Contents 330 তাফসীরে ইবন কাছীর আখনাস, রওহ, মুহাম্মদ ইব্ন মুআনম্মার ও হাফিজ আবূ বকর বায্যার বর্ণনা করিয়াছেন $ (চলমান) 51,511, নামক কবিতায় নিম্নোক্ত কয়টি চরণে শব্দের বিভিন্নরূপ ব্যাখ্যার সমাবেশ ঘটাইয়াছেন। তিনি ব্যাখ্যাকারদের সকল ব্যাখ্যাকেই সঠিক রাখিয়া কবিতাচরণ কয়টি দ্বারা হাদীসটির ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন । কবিতাচরণ কয়টি এই $ rt LAB AYU OADS lM LP opdl- oo SIL IS HAE lh ga অর্থাৎ সুমধুর সুরে কুরআন মজীদ তিলাওয়াত করো; বিনস্র, চিন্তাশীল ও অহংকার বর্জিত হইয়া উহা সুরেলা কণ্ঠে আবৃত্তি কর; আর পার্থিব সম্পদ লাভ করিবার সহায়ক কিতাবসমূহ হইতে অমুখাপেক্ষী হইয়া যাও । উহাতে বাহিরের এবং অন্তরের সকল অভাব হইতেই মুক্তি নিহিত রহিয়াছে। উহাতে সেই মুক্তি অন্বেষণ কর ও উহা আকড়াইয়া থাকো । ' অতঃপর হাফিজ ইব্ন হাজার বলেন- শীঘ্রই স্বতন্ত্র পরিচ্ছেদে সুমধুর সুরের সহিত সম্পর্কিত বিষয়সমূহ লইয়া আলোচনা করা হইবে ৷ ইহাতে সন্দেহ নাই যে, মানুষের হৃদয় সুরবিহীন আবৃত্তির প্রতি যতটুকু পরিমাণে আকৃষ্ট হইয়া থাকে, সুরযুক্ত আবৃত্তির প্রতি তদপেক্ষা অধিকতর পরিমাণে আকৃষ্ট হইয়া থাকে। কারণ, সুরের মধ্যে হৃদয় বিগলিত করিয়া দিবার এবং চক্ষু অশ্রুসিক্ত করিয়া দিবার মত দুর্নিবার সূক্ষ্ম শক্তি রহিয়াছে । সকল মাযহাবের ফকীহ ও আলিমগণ এই বিষয়ে একমত যে, সুললিত ও সুমিষ্ট কণ্ঠে কুরআন মজীদ তিলাওয়াত করা জায়েয ও শরীআতসম্মত । বরং কর্কশ ও রুক্ম্ম সুরে কুরআন মজীদ তিলাওয়াত করা অপেক্ষা সুললিত ও সুমিষ্ট কণ্ঠে উহা তিলাওয়াত করা শ্রেয়তর । তবে সুর ও রাগ-রাগিণীর সহিত কুরআন মজীদ তিলাওয়াত করা জ্রায়েয ও শরীআতসম্মত কিনা এই বিষয়ে ফকীহ্গণের মধ্যে মতভেদ রহিয়াছে । আবদুল ওহাব মালিকী বলেন, ইমাম মালিক বলিয়াছেন যে, সুর ও রাগ-রাগিণীর সহিত কুরআন মজীদ তিলাওয়াত করা হারাম । আবূ তাইয়েব তাবারী, ফিকাহবিদ মাওয়াদী এবং ইব্ন হামদান ও একদল ফকীহ হইতে অনুরূপ ফতওয়া বর্ণনা করিয়াছেন। মালিকী মাযহাবের ইব্ন বাত্তাল, কাযী ইয়ায ও ইমাম কুরতুবী; শাফেঈ মাযহাবের মাওয়াদী, বান্দানীজী ও ইমাম গাযযালী; হাম্বলী মাযহাবের আবূ ইয়ালা ও ইব্ন উকায়েল এবং হানাফী মাযহাবের 'যাখীরাহ' গ্রন্থের রচয়িতা উহা মাকরূহ ও অপছন্দনীয় বলিয়াছেন। পক্ষান্তরে ইব্ন বাত্তাল একদল সাহাবী ও তাবেঈ হইতে বর্ণনা করিয়াছেন যে, তাহারা উহা জায়েয ও শরীআত সম্মত বলিয়াছেন । ইমাম শাফেঈ হইতেও অনুরূপ অভিমত বর্ণিত হইয়াছে। ইমাম তাহাবীও হানাফী মাযহাবের ফকীহগণ হইতে অনুরূপ ফতওয়া বর্ণনা করিয়াছেন । শাফেঈ মাযহাবের ফকীহ ফাওরানী ‘ইবানাহ'’ নামক পুস্তকে বলেন- উহা জায়েয ও শরীআতসম্মত; বরং উহা মুস্তাহাব বটে । উপরে যে অভিমতের কথা বর্ণিত হইল, উহা ততক্ষণ প্রযোজ্য হইবে, যতক্ষণ না তিলাওয়াতের সুর ও রাগ-রাগিণী কোন শব্দ বা অক্ষরের উচ্চারণকে বিকৃত করিয়া দেয়। অন্যথায় উহা সর্ববাদীসম্মতরূপে নাজায়েয ও হারাম ৷ আল্লামা নববী স্বীয় ‘তিবইয়ান' পুশ্তকে ফকীহগণের উপরোক্ত সর্বসম্মত রায়ের কথা উল্লেখ করিয়াছেন । তাহার বর্ণনা নিম্নরূপ ৪ “শব্দ ও অক্ষরের উচ্চারণে কোনরূপ বিকৃতি না ঘটাইয়া সুমধুর ও সুললিত কণ্ঠে কুরআন মজীদ তিলাওয়াত করা যে মুস্তাহাব এই বিষয়ে গণ একমত । আবার তদ্রুপ তিলাওয়াতে শব্দ ও অক্ষরের উচ্চারণে কোনরূপ বিকৃতি আসিলে উহা যে হারাম হইবে এই বিষয়েও ফকীহগণ একমত । পক্ষান্তরে সুর ও রাগ-রাগিণীর সহিত কুরআন মজীদ তিলাওয়াত করাকে ইমাম শাফেঈ একস্থানে জায়েয ও অন্যস্থানে ' মাকরূহ বলিয়াছেন । ইমাম শাফেঈর মতের এই বৈচিত্র্য সম্বন্ধে তাহার অনুসারীগণ বলিয়াছেন যে, একইরূপ তিলাওয়াতকে ইমাম শাফেঈ কখনও জায়েয আবার কখনও মাকরূহ বলিয়াছেন, ইহা ঠিক নহে: বরং তিনি দুইরূপ তিলাওয়াতের একটিকে জায়েয এবয়ং অন্যটিকে মাকরূহ বলিয়াছেন। সুর ও রাগ-রাগিণীর তাল ও লয়ের কারণে যদি শব্দ ও অক্ষরের উচ্চারণ বিকৃত হইয়া না পড়ে, তবে ইমাম শাফেঈর মতে উহা জায়েয । পক্ষান্তরে, সুর ও রাগ-রাগিণীর তাল ও লয়ে পড়িয়া যদি শব্দ ও অক্ষরের উচ্চারণ বিকৃত হইয়া পড়ে, তবে ইমাম শাফেঈর মতে উহা নাজায়েয ও হারাম।
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।