আবরাহাহ ইয়ামান হতে অগ্রসর হয়ে মুগাম্মাস নামক স্থানে পৌছলেন এবং সেখানে তার সৈন্যবাহিনীকে প্রস্তুত করে নিয়ে মন্কায় প্রবেশের জন্য অগ্রসর হলেন। তারপর যখন মুজদালিফাহ এবং মিনার মধ্যবর্তী স্থান ওয়াদিয়ে মুহাস্সিরে পৌছলেন তখন তার হাতী মাটিতে বসে পড়ল। কা“বাহ অভিমুখে অগ্রসর হওয়ার জন্য কোন ক্রমেই তাকে উঠানো সম্ভব হল না। অথচ উত্তর, দক্ষিণ কিংবা পূর্ব মুখে যাওয়ার জন্য উঠানোর চেষ্টা করলে তা তৎক্ষণাৎ উঠে দৌড়াতে শুরু করত । এমন সময়ে আল্লাহ তা'আলা এক ঝাঁক ছোট ছোট পাখী প্রেরণ করলেন। সেই পাখীগুলো ঝাকে ঝাকে পাথরের ছোট ছোট টুকরো সৈন্যদের উপর নিক্ষেপ করতে লাগল। প্রত্যেকটি পাখি তিনটি করে পাথরের টুকরো বা কংকর নিয়ে আসত একটি ঠোটে এবং দু'টি দু'পায়ে। ংকরগুলোর আকার আয়তন ছিল ছোলার মতো। কিন্তু কংকরগুলো যার যে অঙ্গে লাগত সেই অঙ্গ ফেটে গিয়ে সেখান দিয়ে রক্ত প্রবাহিত হতে হতে সে মরে যেত। | এ কীকর দ্বারা সকলেই যে আঘাতপ্রাপ্ত হয়েছিল তা নয়। কিন্তু এ অলৌকিক ঘটনায় সকলেই ভীষণভাবে আতংকিত হয়ে পড়ল এবং প্রাণভয়ে পলায়নের উদ্দেশ্যে যখন বেপরোয়াভাবে ছুটাছুটি শুরু করল তখন পদতলে পিষ্ট হয়ে অনেকেই প্রাণত্যাগ করল । কংকরাঘাতে ছিন্নভিন্ন এবং পদতলে পিষ্ট হয়ে পলকে বীরপুরুষগণ মৃত্যুর কবলে ঢলে পড়তে লাগল । এদিকে আবরাহাহর উপর আল্লাহ তা'আলা এমন এক মুসিবত প্রেরণ করলেন যে তার আঙ্গুলসমূহের জোড় খুলে গেল এবং সন“আ নামক স্থানে যেতে না যেতেই তিনি পাখির বাচ্চার মতো হয়ে পড়লেন। তারপর তার বক্ষ-বিদীর্ণ হয়ে হৃদপিণ্ড বেরিয়ে এল এবং তিনি মৃত্যু মুখে পতিত হলেন। | মক্কা অভিমুখে আবরাহাহর অগ্রাভিযানের সংবাদ অবগত হয়ে মক্কাবাসীগণ প্রাণভয়ে নানা দিকে বিক্ষিপ্ত অবস্থায় পলায়ন করে পাহাড়ের আড়ালে কিংবা পর্বত চূড়ায় আশ্রয় গ্রহণ করেছিলেন। তারপর যখন তারা অবগত হলেন যে, আবরাহাহ এবং তাঁর বাহিনী সমূলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে তখন তীরা স্বস্তির নিংশ্বাস ত্যাগ করে আপন আপন গৃহে প্রত্যাবর্তন করেন।* | অধিক সংখ্যক চরিতবেত্তাগণের অভিমত হচ্ছে এ ঘটনা সংঘটিত হয়েছিল রাসূলুল্লাহ প্রেঃ)-এর জন্মলাভের মাত্র ৫০ কিংবা ৫৫ দিন পূর্বে মুহার্রম মাস। অত্র প্রেক্ষিতে এটা ধরে নেয়া যায় যে ঘটনাটি সংঘটিত হয়েছিল ৫৭১ স্বীষ্টাব্দে ফ্রেব্রুয়ারী মাসের শেষ ভাগে কিংবা মার্চ মাসের প্রথম ভাগে । হস্তী বাহিনীর এ ঘটনা ছিল আগামী দিনের নাবী (্লে:) এবং কা"বাহ শরীফের জন্য আল্লাহর সিদ্ধান্ত ও সাহায্যের এক সুস্পষ্ট নিদর্শন। অধিকন্তু আমরা বায়তুল মুকাদ্দেস এর দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাই যে, বায়তুল মুকাদ্দেস ছিল মুসলিমদের ক্বিলাহ এবং সেখানকার অধিবাসীগণও ছিল মুসলিম। কিন্তু তা সত্তেও এর উপর আল্লাহর শত্রুদের অর্থাৎ মুশরিকগণের শাসন প্রতিষ্ঠিত ছিল। এর সুস্পষ্ট প্রমাণ হচ্ছে বুখতুনাস্সরের আক্রমণ (৫৮৭ শ্রীষ্ট পূর্ব অব্দে) এবং রোমানগণের অধিকার প্রতিষ্ঠা €৭০ শ্রীষ্টাব্দে)। পক্ষান্তরে কা'বাহর উপর খ্বীষ্টনদের অধিকার প্রতিষ্ঠিত হয় নি। যদিও তারা তৎকালে মুসলিম ছিলেন এবং কা“বাহর অধিবাসীগণ ছিলেন মুশরিক। _ অধিকন্ত, এ ঘটনা এমন এক সময়ে সংঘটিত হয়েছিল যে, এ সংক্রান্ত সংবাদটি তৎকালীন সভ্য জগতের অধিকাংশ অঞ্চলে (রোমান সাত্রাজ্য, পারস্য সাম্রাজ্য ইত্যাদি) খুব দ্রুত ছড়িয়ে পড়ে । কারণ, হাবশী এবং রোমীয়গণের মধ্যে গভীর সম্প্রীতির সম্পর্ক বিদ্যমান ছিল। অপর দিকে পারস্যবাসীগণের দৃষ্টি রোমীয়গণের উপর সমভাবে নিপতিত ছিল এবং শেষ পর্যন্ত অবস্থা এ দীড়ায় যে, পারস্যবাসীগণ অত্যন্ত দ্রুতগতিতে ইয়ামান দখল করে বসে। যে সময়ের কথা বলা হচ্ছে তখন রোমান এবং পারস্য এ দু'টি রাষ্ট্রই তৎকালীন পৃথিবীর উল্লেখযোগ্য অং প্রতিনিধিত্ব করত এবং যেহেতু হস্তীবাহিনীর ঘটনাটি এ দু'া্ট্ের সকলের নিকটেই সুবিদিত ছিল সেহেতু বলা যায় যে সমগ্র পৃথিবীর দৃষ্টি কা+বাহ গৃহের অলৌকিকত্ে প্রতি নিবদ্ধ হয়ে গেল। বায়তুল্লাহর উচ্চ সম্মান ও সুমহান মর্যাদা সম্পর্কে আল্লাহ তা'আলা প্রদত্ত সুস্পষ্ট নিদর্শন স্বচক্ষে প্রত্যক্ষ করার পর একথা তাদের মনে * ইবনে হিশাম ১ম খণ্ড ৪৫৬ পৃঃ। 11. 301911/510.0017
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।