Tafseer Jalaline Part 01 Pdf
/ ৯২২
📝 লেখা 📖 পিডিএফ

১৬০ অফগীরে জালালাইন : আরবি-বাংলা, প্রথম খণ্ড সৃষ্টির ইতিহাস ও উদ্দেশ্য সম্পর্কে আলোচিত হয়েছে। তাতে বলা হয়েছে যে, মানব সৃষ্টির মূল উদ্দেশ্য হলো পৃথিবীতে আল্লাহ তা“আলার বিধি-বিধানের বাস্তবায়ন এবং তার খেলাফত প্রতিষ্ঠা করা । কিন্তু সামান্য অসতর্কতা ও উদাসীনতার সুযোগে মানবকে তার চিরশক্র শয়তান পরাস্ত করতে পারে, সত্যের পথ থেকে অসত্যের পথে এবং আলোর রাজ্য থেকে অন্ধকারের রাজ্যে টেনে নিয়ে যেতে পারে । পক্ষান্তরে সামান্যতম মনোবল ও মনোযোগও যদি মানুষ নিবদ্ধ করে এবং নবী রাসূলদের প্রদর্শিত সিরাতুল মুস্তাকীমের সহজ সরল পথে অবিচল থাকতে সচেষ্ট হয়, তাহলে সেই হবে আল্লাহ তা'আলার মদদ পুষ্ট ও বিজয়ী । এখন পঞ্চম রুকৃ' থেকে ধারাবাহিক কয়েকটি রুকৃ*তে বিস্তারিতভাবে এ বিষয়ে আলোচনা শুরু হচ্ছে যে, দীর্ঘ কয়েক যুগ ধরে আল্লাহ তা'আলার এক প্রিয় ও মাকবুল বান্দার সন্তানাদির এক বিশেষ জনগোষ্ঠীকে তাওহীদের নিয়ামত ছারা ধন্য করা হয়েছিল। কিন্তু সে জাতি তাদের অযোগ্যতার পরিচয় দিয়েছে। তাদেরকে বরাবর সুযোগ দেওয়ার পরও তারা সে নিয়ামতকে হাতছাড়া করেছে । এমনকি তাদের বংশধারার সর্বশেষ নবী হযরত ঈসা (আ.)-এর বিরোধিতায় চরমভাবে তারা সীমালঙ্ঘন করেছে। দীর্ঘ ও ধারাবাহিক শৈথিল্য প্রদর্শন ও সুযোগ দানের পর আল্লাহ তা'আলার বিধান এক নতুন পন্থা গ্রহণ করে এবং অবাধ্য অকৃতজ্ঞ ও অপরাধজীবী এ জাতিকে তাদের দায়িত্ব ও মর্যাদার আসন থেকে সরিয়ে দেওয়া হযেছে এবং তাদের নিকট থেকে উক্ত নিয়ামত ছিনিয়ে নিয়ে এক ইসমাঈলী পযগানবরের মাধ্যমে পৃথিবীর সকল জাতি ও জনগোষ্ঠীর জন্য তা সার্বজনীন করে দেওয়া হয়। -[মাজেদী খ. ১, পৃ. ৮৫-৮৭] বনী ইসরাঈলের এতিহাসিক পরিচয় : সুপ্রসিদ্ধ নবী হযরত ইবরাহীম (আ.)-এর বসবাস ছিল যথাক্রমে ইব্রাক, সিরিয়া ও হিজাযে [২১৬০-১৯৮৫ খ্রিস্টপূর্ব] । তার ওরস থেকে সুপ্রসিদ্ধ দুটি বংশধারা নেমে এসেছে । প্রথমটি মিসরীয় স্ত্রী হাজেরার গর্ভে জন্গ্রহণকারী হযরত ইসমাঈল (আ.)-এর মাধ্যমে । এ বংশধারা বন্‌ ইসমাঈল নামে পরিচিত । পরবর্তীতে তারই একটি শাখারূপে আত্মপ্রকাশ করেছে কুরাইশ । তাদের অধিবাস ছিল আরবে। দ্বিতীয়টি ইরাকী স্ত্রী সারার গর্ভে জন্মথ্রহণকারী হযরত ইসহাকের পুত্র হযরত ইয়াকুব ওরফে হযরত ইসরাঈল (আ.)-এর মাধ্যমে ৷ এটি বনু ইসরাঈল নামে পরিচিত । এ বংশের অধিবাস ছিলো সিরিয়া । প্রাচীন ভূগোলে ফিলিস্তীন নামে স্বতন্ত্র কোনো দেশের অস্তিত্ব ছিলো না. সিরিয়ারই অংশ ছিল তা। তৃতীয় একটি বংশধারাও নেমে এসেছিল তৃতীয় সতী কাডুরা -এর মাধ্যমে । তবে বনু কাতুরা নামে পরিচিত এ বংশধারা ইতিহাসে তেমন গুরুত্ লাভ করেনি। হযরত ইবরাহীম (আ--এর পৈিক জনি ছিল ইরাক তীর সৌর হযরত ইয়াকুব (আ-১এর ছেলে ইউসুফ.) কুদরতিভাবে মিসর গমন করেন । এক পর্যায়ে তিনি মিসরের শাসনকর্তা নিযুক্ত হন। মিসরের দুঃসময়ের সফল শাসক হিসেবে তার সুনাম ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে । হযরত আ.) পিতা হযরত ইয়াকুব (আ.)-কে মিসরে নিয়ে আসেন। সে ইভ বনী ইসরাঈলরা মিসরের শাসনকার্য পরিচালনা করে। পরবর্তীতে শাসন ক্ষমতা চলে যায় ফিরআউনদের হাতে । ফিরআউন নামক মিসরের শাসকরা জালেম ছিল। বনী ইসরাঈলদের উপর নিপীড়ন নির্যাতন চালাতো নিয়মিত । একদা ফিরআউন নামধারী সর্বশেষ শাসক একটি স্বপ্ন দেখে। স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী করণীয় ঠিক করতে হুকুম হয়, বনী ইসরাঈলদের বিরুদ্ধে । বনী ইসরাঈলের কোনো পুত্র সন্তান জন্মালে তাকে তৎক্ষণাৎ হত্যা করতে হবে । কারণ সে বিশ্বাস করত বনী ইসরাঈলের কোনো সাহসী সন্তানের হাতে তার পতন ঘটবে। এ অনিবার্ধ পতন ঠেকানোর জন্যই ছিল তার এমনি পাশবিক ঘোষণা । কিন্তু কুদরতের কারিশমা বোঝা বড় দায় । যার হাতে ফেরআউনের পতন হবে, তিনি ফিরআউনের হাতেই লালিত-পালিত হলেন। সময়ের চাকা ঘুরে এক সময় হযরত মূসা আআ) মুখোমুধী হন ফেরআাউনের॥ নিলীডিত বনী ইসরাঈলকে মুর দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন। সংগঠিত করেন অবহেলিত ইসরাঈলীদের | ফেরাউনের কবল থেকে তাদেরকে নিয়ে তিনি হিজরত করেন। খবর পেয়ে সেনা বাহিনীসহ ফিরআউন হযরত মৃসা (আ.)-এর পিছু নেয়। সামনে পড়ে লোহিত সাগর । হতোদ্যম হয় বনী ইসরাঈল । সাহস হারালেন না হযরত মুসা (আ.)। আল্লাহ তা'আলার উপর ভরসা করে অগ্রসর হলেন সম্মুখ পানে । তিনি আল্লাহ তা“আলার করুণায় সমুদ্রের উপর তর রহ একই পথ অনুসরণ করতে গিয়ে সর্বস্ব হারাল । নির্মমভাবে নিমজ্জিত হলো দলবলসহ সমৃদ্রে সমুদ্র পাড়ি দিয়ে সিনাই অঞ্চলে আশ্রয় নিল বনী ইসরাঈল । সিনাই মিসরেরই একটি দ্বীপাঞ্চল। এখানেই শুরু বনী ইসরাঈল -এর কাল যাপন। রিবা রা একে বহু নবী-রাসূল তাদের মাঝে প্রেরিত হয়েছেন। বড় বড় আবিদ-জাহিদের আবির্ভাব যেমন হয়েছে, তেমনি নামী-দামী বাদশাহ এবং সেনাপতিও বরাবর জন্ম নিয়েছেন। স্বদেশ থেকে বিতাড়িত হয়ে তারা ইরাক ও মিসর প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। তাদের কোনো কোনো গোত্র হিজায ও পার্থ্ববতী অঞ্চলে বিশেষত ইয়াছরিব [পরবর্তীতে মদীনা] ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে এসে আবাদ হয়েছিল৷ বনী ইসরাঈল ছিল তাদের জাতীয়ও বংশীয় পরিচয় । ধর্মত তারা ছিলো ইহুদী ও কিতাবী । বিকৃত আকারে হলেও তাওরাত কিতাব তাদের মাঝে বিদ্যমান ছিলো । ওহী ও নবুয়তের ধারা এবং শাস্তি-পুরস্কার সম্পর্কিত -বিশ্বাসে কোনো না কোনোভাবে তারা বিশ্বাসী ছিল। নবী-ওলীদের জ্ঞান ও ইলমের ধারা তাদের মাঝে 1100://151911102018.01

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।