তাফসীরে ইবনে কাছীর ১ম খণ্ড
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

Contents SEY তাফসীরে ইব্ন কাছীর করিতেন । আল্লাহ্র কসম! আমি কখনও তাহার কণ্ঠস্বর হইতে মধুরতর কোন রাগ মানুষের কণ্ঠ হইতে নিঃসৃত কিংবা সেতারা-সারিন্দা ইত্যাদি বাদ্যযন্ত্র হইতে সৃষ্ট কোথাও শ্রবণ করি নাই । হযরত আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন ছাবিত, জুমহী, হানযালা ইব্‌ন আবূ সুফিয়ান, ওয়ালীদ ইব্‌ন মুসলিম, আব্বাস ইবৃন উসমান দামেশকী ও ইমাম ইব্‌ন মাজাহ বর্ণনা করিয়াছেন $ হযরত আয়েশা (রা) বলেন ৪ একদা রাত্রিতে ইশার পর নবী করীম (সা)-এর নিকট আসিতে আমার বিলম্ব হইল ৷ নবী করীম (সা)-এর নিকট আমার আসিবার পর তিনি বলিলেন- তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি বলিলাম, আপনার জনৈক সাহাবীর কিরাআাত শুনিতেছিলাম । তাহার কিরাআত ও কণ্ঠস্বরের ন্যায় কিরাআাত ও কণ্ঠস্বর আমি আর কাহারও নিকট শুনি নাই । এতদশ্রবণে নবী করীম (সা) আমার নিকট হইতে উঠিয়া গেলেন । আমি তাহার কথা শুনিবার উদ্দেশ্যে তাহার সহিত চলিলাম । কিছুক্ষণ পর তিনি আমার দিকে চাহিয়া বলিলেন- এই ব্যক্তি হইতেছে ‘আবু হুযায়ফার মুক্ত গোলাম সালিম (রা) । সমস্ত প্রশংসা আল্লাহ্‌ তাআলার প্রাপ্য যিনি আমার উম্মতের মধ্যে এইরূপ ব্যক্তিকে সৃষ্টি করিয়াছেন ।' উক্ত হাদীসের সনদ সহীহ । বুখারী শরীফ ও মুসলিম শরীফে হযরত জুবায়র ইব্‌ন মুতইম (রা) হইতে বর্ণিত রহিয়াছেঃ হযরত জুবায়র (রা) বলেন- ‘আমি নবী করীম (সা)-কে মাগরিবের নামাযে সূরা তুর তিলাওয়াত করিতে শুনিয়াছি। তাহার কণ্ঠস্বর অপেক্ষা অধিকতর মধুর কণ্ঠস্বর অথবা তাহার কিরাআাত অপেক্ষা অধিকতর মধুর কিরাআাত আমি কাহারও নিকট শুনি নাই৷’ কোন কোন রিওয়ায়েতে উল্লেখিত হইয়াছে $ ‘আমি যখন নবী করীম (সা)-কে এই আয়াত তিলাওয়াত করিতে শুনিলাম- SSL a Plt rE "55131 (তাহারা কি বিনা সৃষ্টায় সৃষ্ট হইয়াছে? অথবা তাহারা নিজেরাই কি সৃষ্টা?) তখন আমার মনে হইল, আমার হৃদযন্ত্র ফাটিয়া গিয়াছে।১ এখানে উল্লেখ্য যে, হযরত জুবায়র (রা) এই সময়ে মুশরিক ছিলেন। বদরের যুদ্ধের প্রতিনিধি দলের অন্যতম সদস্য হিসাবে তিনি মদীনায় আগমন করিয়াছিলেন। এই ঘটনার পর হযরত জুবায়র (রা) মুসলমান হইয়া যান। আহা! সেই মানব সন্তানটি কত বড় মহান ব্যক্তিত ছিলেন যাহার কুরআন তিলাওয়াত ভ্রান্ত বিশ্বাসে অটল একজন মুশরিকের হৃদয়কে কাড়িয়া | প্রকৃতপক্ষে উত্তম কিরাআাত হইতেছে হৃদয় উৎসারিত বিনয়, ভীতি ও ভালবাসার সংযোগে সৃষ্ট কিরাআাত । হযরত তাউস (রা) হইতে ধারাবাহিকভাবে লায়ছ, ইসমাঈল ইব্‌ন ইবরাহীম ও ইমাম আবূ উবায়দ বর্ণনা করিয়াছেন ৪ হযরত তাউস (রা) বলেন- ‘যে ব্যক্তি আল্লাহ্‌কে সর্বাপেক্ষা বেশী ভয় করে, তাহার তিলাওয়াতের সুর সর্বাপেক্ষা উত্তম ।' হযরত তাউস (রা) হইতে ধারাবাহিকভাবে তৎপুত্র ইবৃন তাউস, ইব্ন জুরায়জ, সুফিয়ান কুবায়সা ও ইমাম আবূ উবায়দ বর্ণনা করিয়াছেন 8 হযরত তাউস (রা) বলেন- ‘যে ব্যক্তি আল্লাহ্‌কে সর্বাপেক্ষা অধিক পরিমাণে ভয় করে, তাহার কিরাআতের সুর সর্বাপেক্ষা উত্তম ৷’ হযরত তাউস (রা) হইতে ১. বুখারী শরীফে সূরা তৃরের তাফসীরে বর্ণিত হইয়াছে £ হযরত জুবায়র (রা) বলেন, ‘আমার প্রাণ উড়িয়া যাইবার উপক্রম হইল ৷' উক্ত রিওয়ায়েতে হ্যরত জুবায়র (রা) সূরা তুরের তিনটি আয়াত উল্লেখ ' করিয়াছেন । এখানে উল্লেখিত আয়াতটি উক্ত তিনটি আয়াতের প্রথম আয়াত ।

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।