এ বিষয়ে বাংলাবাজারস্থু স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ইসলামিয়া কুতুবখানার হ্বত্বাধিকারী মাওলানা মোস্তফা সাহেবের সাথে দীর্ঘ আলোচনার পর জানতে পারলাম যে, তিনি একাধিক লেখকের যৌথ প্রয়াসে তাফসীরুল জালালাইনের বাংলা ব্যাখ্যাগ্রন্থ ছাপার উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছেন। ইতোমধ্যে তার উদ্যোগে ঢাকাস্থ বড় কাটারা মাদরাসার সাবেক ভাইস প্রিল্সিপ্যাল মাওলানা আমীরুল ইসলাম ফরদাবাদী [দা. বা.] প্রথম পারার এবং দারুল উলুম পাটলি মাদরাসা, সুনামগঞ্জ -এর মুহাদ্দিস, মাওলানা হাবীবুর রহমান হবিগঞ্জী [দা. বা.] চতুর্থ পারা ও পঞ্চম পারার অর্ধাংশের পাগুলিপি তৈরি করেছেন। এদিকে আমি প্রথম তিন পারার পাণ্ডুলিপি তৈরি করেছিলাম । আর কর্তৃপক্ষের পরিকল্পনা হচ্ছে প্রথম পাচ পারা একত্রে এক ভলিয়মে প্রকাশ করা । সেক্ষেত্রে আমাদের তিনজনের পা্ুলিপি একত্রে মিলালে সাড়ে চার পারা হয়ে যায় । অবশিষ্ট রইল পঞ্চম পারার বাকি অর্ধাংশের কাজ | অবশেষে ইসলামিয়া কুতুবখানার স্বত্বীধিকারীর অনুরোধে পঞ্চম পারার অসমাপ্ত কাজটুকু আমাকেই সম্পন্ন করতে হয়েছে। এরপর আমাদের তিনজনের লেখা পাঙুলিপিকে ইসলামিয়া সম্পাদনা পর্ষদের সুদক্ষ সম্পাদক মণ্ডলীর কাছে অর্পণ করা হয়। তারা এতে প্রয়োজনীয় সংযৌজন-বিয়োজন ও সংশোধন করে কিতাবটিকে যথাসাধ্য সুন্দর ও সমৃদ্ধ করার শেষ চেষ্টাটুকু করেছেন। এ বিষয়ে তাদের বিচক্ষণতাপূর্ণ দূর দৃষ্টি, বিজ্ঞতাসুলভ পদক্ষেপ ও সুন্দর পরামর্শের জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করুন! আশা করি কিতাবটি ছাত্র-শিক্ষক উভয়েরই যথেষ্ট উপকারে আসবে । কিতাবটিকে নিখুঁত ও নির্ভুল করার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। তথাপি তথ্যগত কোনো ভুল কারো দৃষ্টিগোচর হলে তা আমাদেরকে অবগতির বিনীত অনুরোধ রইল । পরবর্তী সংস্করণে তা শুধরে দেব ইনশাআল্লাহ! কিতাবটি প্রকাশনার এ আনন্দঘন মুহূর্তে আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেসব উস্তাদগণের কথা, যাদের কাছে আমি “তাফসীরে জালালাইন" পড়েছি। আল্লাহ আসাতোযায়ে কেরামকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন! আল্লাহ এ কিতাবটিকে কবুল করুন! কিতাবটিকে এর লেখকমগ্ডলী, সম্পাদকমণ্ডলী ও প্রকাশকসহ এর সাথে সংশ্লিষ্ট সকলের নাজাতের অসিলা হিসেবে কবুল করে নিন! আমীন! 1100://151911102018.01
— পৃষ্ঠা ৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।