তাফসীরে ইবনে কাছীর ১ম খণ্ড
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৩০ ৷ তাফসীরে ইব্ন কাছীর কুরআনের সূরার নামকরণ হযরত আবূ মাসউদ উতবা ইব্‌ন আমর আনসারী বদরী (রা) হইতে ধারাবাহিকভাবে হাফস ইব্ন গিয়াছ ও ইমাম বুখারী বর্ণনা করেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন- 'যে ব্যক্তি রাত্রিতে সূরা বাকারার শেষ দুইটি আয়াত তিলাওয়াত করে, তাহার জন্যে উহা যথেষ্ট ৷' সিহাহ সিত্তার সকল সংকলকই উক্ত হাদীস উপরোক্ত রাবী আবদুর রহমান ইব্ন ইয়াযীদ হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং বিভিন্ন অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাঈ এবং ইমাম ইব্‌ন মাজাহ (র) উহা আবার উপরোক্ত রাবী আলকামা হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং বিভিন্ন অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। উমর (রা) হইতে ধারাবাহিকভাবে মূসাওয়ার আবদুর রহমান ইব্‌ন আবদুল কারী, উরওয়া ও যুহরী প্রমুখ রাবীর সনদে ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন যে, উমর (রা) বলেন- ‘একদা আমি হিশাম ইব্ন হাকীম ইব্ন হিযামকে সূরা ফুরকান তিলাওয়াত করিতে শুনিলাম। অতঃপর তিনি তাহার বর্ণিত দীর্ঘ হাদীসটির অবশিষ্ট অংশ বর্ণনা করিয়াছেন। ইতিপূর্বে উহা বর্ণিত হইয়াছে এবং ভবিষ্যতেও উহা বর্ণিত হইবে। হযরত আয়েশা (রা) হইতে ধারাবহিকভাবে উরওয়াহ ও হিশাম ইব্‌ন উরওয়াহ প্রমুখ রাবীর সনদে ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন £৪ একদা নবী করীম (সা) একটি লোককে রাত্রিতে মসজিদে কুরআন মজীদ তিলাওয়াত করিতে শুনিয়া বলিলেন- ‘আল্লাহ্‌ তাহাকে অনুগ্রহ করুন । সে আমাকে অমুক অমুক আয়াত স্মরণ করাইয়া দিয়াছে। আমি সেইগুলি অমুক সূরা হইতে বিস্বৃত হইয়াছিলাম ৷' এইরূপে বুখারী শরীফ ও মুসলিম শরীফে হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত রহিয়াছে যে, তিনি (হজ্জের সময়ে) উপত্যকা ভূমিতে দাড়াইয়া কংকর নিক্ষেপ করিবার কালে বলিতেন, এই স্থানে সূরা বাকারা নাযিল হইয়াছিল । (চলমান) আল্লাহ্‌ তা'আলা মানুষকে শিক্ষা দিতে গিয়া বলেন $ Cbs iL 10১২1১৮১১ 5, (প্রভু হে। যদি ভুলিয়া যাই অথবা ভুল করি, তবে তুমি আমাদিগকে পাকড়াও করিও না ।) আল্লাহ্‌ তা'আলা হযরত মূসা (আর) ও তাহার শিষ্যের সফরের ঘটনার বর্ণনা প্রসঙ্গে বলেন ৪ sie 5 U2 0-০ U১ 5 (তাহারা দুইজনে দুই সমুদ্রের সঙ্গমস্থলে গৌছিবার পর নিজেদের মৎস্যকে ভুলিয়া গেল ৷) তেমনি আল্লাহ্‌ তা'আলা অন্যত্র বলেন £ ৩০১ 15৷ 4১, "১53, (আর যখন তুমি ভুলিয়া যাও, তখন স্বীয় প্রতিপালক প্রভুকে স্মরণ কর ।) এইস্থলে উহা অনুধাবনযোগ্য যে, EE EAC 0 IE THEE IO OF SONIA TE মানুষের হৃদয় হইতে আল্লাহ্‌ যে কুরআন মজীদ ভুলাইয়া দেয়। ইমাম ইবৃন কাছীর (র) শেষোক্ত আয়াতের ব্যাখ্যায় যাহা বলিয়াছেন, তাহাতে আয়াতটির অর্থ এই দাড়ায় ঃ আর তোমার অবহেলা যখন তোমাকে ভুলাইয়া দেয়, তখন তুমি স্বীয় প্রতিপালক প্রভুকে স্মরণ কর । এইরূপ অর্থ যে আয়াতের একটি কষ্টসাধ্য অর্থ, তাহা সহজেই বোধগম্য । উপরোল্লেখিত অপর দুইটি আয়াতের অর্থ বর্ণনা সম্বন্ধেও অনুরূপ কথ! বল৷ চলে!

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।