২১২ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, প্রথম খণ্ড ১9০ 5 2: এখানে ইশকাল হয় যে, ০৯ একবচনের জমির | আর %/.৮:/ হলো ৮৫. -এর বহুবচন । ১52 -কে ₹-এর সাথে কিভাবে তাশবীহ দেওয়া হলো? উত্তর. ৯ -এর ₹৯১ হলো ৮; যা বহুবচন । এ হিসেবে ৯.৯ বহুবচন আনা হয়েছে। পাথরের সাথে উপমা দেওয়ার তাৎপর্য : পাথরের সাথে উপমা দেওয়া হলো কেন, লোহার সাথে দেওয়া হলো না কেন? অথচ লোহা পাথরের চেয়ে শক্ত ও কঠিন। উত্তর : লোহা কখনো নরম হয়ে যায়, গলে যায়, যেমন পবিত্র কুরআনেই এসেছে- ১7,401] ৫0 অর্থাৎ আমি তার জন্য লোহাকে নরম করে দিলাম । সেজন্য পাথরের সাথে তাশবীহ দেওয়া হয়েছে। 79015 0১: এটি হলো 4:54) আর ৩3455 দারা উদ্দেশ্য হলো ০0914 বা প্রতিক্রিয়া না হওয়া। অর্থাৎ তাদের অন্তর প্রভাব তথা নসিহত গ্রহণ না করার ক্ষেত্রে পাথরের মত। ৮5 221914155: এখানে 9 অব্যয়টি অথবা কিংবা অর্থে নয়, বরং অর্থে _তাফসীরে কাবীর]। কারো কারো মতে এখানে বৈধতাবোধক। অর্থাৎ তাদের পাথর মনে করা কিংবা তার চেয়েও কঠিন মনে করা উভয়টিই বৈধ ও সঠিক । তবে অব্যয়টিকে €4)১ প্রকরণবোধক সাব্যস্ত করা সর্বোত্তম । তখন অর্থ হবে তাদের হৃদয়গুলো দুই প্রকারের । ক. কিছু তো পাথরের ন্যায় কঠিন এবং খ. কিছু তার চেয়েও কঠিন। -[তাফসীরে মাজেদী খ. ১, পৃ. ১৩৮] 0017০০৮41০৫ 4১৪: পাথরের শ্রেণীবিন্যাস ও ক্রিয়া : আয়াতে পাথরের তিনটি ক্রিয়া বর্ণিত হয়েছে ৪ ১. পাথর থেকে বেশি পানি প্রসরণ ২. কম পানি নিঃসরণ । এ দুটি প্রভাব সবারই জানা । ৩. আল্লাহ তা'আলার ভয়ে নীচে গড়িয়ে পড়া । এ তৃতীয় ক্রিয়াটি কারও কারও অজানা থাকতে পারে । কারণ পাথরের কোনোরূপ জ্ঞান ও অনুভূতি নেই। কিন্তু জানা উচিত যে, ভয় করার জন্যে জ্ঞানের প্রয়োজন নেই । জন্তু-জানোয়ারের জ্ঞান নেই। কিন্তু আমরা তাদের মধ্যে ভয়-ভীতি প্রত্যক্ষ করি। তবে চেতনার প্রয়োজন অবশ্য আছে। জড় পদার্থের মধ্যে এতটুকু চেতনাও নেই বলে কেউ প্রমাণ দিতে পারবে না। কারণ চেতনা প্রাণের উপর নির্ভরশীল। খুব সম্ভব জড় পদার্থের মধ্যে এমন সুক্ষ প্রাণ আছে, যা আমরা অনুভব করতে পারি না। উদাহরণত বহু পঞ্তিত মস্তিষ্কের চেতনাশক্তি অনুভব করতে পারেন না। তারা একমাত্র যুক্তির ভিত্তিতেই এর প্রবক্তা । সুতরাং ধারণাপ্রসূত প্রমাণাদি চেয়ে কুরআনী আয়াতের যৌক্তিকতা কোনো অংশেই কম নয়। এছাড়া আমরা এরূপ দাবিও করি না যে, পাথর সব সময় ভয়ের দরুনই নিচে গড়িয়ে পড়ে । কারণ আল্লাহ তা'আলা কতক পাথর বলেছেন। সুতরাং নিচে গড়িয়ে পড়ার জন্য আরও বিভিন্ন কারণ থাকতে পারে । তন্মধ্যে একটি হলো আল্লাহ তা“আলার ভয়। _[মাআরিফুল কুরআন : মুফতি শফী (.)] ইহুদিদের অন্তর পাথরের চেয়েও বেশি কঠিন : এখানে তিন রকমের পাথরের কথা উল্লেখ করতে গিয়ে অত্যন্ত সক্ষম ও সাবলীল ভঙ্গিতে এদের শ্রেণিবিন্যাস ও উদ্দেশ্য ব্যক্ত করা হয়েছে । কতক পাথরের প্রভাবাঘিত হওয়ার ক্ষমতা এত প্রবল যে, তা থেকে নদী-নালা প্রবাহিত হয়ে যায় এবং এর দ্বারা সৃষ্টজীবের উপকার সাধিত হয় । কিন্তু ইহুদিদের অন্তর এমন নয় যে, সৃষ্টিজীবের দুঃখ-দুর্দশায় অশ্রুসজল হবে । কতক পাথরের মধ্যে প্রভাবাৰিত হওয়ার ক্ষমতা কম । ফলে সেগুলো দ্বারা উপকারও কম হয়। এ ধরনের পাথর প্রথম ধরনের পাথরের তুলনায় কম নরম হয়। কিন্তু ইহুদিদের অন্তর এ দ্বিতীয় ধরনের পাথর অপেক্ষাও বেশি শক্ত । কতক পাথরের মধ্যে উপরিউক্ত রূপ প্রভাব না থাকলেও এতটুকু প্রভাব অবশ্যই আছে যে, খোদার ভয়ে নীচে গড়িয়ে পড়ে । এ পাথর উপরিউক্ত দুই প্রকার পাথরের তুলনায় অধিক দুর্বল। কিন্তু ইহুদিদের অন্তর এ দুর্বলতম প্রভাব থেকেও মুক্ত। _মা'আরিফুল কুরআন : মুফতি শফী (র.)] 1100://151911102018.01
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।