা) আরয করিলেন- আমি উহা অপেক্ষা অধিক পরিমাণে তিলাওয়াত করিতে সমর্থ । নবী করীম (সা) বলিলেন- ‘তবে প্রতি সপ্তাহে একবার !' হযরত আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রা)-এর পুত্র আবদুর রহমান হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্ন যাকওয়ান, শু'বা, হাজ্জাজ ও ইমাম আবূ উবায়দ বর্ণনা করিয়াছেন ৪ হযরত আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রা) রমযান মাস ভিন্ন অন্য সময়ে প্রতি সপ্তাহে একবার করিয়া কুরআন মজীদ খতম করিতেন। আবু মাহলাব হইতে ধারাবাহিকভাবে আবূ কুলাবাহ, আইয়ুব, শু'বা, হাজ্জাজ ও ইমাম আবূ উবায়দ বর্ণনা করিয়াছেন £ হযরত উবাই ইব্ন কাব (রা) প্রতি আট দিনে একবার করিয়া এবং হযরত তামীম দারী (রা) প্রতি সাত দিনে একবার করিয়া কুরআন মজীদ খতম করিতেন ।' ইবরাহীম হইতে ধারাবাহিকভাবে আ‘মাশ, হাশীম ও ইমাম আবূ উবায়দ বর্ণনা করিয়াছেন ৪ ‘হযরত আসওয়াদ প্রতি ছয় দিনে একবার করিয়া এবং হযরত আলকামা প্রতি পাচ দিনে একবার করিয়া কুরআন মজীদ খতম করিতেন ৷’
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।