Contents [ দশ | মেধা, প্রজ্ঞা ও বিচক্ষণতাকে ব্যবহার করেছেন। এ যাবত প্রকাশিত তাফসীর গ্রন্থগুলোর মধ্যে আর কোন গ্রন্থেই তাফসীরে ইব্ন কাছীর-এর অনুরূপ এত বিপুল ংখ্যক হাদীস সন্নিবেশিত হয়নি। ফলে তার এই গ্রন্থখানি সর্বাধিক নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থ হিসেবে মুসলিম বিশ্বে প্ৰসিদ্ধি অর্জন করেছে। এই গ্রন্থ সম্পর্কে আল্লামা সুয়ুতী (র) বলেছেন, ‘এ ধরনের তাফসীর গ্রন্থ এর আগে কেউ রচনা করেন নি ৷’ আল্লামা শাওকানী (র) এই গ্রন্থটিকে ‘সবেত্তিম তাফসীর গ্রন্থগুলোর অন্যতম’ বলে মন্তব্য করেছেন। আল্লাহ তা‘আলার অশেষ মেহেরবানীতে আমরা এই তাফসীর গ্রন্থের বাংলা অনুবাদের কাজ ১১ খণ্ডে সমাপ্ত করে বাংলাভুষী পাঠকদের সামনে উপস্থাপন করতে পেরেছি। অনুবাদের গুরুদায়িত্ব পালন করেছেন প্রখ্যাত আলিম, শিক্ষাবিদ, অধ্যাপক আখতার ফারূক। গ্রন্থটির প্রথম খণ্ডের পঞ্চম সংস্করণের সকল কপি ফুরিয়ে যাওয়ায় এবার এর ষষ্ঠ স্করণ প্রকাশ করা হলো । এই অমূল্য গ্রন্থখানির অনুবাদ, সম্পাদনা এবং প্রকাশনার বিভিন্ন পর্যায়ে জড়িত থেকে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদের সকলকে আতস্তরিক মুবারকবাদ জানাই । মহান আল্লাহ আমাদের সকলকে এই তাফসীর গ্রন্থের মাধ্যমে ভালোভাবে কুরআন বোঝা এবং সেই অনুযায়ী আমল করার তাওফিক দিন। আমীন! সামীম মোহাম্মদ আফজাল ইসলামিক ফাউন্ডেশন
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।