৩০২ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, প্রথম খণ্ড এ আর +০১ ৩55512৯51০৮ আয়াতের শানে নুযুল হচ্ছে এটা যে, একটি প্রতিনিধিদল [যার লোক সংখ্যা ৪০] রাসূল এ -এর দরবারে উপস্থিত হয়েছেন । তন্মধ্যে ৩২ জন হাবৃশার ছিলেন এবং ৮ জন সিরিয়ার পাদ্বীদের মধ্য থেকে ছিলেন । এ দলটি হযরত জা'ফর ইবনে আবী তালিবের নেতৃত্বে এসেছিল, যিনি রাসূল এ -এর চাচাতো ভাই এবং হযরত আলী (রা.)- এর আপন ভাই ছিলেন। তারা সকলেই ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছেন হিংসুটে লোকদের অযথা বিতর্ক : হিংসুটে লোকদের উদ্দেশ্য এটা ছিল যে, আল্লাহ তা'আলা সরাসরি স্বয়ং আমাদের সাথে কথা বলুক এবং এমনিভাবে দীনের বিধানাবলির ব্যাপারে অন্য কোনো পয়গাম্বরের মাধ্যমের প্রয়োজন না থাকে কিংবা পরবর্তীতে অবতরণের দিক দিয়ে নবী করীম এ্রহঃ-এর নবুয়ত ও রিসালাতের সত্যায়ন আমাদের দ্বারা করানো হোক । অথবা পরবর্তীতে ওহীর মাধ্যমে কালাম ব্যতীত অন্য কোনো নিদর্শন আমাদেরকে দেখানো হোক, যা দ্বারা আমরা সান্ত্বনা পেয়ে যাই। আল্লাহ তাআলা তাদের উক্ত দাবিকে দু'ভাবে প্রত্যাখ্যান করেছেন। প্রথমটি হচ্ছে যে, উক্ত দাবি মুর্খতার ও অজ্ঞতার বহিঃপ্রকাশ, যা তাদের পূর্বের ও পরের নির্বোধ লোকদের পক্ষ থেকে চলে আসছে। দ্বিতীয়টি হচ্ছে যে, এসব একই থলির খেলনা । তাদের অন্তর পরম্পর সংযুক্ত। সকলে এক ধরনের কথাই চিন্তা করে যে, তাদের সাথে আল্লাহ তা'আলার সরাসরি কথা হওয়ার সম্পর্ক। এটা তো এমন অজ্ঞতাও মূর্খতার কথা যে, উত্তরের অপেক্ষাই রাখে না। হ্যা, যে স্থানে প্রমাণের প্রয়োজন সেখানে শুধু একটি প্রমাণই নিয়ে ঘুরেছে। আর তা হচ্ছে মনের সান্ত্বনা চায়। অথচ আল্লাহ পাক সান্তবনাদায়ক অনেক প্রমাণাদিই পেশ করেছেন; কিন্তু যদি কেউ সঠিক রাস্তাই না চায় এবং একগুয়েমী ও বিরোধিতায়ই লিপ্ত থাকে তবে সান্তনা তার ভাগ্যে কোথা থেকে আসবে? তাই ইহুদি ও খ্রিস্টান আহলে ইলম হওয়া সত্তেও তাদেরকে মূর্খ বলা হয়েছে । কেননা ইল্ম থাকা ও না থাকা তাদের বেলায় সমান । _কামালাইন খ. ১, পৃ. ১৩১] উল্টো আচরণ : ইহুদিগণের উক্ত ৪০টি বিভৎসতা বর্ণনা করে নবী করীমএগ্রহঃ -কে সান্ত্বনা দেওয়া যে, যারা এত অধিক বক্র স্বভাবের ও স্বল্প বুদ্ধির অধিকারী তারা আপনার প্রতি সহানুভূতিশীল ও আপনার ব্যথার মূল্যায়ন করে । আপনার কাছ থেকে হেদায়েত অর্জন করা তো দূরের কথা; বরং তাদের উচ্চাভিলাষ হচ্ছে উল্টো তাদের পথে আপনাকে পরিচালনা করার চিন্তায় তারা সর্বদা মগ্রু থাকতো এবং ইসলাম গ্রহণের আশায় বৈধ কোনো পন্থায় রাসূলগ্ংঃ-এর নরম আচরণকে ভুল দৃষ্টিতে দেখে নিজেদের মনের চাহিদা ও উদ্দেশ্য পূরণ করা সূত্র বানাতে চেষ্টা করতো । আর যেহেতু রাসূল শু স্বয়ং তাদের অনুসরণ করাটা অসন্ভব। তাই তাদের উক্ত চিন্তা-ধারাও অসন্তব। কেননা তাদের বর্তমান ধর্ম রহিত ও বিকৃত হওয়ার কারণে শুধু একটি অকেজোর সমষ্টি হয়ে রয়েছে। অকাট্য ইল্ম ও ওহী আগমন সত্তেও রাসূল গুহ -এর জন্য সেটার অনুকরণ করা বলা যায় যে, আল্লাহর অসস্তুষ্টির দিকে আহ্বান করা এবং নবী করীম এর: -এর জন্য এ কাজ অসম্ভব । তাই রাসূল 322-এর জন্য তাদের অনুকরণ অসম্ভব । আর তাদের অনুকরণ না করলে তাদের জন্য রাসূল এ -এর প্রতি সন্তুষ্ট হওয়াটাও অসম্ভব । -প্াণুক্ত] সংশোধন ও হেদায়েতের জন্য যোগ্য মাণিক্যের প্রয়োজন : সারকথা হচ্ছে এটা যে তাদের পক্ষ থেকে [অর্থাৎ তারা ঈমান গ্রহণ করবে এ ব্যাপারে] রাসূল এশঃ -কে একেবারে নৈরাশ হয়ে যাওয়া অপরিহার্য । হ্যা, কিন্তু রাসূল এ্রঃহ-এর মূল দায়িত্ব হচ্ছে তাবলীগ [দীনের প্রচার] ও চেষ্টা করা এর থেকে তিনি মুক্ত হতে পারবেন না। যোগ্য মাণিক্য এবং উপযুক্ত পদার্থ তার আহ্বানের দিকে আগে বেড়ে স্বয়ং লাব্বাইক বলবে । সুতরাং যে চির বঞ্চিত সে রাসূলের নিকটে থেকেও ঈমান গ্রহণ থেকে মাহরূম থাকবে । আর যে সুভাগ্যবান সে দূরে থাকা সত্তেও তার কাছে চলে আসবেন। হাফেজ শীরাজী (র.) বলেন ++১১ ৮৯৫ ০ 3 ০৯৩ ৮০১ ০৮৮ ০০৮ গোিশএ। ১ এ তঠ এটি ৯ সি ০০ অর্থ- হযরত হাসান বসরী (র.) বসরা থেকে, হযরত বিলাল (রা.) হাবৃশা থেকে এবং হযরত সুহাইব (রা.) রোম থেকে এসে ঈমান গ্রহণ করেছেন । অথচ পবিত্র মক্কার জমিনে থেকে আবু জাহেলের কি আশ্চর্যময় আচরণ । - প্রাগুক্ত] 1100://151911102018.01
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।