তাফসীরে ইবনে কাছীর ১ম খণ্ড
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

Contents অধ্যায় ৪ ফাযায়েলুল কুরআন ১২৭ মজীদের তিলাওয়াত শিক্ষা না দেওয়াই ভাল । কিছুটা বুদ্ধি আসিবার পর তাহার বুদ্ধি অনুযায়ী অল্প অল্প করিয়া তাহাকে শিক্ষা দেওয়া উচিত । হযরত উমর (রা) শিশুকে পীচ আয়াত করিয়া শিক্ষা দেওয়া পছন্দ করিতেন । আমরা তাহার নিকট হইতে উহা সহীহ সনদে (অন্যত্র) বর্ণনা করিয়াছি । কুরআন মজীদের বিস্মরণ হযরত আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে হিশাম ইব্ন উরওয়া, যায়দ, রবী* ইব্ন ইয়াহিয়া ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন £ একদা নবী করীম (সা) একটি লোককে মসজিদে বসিয়া কুরআন মজীদ তিলাওয়াত করিতে শুনিয়া বলিলেন- ‘আল্লাহ্‌ তাহাকে রহম করুন । সে আমাকে অমুক সূরার অমুক অমুক আয়াত স্মরণ করাইয়া দিয়াছে।' উক্ত হাদীস শুধু ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম উহা বর্ণনা করেন নাই । হযরত আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে হিশাম, ঈসা ইব্‌ন ইউনুস, মুহাম্মদ ইব্‌ন ইবায়দ ইব্‌ন মায়মুন ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন ৪ পূর্ববর্তী হাদীসে বর্ণিত বাণীর সহিত নবী করীম (সা) ইহাও বলিলেন- ‘আমি উহা ভুলিয়া গিয়াছিলাম ৷’ উক্ত রিওয়ায়েতও শুধু ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন । উহা হিশাম হইতে আলী ইব্‌ন মুসহার এবং আবাদাহও বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী উহা হিশাম হইতে উপরোক্ত দুই রাবী আলী ইবৃন মুসহার এবং আবাদার মাধ্যমে অন্যত্র বর্ণনা করিয়াছেন । ইমাম মুসলিম উহা হিশাম হইতে শুধু আবাদার মাধ্যমে বর্ণনা করিয়াছেন। হযরত আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উরওয়াহ, হিশাম ইব্‌ন উরওয়াহ, আবূ উসামা, আহমদ ইব্‌ন আবু রজা ও ইমাম বুখারী (র) বর্ণনা করেন ৪ একদা নবী করীম (সা) একটি লোককে রাত্রিতে একটি সূরা তিলাওয়াত করিতে শুনিয়া বলিলেন- ‘আল্লাহ্‌ তাহাকে দয়া করুন! সে আমাকে অমুক আয়াত স্মরণ করাইয়া দিয়াছে । আমি উহা অমুক সূরা হইতে ভুলিয়া গিয়াছিলাম ৷’ ইমাম মুসলিম উহা উপরোক্ত রাবী আবু লহ হৰ < গদা কহত দিত মতন সর আহত তত সনদাংশে বর্ণনা করিয়াছেন।১ ১. উপরোক্ত হাদীস এবং তদনুরূপ অন্যান্য হাদীস দ্বারা ফকীহগণ প্রমাণ করেন যে, নবী করীম (সা)-ও ভুলিয়া যাইতেন এবং তিনিও বিস্বৃতির কবলে পতিত হইতেন। তবে ফকীহ্‌গণ সর্বসম্মতভাবে বলেন যে, নবী করীম (সা)-কে যে বিষয় লোকদের নিকট প্রচার ও তাবলীগ করিতে হইত, তাহা তিনি ভুলিয়া যাইতেন না এবং তাহা ভুলিয়া যাওয়া তাহার পক্ষে সম্ভবপর ছিল না । দেখা যাইতেছে যে, কোন বিষয়কে গোপন করা নবী করীম (সা)-এর পক্ষে যেমন অসম্ভব ছিল, তেমনি যে বিষয়ের প্রচার ও তাবলীগ তখনও সম্পন্ন হয় নাই, সেই বিষয় ভুলিয়া যাওয়াও"হার পক্ষে সেইরূপ অসম্ভব ছিল। যে ধরনের বিস্মৃতি নবী করীম (সা)-এর পক্ষে সম্ভবপর ছিল না, উহা সম্ভবপর না থাকাই স্বাভাবিক ও যুক্তিসঙ্গত ছিল । কারণ, এইরূপ বিস্মৃতি সম্ভবপর হইলে রিসালাতের দায়িতু ও কর্তব্য পালনের উদ্দেশ্যই ব্যাহত হইত ৷ তাই আল্লাহ্‌ তা'আলা তাহাকে এরূপ বিস্তৃতি হইতে রক্ষা করিয়াছেন। . এই প্রসঙ্গে কুরআন মজীদের নিম্নোক্ত আয়াতের তাৎপর্য বর্ণনাযোগ্য । আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ Us. 5 ১১ 45,১, (অচিরেই আমি তোমাকে তিলাওয়াত শিখাইব। ফলত আল্লাহ্‌ যাহা চাহেন, তাহা ছাড়া কিছুই তুমি ভুলিয়া যাইবে না৷) উপরোক্ত আয়াতের একটি তাৎপর্য এই যে, আয়াতের প্রথম দিকে আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন যে, তিনি নবী করীম (সা)-কে কুরআন মজীদ তিলাওয়াত শিক্ষা দিবেন । উহার ফলে তিনি আর উহা ভুলিবেন না। .

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।