২২ তাফপীরে জালালাইন : আরবি-বাংলা, প্রথম খণ্ড ১. রাসূল এ: উম্মি ছিলেন। লেখাপড়া চর্চা করতেন না। এমতাবস্থায় কুরআন যদি একই সাথে একবারে নাজিল হতো, তবে তা স্মরণ রাখা বা অন্য কোনো পন্থায় সংরক্ষণ করা হয়তো তার পক্ষে কঠিন হতো। অপরপক্ষে হযরত মুসা (আ.) যেহেতু লেখাপড়া জানতেন, সে জন্য তার প্রতি 'তাওরাত' একই সঙ্গে নাজিল করা হয়েছিল৷ কারণ তিনি লিপিবদ্ধ আকারে তাওরাত সংরক্ষণে সমর্থ ছিলেন । ২. কুরআনের প্রধান অংশ বিধান সম্বলিত । তাই সেদিকে লক্ষ্য রেখে ধীরে ধীরে নাজিল করা হয়েছে, যেন বিধানের উপর আমল সহজ হয়ে যায়। এক সাথে নাজিল হলে সকল বিধানের উপর আমল করা দুষ্কর ছিল। ৩. বারবার ঘন ঘন হযরত জিবরাঈল (আ.)-এর আগমন রাসূল এর -এর মানসিক শক্তি বৃদ্ধির জন্য সহায়ক ছিল । ৪. কুরআন শরীফের উল্লেখযোগ্য অংশ বিরুদ্ধবাদীদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে। এমতাবস্থায় সে প্রশ্ন উাপিত হওয়ার পর এবং সংশ্লিষ্ট ঘটনাবলি সংঘটিত হওয়ার মুহুর্তে সে সম্পর্কিত আয়াত নাজিল হওয়াই ছিল স্বাভাবিক ও যুক্তিযুক্ত। এতে একাধারে যেমন মুমিনদের অন্তর্দৃষ্টি প্রসারিত হয় তেমনি সমকালীন বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে অগ্রিম সংবাদ প্রদানের ফলে কুরআনের অন্রান্ততা দৃঢ়ভাবে প্রমাণ হয়। -প্রাশুক্ত : ১১২, ১১৩) নবী যুগে কুরআন সংকলন ও সংরক্ষণ : ঈ হিফয বা মুখস্থকরণ : কুরআনে কারীম যেহেতু একত্রে অবতীর্ণ হয়নি; বরং বিভিন্ন সময়ে প্রয়োজনের তাগিদে অল্প অল্ল করে নাজিল হয়েছে। এ কারণে মহানবী এ -এর যুগে কুরআনে কারীম গ্রন্থাকারে একত্রে লিপিবদ্ধ করা সম্ভবপর ছিল না। এতদ্যতীত আল্লাহ তা'আলা অন্যান্য আসমানি কিতাবের মোকাবিলায় পবিত্র কুরআনের স্বতন্ত্র মর্যাদা রেখেছেন । আর তা হলো কাগজ কলমের তুলনায় তার অধিক হেফাজত হাফেজগণের সীনার মাধ্যমে করবেন । মুসলিম শরীফে আছে- আল্লাহ তা'আলা মহানবী 23 -কে বলেছেন- 4271৮৫40540 অর্থাৎ আমি তোমার উপর এমন এক কিতাব অবতীর্ণ করব, যা পানি ধুয়ে মুছে ফেলতে সক্ষম হবে না। এ কথার ভাবার্থ এই যে, পৃথিবীর সাধারণ কিতাবপত্রের অবস্থা হলো দুনিয়াবী আপদ-বিপদের কারণে তা নষ্ট হয়ে যায়; কিন্তু কুরআনে কারীমকে সীনার মাধ্যমে এমনভাবে সংরক্ষণ করা হয়েছে যে, তা নষ্ট হওয়ার আশঙ্কা নেই। এ কারণে প্রথমত কুরআন হেফাজতের জন্য মুখস্থ করণের প্রতি সর্বাধিক জোর দেওয়া হয়েছিল। ওহী অবতীর্ণের প্রাথমিক জামানায় মহানবী ইঃরঃঃ ওহীর শব্দাবলি সঙ্গে সঙ্গে দ্রুত উচ্চারণ করতেন যেন তা অন্তরে বদ্ধমূল হয়ে যায়। এ অবস্থার পরিপ্রেক্ষিতে সূরা কিয়ামার এ আয়াত অবতীর্ণ হলো- 62৮52 ৫৩৬ তা কাছ ৫৫ ৯ আপা ২54 0৮5184৮8405 5৪০০০ “তাড়াতাড়ি শিখে নেওয়ার জন্য আপনি দ্রুত ওহী আবৃত্তি করবেন না। এ সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব” | উক্ত আয়াতে আল্লাহ তা'আলা মহানবী গ্রহ -কে আশ্বাস দিচ্ছেন যে, কুরআন কণ্ঠস্থ করার জন্য ওহী অবতীর্ণ অবস্থায় শব্দাবলি সাথে সাথে উচ্চারণের কোনো প্রয়োজন নেই । আমি আপনার মধ্যে এমন প্রখর স্থৃতিশক্তি সৃষ্টি করে দিবে যে, একবার ওহী অবতীর্ণ হওয়ার পর আপনি তা কখনও ভুলবেন না। এ কারণে ওহী নাজিল হওয়ার সাথে সাথেই তা মহানবী এর এর অন্তরে বদ্ধমূল হয়ে যেত ৷ এভাবেই রাসূল এ -এর সীনা মুবারক পবিত্র কুরআনের এমন এক সুরক্ষিত ভাণ্তারে - পরিণত হয়ে গেল যে, তন্মধ্যে সামান্যতম সংযোগ ও ভুল-্রান্তির আশঙ্কাটুকুও বিদ্যমান ছিল না। এতদসত্তেও মহানবী গ্রহ অধিক সতর্কতার জন্য প্রতি রমজানে জীবরাঈল (আ.)-কে নাজিলকৃত ওহীর অংশ তেলাওয়াত করে শুনাতেন এবং হযরত জীবরাঈল (আ.)-এর নিকট হতেও তেলাওয়াত শুনতেন । তিরোধানের বছর মহানবী প্এঃ হযরত জিবরাঈল (আ.)-কে সমথ কুরআন দু'বার শুনিয়েছেন এবং তার কাছ থেকে শুনেছেন। রাসূলুল্লাহ ওঃ প্রথমত সাহাবায়ে কেরামকে অবতীর্ণ ওহীর আয়াতগুলো মুখস্থ করাতেন, অতঃপর তার মর্মার্থ শিক্ষা দিতেন। নবীন সাহাবীদের মধ্যে কুরআন মুখস্থকরণ ও তার মর্মার্থ শিক্ষা করার অত্যন্ত আগ্রহ ছিল। এমন কি অনেক মহিলা সাহাবী পাত্রের প্রতি বিবাহের পর কুরআন শিক্ষা দেওয়ার শর্ত জুড়ে দিতেন। 1100://151911102018.01
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।