Tafseer Jalaline Part 01 Pdf
/ ৯২২
📝 লেখা 📖 পিডিএফ

২৬৮ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, প্রথম খণ্ড হযরত আলী (রা.)-এর একটি বাণী হুবহু এরূপ অর্থেই বর্ণিত হয়েছে? 30০০2৮2১2০4 এলএলবি (৮1 ১০১০০ 2021 ১১12 রি (৮৯4) 25775 7৮55 প৯ খুল্লাও অর্থাৎ তারা দুজন হুশিয়ারীমূলক [অর্থাৎ আত্মরক্ষার প্রয়োজনে শিক্ষা দিতেন, এ বিষয়ের প্রতি আহ্বান অনুপ্রেরণামূলক শিক্ষা দিতেন না। যেন তারা বলতেন এমন [কাজ বা কথা] কিন্তু কর না। যেমন কেউ জেনা [ব্যভিচার] বা হত্যার পরিচয় জানতে চাইলে সে সম্পর্কে অবহিত করা হয় তা থেকে বেঁচে থাকার জন্য” । "তাফসীরে মাজেদী খ. ১, পৃ. ১৮৮] ৮?৫ 5. 4455 : ফেরেশতাগণ এ বিষয়টিতে এতই সতর্কতা অবলম্বন করেছিলেন যে, নিজেদের পক্ষ থেকে শেখানো-বুঝানো তো পরের কথা, যারা তা জানতে চাইত, তাদেরও প্রথমে সতর্ক করে দিতেন, তাদের উপদেশ না দিয়ে শেখাতেন না। অর্থাৎ তারা বলতেন, আমাদের কাছে যা শুনছ, তাকে কুফরিরর উপকরণ বা মাধ্যম বানিয়ো না। তা শিখে আমল কর না। মাসআলা : ফকীহগণ এখান থেকেই এ মাসআলা আহরণ করেছেন যে, জাদু বিষয়ক কর্মকাণ্ড ও তন্ত্রমন্ত্র বিশ্বাস ও আদর্শের পর্যায়ে গ্রহণ করাও কুফর । অর্থাৎ জাদুর কাজ করে ও তার প্রতি বিশ্বাস রেখে কুফরি করো না । সুতরাং সাব্যস্ত হলো যে, কাজে পরিণত করলে কিংবা আকীদা বিশ্বাসের [নীতিগত] পর্যায়ে গ্রহণ করলেও তা কুফর হবে । যাদুর শরয়ী হুকুম : বিষয়টি নিয়ে শুরু থেকেই উম্মতের ফকীহগণের মধ্যে মতভেদ চলে আসছে। অর্থাৎ যাদু মৌলিকভাবে শুধু শেখার পর্যায়েও হারাম, নাকি তা কাজে লাগানো হারাম? প্রথম থেকে উভয় ধরনের মতামত পাওয়া যায়। কেউ কেউ শেখার স্তর পর্যস্ত সম্পূর্ণ বৈধ এবং কাজে পরিণত করা তথা ব্যবহারকে হারাম বলেছেন । অন্যরা যাদু শেখাকেও হারাম বলেছেন । কেউ কেউ বলেছেন, তা কাজে ব্যবহারের উদ্দেশ্যে শেখবে না। অনেকে তো অবৈধকে এ পর্যন্ত সম্প্রসারিত করেছেন যে, যে কোনো অবস্থা ও লক্ষ্যে এমনকি কাফের যাদুকরদের প্রতিহত করার উদ্দেশ্য নিয়ে শেখাও হারাম পর্যায়তুক্ত। কেননা আল্লাহ তা'আলার কালামের ,£/5 ১5 অন্তর্ভুক্ত বিষয় নিঃশর্তরূপে (9943 ০45) নিষিদ্ধ হওয়া বুঝায় । আর সে বিষয়টি হচ্ছে যাদু শেখা হোক কিংবা ব্যবহার করা হোক উভয়ই । | -[রদ্দুল মুখতার] হাকীমূল উম্মত থানভী (র.)-এর গবেষণা ও উদ্ভাবিত তত ও তথ্য এ ক্ষেত্রেও উল্লেখযোগ্য ও মূল্যবান । তিনি লিখেছেন, “যাদু কুফরি ও ফাসিকী [কবিরা গুনাহ] হওয়ার ব্যাপারে তাফসীল এই যে, যদি তাতে কুফরি বাক্য থাকে তথা শয়তানের কাছে সাহায্য প্রার্থনা এবং গ্রহ-নক্ষত্রে শরণাপ্ন হওয়া ইত্যাদি, তবে তা কুফর হবে, তা দিয়ে কারো ক্ষতি সাধন করা হোক বা উপকার করা হোক । আর বাক্য ও মন্ত্রগুলো মুবাহ [নির্দোষ] ধরনের হলে সে ক্ষেত্রে শরিয়ত অনুমোদিত নয়, এমন পন্থায় বা ধরনে কারো ক্ষতি সাধন করা হলে কিংবা কোনো অবৈধ ও অসৎ উদ্দেশ্যে প্রয়োগ করা হলে তা হবে ফাসিকী ও পাপ। আর ক্ষতি সাধন না করা হলে কিংবা কোনো অবৈধ উদ্দেশ্য প্রয়োগ না করা হলে তাকে প্রচলিত ভাষায় যাদু বলা হয় না, বরং তা “আমল' “আজীমাত' “তদ্বির' 'তাবীজ' মাদুলী ইত্যাদি নামে অভিহিত হয়। এগুলো মুবাহ ও অনুমোদিত । আর মন্ত্রের বাক্যগুলো দুর্বোধ্য হলে কুফর হওয়ার সম্ভাবনার ক্ষেত্র বিচারে অবশ্য পরিহার্য হবে । এ ছাড়া যে কোনো নাজায়েজ কাজকেই কার্যত কুফর (০৫ ৭-:2) বলার বৈধতা রয়েছে।”- [তাফসীরে মাজেদী খ. ১, পৃ. ১৮৯] 1100://151911102018.01

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।